রাজনগরে মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে  কুলাউড়ার যুবকের মৃত্যু – এইবেলা
  1. admin@eibela.net : admin :
বুধবার, ১৭ জুন ২০২৬, ০১:১৪ অপরাহ্ন
শিরোনাম :
প্রধানমন্ত্রীর মৌলভীবাজার ও শ্রীমঙ্গল সফর : স্বাগত জানিয়ে বড়লেখা বিএনপির মিছিল বড়লেখায় মাদক কারবারিসহ গ্রেফতার ৮ ছাত‌কে কৈতক ২০ শয্যা হাসপাতালের ভূমি দখলচেষ্টার অভিযোগে উত্তেজনা তিন মাস পর পুনরায় চালু ক্যামেলিয়া ডানকান ফাউন্ডেশন হাসপাতাল শোক সংবাদ ॥ সুনীল কান্তি দেবনাথ ॥ ছাতকে ভারতীয় বিড়ি উদ্ধার পলাতক ২ জনের বিরুদ্ধে মামলা বড়লেখার ডিমাই সীমান্ত- বিজিবির গুলিবর্ষণে ভারতীয় চোরাকারবারি আহত জাকির হোসেন উজ্জ্বল কেন্দ্রীয় যুবদলের সহ-সভাপতি মনোনীত হওয়ায় বড়লেখায় আনন্দ মিছিল শ্রীমঙ্গলে প্রধানমন্ত্রীর সফর উপলক্ষ্যে মাঠ পরিদর্শনে এমপি মুজিব কুলাউড়ায় কৃষকদের নিয়ে পার্টনার কংগ্রেস : কৃষকদের সম্মান করলে দেশ উন্নতির দিকে এগিয়ে যাবে-এমপি শওকতুল ইসলাম

রাজনগরে মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে  কুলাউড়ার যুবকের মৃত্যু

  • বৃহস্পতিবার, ২১ মে, ২০২৬

Manual8 Ad Code
রাজনগর (মৌলভীবাজার) প্রতিনিধি ::
কুলাউড়া- সিলেট সড়কের রাজনগর উপজেলার কুচিমোরা নামক সেতুতে মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে ২১ বৃহস্পতিবার জয় (২৬) নামক যুবকের মৃত্যু হয়েছে।  নিহত জয় কুলাউড়া উপজেলার জয়চন্ডী ইউনিয়নের দক্ষিন গিয়াসনগর গ্রামের ছরকুম আলীর ছেলে।
 স্থানীয় লোকজন জানান, মোটরসাইকেল নিয়ে নিহত জয় বেপরোয়া গতিতে সিলেটের দিকে যাচ্ছিল। রাজনগর উপজেলার কুচিমোরা নামক ব্রিজের এককোনায় মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে ধাক্কা খেয়ে ব্রিজের নিচে পড়ে যায়। খবর পেয়ে রাজনগর থানা পুলিশ ও ফায়ার সার্ভিসের লোকজন ঘটনাস্থলে গিয়ে আশঙ্কাজনক আবস্থায় মৌলভীবাজার সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন।
রাজনগর থানায় অফিসার ইনচার্জ মো: ফরিদ উদ্দিন ভূইয়া মৃত্যুর সত্যতা নিশ্চিত করে জানান, ময়নাতদন্তের জন্য লাশ মৌলভীবাজার সদর হাসপাতালের মর্গে আছে। ময়নাতদন্ত শেষে লাশ পরিবারের লোকজনের কাছে হস্তান্তর করা হবে। ##

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!