কুলাউড়ায় জাতীয় চা শ্রমিক জোট ও জাসদের উদ্যোগে মুল্লুক চলো দিবসে র‌্যালী ও সমাবেশ – এইবেলা
  1. admin@eibela.net : admin :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৩৫ অপরাহ্ন
শিরোনাম :
বড়লেখায় ব্যতিক্রমী কর্মসূচি ‘শেষ বিদায়ের সাজ’র উদ্বোধন কুড়িগ্রামে পরিবেশ বান্ধব গ্রাম ও স্যানিটেশন ব্যবস্থা নিশ্চিতকরণে শেয়ারিং ও উদযাপন  জুড়ীতে অটোরিকশা চালকের গলাকাটা লাশ উদ্ধার কুলাউড়ায় সরকারি রাস্তা দখল করে সীমানা দেয়াল নির্মাণ : ১০ হাজার টাকা জরিমানা নবীগঞ্জে প্রাইমারী বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা ও বৃক্ষরোপণ কর্মসূচি কুলাউড়ার লংলা কলেজে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতা আত্রাইয়ে পোনামাছ অবমুক্তকরণের শুভ উদ্বোধন  আত্রাইয়ে বৃক্ষরোপন কর্মসূচির উদ্বোধন  ওসমানীনগর উপজেলা হাসপাতালের মেডিকের অফিসার ছুটি না নিয়েই সাড়ে ৩ মাস ধরে কানাডায় ডা. শাহিনুর কুলাউড়ার পৃথিমপাশা উপস্বাস্থ্য কেন্দ্রে এমবিবিএস  ডাক্তার নিয়োগ ও ২৫ শয্যা হাসপাতালে উন্নীতকরণের দাবিতে মানববন্ধন

কুলাউড়ায় জাতীয় চা শ্রমিক জোট ও জাসদের উদ্যোগে মুল্লুক চলো দিবসে র‌্যালী ও সমাবেশ

  • বুধবার, ২০ মে, ২০২৬

Manual3 Ad Code

কুলাউড়া প্রতিনিধি::

বাংলাদেশ জাতীয় চা শ্রমিক জোট ও বাংলাদেশ জাসদের উদ্যোগে মুল্লুক চলো দিবস পালন উপলক্ষ্যে ২০ মে  বুধবার বিকাল ৪ ঘটিকার সময় র‌্যালী ও সমাবেশ অনুষ্ঠিত হয়।

Manual3 Ad Code

বাংলাদেশ চা শ্রমিক জোট কুলাউড়া উপজেলা শাখার সভাপতি জ্ঞান শংকর গৌড়ের সভাপতিত্বে ও বাংলাদেশ জাসদ কুলাউড়া পৌর শাখার যুগ্ম সাধারণ সম্পাদক রাসেল আহমদের সঞ্চালনায় অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য রাখেন, বাংলাদেশ জাসদ কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক মইনুল ইসলাম শামীম, বাংলাদেশ জাসদ মৌলভীবাজার জেলা শাখার সভাপতি আ স ম সালেহ সুহেল, কুলাউড়া উপজেলা শাখার সাধারন সম্পাদক আব্দুল গফফার কায়ছুল, চা শ্রমিক নেত্রী গীতা রাণী কানু, চা শ্রমিক নেত্রী লছমী রাণী রাজভর, চা শ্রমিক জোটের সাধারণ সম্পাদক চন্দন গৌড়।

Manual3 Ad Code

সমাবেশে আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ জাসদ কুলাউড়া উপজেলা শাখার সহ সভাপতি মো: সোহাগ মিয়া, কুলাউড়া পৌর শাখার সাধারণ সম্পাদক জহিরুল ইসলাম কর্ণ, কুলাউড়া উপজেলা শাখার সাংগঠনিক সম্পাদক ৬নং কাদিপুর ইউনিয়ন পরিষদের সদস্য মো: আজাদ মিয়া, বাংলাদেশ যুব জোটের সাধারণ সম্পাদক বদরুল ইসলাম হেলাল, পৃথিমপাশা ইউনিয়ন বাংলাদেশ জাসদের সাধারণ সম্পাদক কামরুল ইসলাম, কালিটি চা বাগানের শ্রমিক নেতা, সন্তোষ রায়, লোহাইউনি চা বাগানের শ্রমিক নেতা দিলীপ পাশী, হলিছড়া চা বাগানের কৃষ্ণ দাস, শান্তি দাস, সুমিত্রী দাস, লোহাউনি চা বাগানের পঞ্চায়েত সেক্রেটারী রবি সিংহ ভৌমিক, দিলীপ পাশী, সুমন বাউরী, অনন্ত সিং ভৌমিক, সুমিত্রা দাস, ছাত্রনেতা বাবলু গোয়ালা প্রমুখ।

সভায় বক্তারা ১৯২১ সালের ২০ মে চা শ্রমিকদের মুল্লুক চলো আন্দোলনে নিহত শ্রমিকদের প্রতি শ্রদ্ধা জানিয়ে বলেন, এই ১০৫ বৎসরেও শ্রমিকদের অধিকার প্রতিষ্ঠিত হয়নি| তারা পায়নি ভুমির অধিকার, শিক্ষা, স্বাস্থ্য সহ প্রায় সকল মৌলিক অধিকার থেকেই তারা বঞ্চিত। চা শ্রমিকদের অধিকার প্রতিষ্ঠার জন্য পার্লামেন্টের উচ্চকক্ষে অন্যান্য শ্রমজীবির পাশাপাশি চা শ্রমিক প্রতিনিধি অন্তর্ভুক্ত করার দাবী জানানো হয়| এছাড়া জেলা, উপজেলা ও ইউনিয়ন পরিষদ এবং বাগান ম্যানেজমেন্টে চা শ্রমিকদের প্রতিনিধি অন্তর্ভুক্ত করার দাবী জানান। অবিলম্বে ক্যামেলিয়া হাসপাতাল চালু এবং চা শ্রমিক ইউনিয়নের নির্বাচনের দাবীও জানানো হয়।

Manual1 Ad Code

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!