আত্রাইয়ে ৩৫০ পিস নেশা জাতীয়  অ্যাম্পুল ইনজেকশনসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার  – এইবেলা
  1. admin@eibela.net : admin :
বুধবার, ১৭ জুন ২০২৬, ১২:২৮ অপরাহ্ন
শিরোনাম :
প্রধানমন্ত্রীর মৌলভীবাজার ও শ্রীমঙ্গল সফর : স্বাগত জানিয়ে বড়লেখা বিএনপির মিছিল বড়লেখায় মাদক কারবারিসহ গ্রেফতার ৮ ছাত‌কে কৈতক ২০ শয্যা হাসপাতালের ভূমি দখলচেষ্টার অভিযোগে উত্তেজনা তিন মাস পর পুনরায় চালু ক্যামেলিয়া ডানকান ফাউন্ডেশন হাসপাতাল শোক সংবাদ ॥ সুনীল কান্তি দেবনাথ ॥ ছাতকে ভারতীয় বিড়ি উদ্ধার পলাতক ২ জনের বিরুদ্ধে মামলা বড়লেখার ডিমাই সীমান্ত- বিজিবির গুলিবর্ষণে ভারতীয় চোরাকারবারি আহত জাকির হোসেন উজ্জ্বল কেন্দ্রীয় যুবদলের সহ-সভাপতি মনোনীত হওয়ায় বড়লেখায় আনন্দ মিছিল শ্রীমঙ্গলে প্রধানমন্ত্রীর সফর উপলক্ষ্যে মাঠ পরিদর্শনে এমপি মুজিব কুলাউড়ায় কৃষকদের নিয়ে পার্টনার কংগ্রেস : কৃষকদের সম্মান করলে দেশ উন্নতির দিকে এগিয়ে যাবে-এমপি শওকতুল ইসলাম

আত্রাইয়ে ৩৫০ পিস নেশা জাতীয়  অ্যাম্পুল ইনজেকশনসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার 

  • বৃহস্পতিবার, ২১ মে, ২০২৬

Manual3 Ad Code
নাজমুল হক নাহিদ, আত্রাই (নওগাঁ) প্রতিনিধি::
নওগাঁর আত্রাইয়ে ৩৫০টি নেশাজাতীয় অ্যাম্পুল ইনজেকশনসহ কাউছার হোসেন (২২) নামের এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ। বুধবার (২০ মে) দুপুরে আত্রাই রেলওয়ে স্টেশনের উত্তর পাশে গান্ধী চত্বর এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। পুলিশ বলছে, গ্রেফতার কাউছার এলাকার চিহ্নিত মাদক ব্যবসায়ী।
গ্রেফতারকৃত চিহ্নিত মাদক ব্যবসায়ী কাউছার উপজেলার ভরতেঁতুলিয়া গ্রামের আব্দুর রাজ্জাকের ছেলে।
আত্রাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল করিম জানান, গোপন সংবাদ ছিল যে জনৈক মাদক ব্যবসায়ী ট্রেনে করে মাদক নিয়ে আত্রাই আসছেন। এই সংবাদের ভিত্তিতে বুধবার দুপুরে রেলওয়ে স্টেশনের উত্তর পাশে গান্ধী চত্বর এলাকায় অভিযান চালায় পুলিশ। ট্রেন থেকে নেমে হেঁটে যাওয়ার সময় কাউছারকে আটক করা হয়। পরে তল্লাশি চালিয়ে তার কাছ থেকে ৩৫০টি নেশাজাতীয় অ্যাম্পুল উদ্ধার করা হয়। এ ঘটনায় তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দিয়ে গ্রেফতার দেখানো হয়েছে।
ওসি আরও জানান, গ্রেফতার কাউছার এলাকার চিহ্নিত মাদক ব্যবসায়ী হিসেবে পরিচিত। তার বিরুদ্ধে থানায় আগে থেকেই আরও ৮ টি মাদক মামলা রয়েছে। এ ছাড়া তিনি ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে একাধিকবার দণ্ডিত হয়েছেন।#

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!