বড়লেখায় ডাকাতের গুলিতে নিজ দলের সদস্য হত্যা মামলার আসামি গ্রেফতার, আদালতে স্বীকারোক্তি – এইবেলা
  1. admin@eibela.net : admin :
বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৩০ অপরাহ্ন
শিরোনাম :
কুলাউড়ার পৃথিমপাশা উপস্বাস্থ্য কেন্দ্রে এমবিবিএস  ডাক্তার নিয়োগ ও ২৫ শয্যা হাসপাতালে উন্নীতকরণের দাবিতে মানববন্ধন থানা পুলিশের বিশেষ অভিযান- বড়লেখায় ভারতীয় চোরাই গরু ও দেশিয় মদসহ গ্রেফতার ৪ শ্রীমঙ্গলের ভুনবীর ইউনিয়নে ফলদ ভেষজ ও বনজ বৃক্ষচারা বিতরণ ছাতকের আ’লীগ নেতা হাজী স্বপন ঢাকার রমনা থেকে গ্রেপ্তার আত্রাইয়ে ঝুঁকিপূর্ণ ব্রিজে জীবনের ঝুঁকি নিয়ে চলাচল দুর্ঘটনার আশংকা কমলগঞ্জে পারিবারিক কলহের জেরে যুবকের আ*ত্ম*হ*ত্যা নিখোঁজের প্রায় ৩০ ঘণ্টা পর ধলাই নদী থেকে টমটম চালকের মরদেহ উদ্ধার ডেঙ্গু প্রতিরোধে সবাইকে নিজ নিজ অবস্থান থেকে সচেতব হতে হবে : এমপি লুনা জুড়ীতে নারী চা শ্রমিকদের মধ্যে রেইনকোট ও ক্রীড়া সামগ্রী বিতরণ করেন নাসির উদ্দিন আহমেদ মিঠু এমপি বড়লেখায় জাতীয় শিক্ষা সপ্তাহের বিজয়ীদের সম্মাননা ক্রেষ্ট ও সনদ প্রদান

বড়লেখায় ডাকাতের গুলিতে নিজ দলের সদস্য হত্যা মামলার আসামি গ্রেফতার, আদালতে স্বীকারোক্তি

  • রবিবার, ৭ জুন, ২০২৬

Manual6 Ad Code

বড়লেখা প্রতিনিধি:

Manual5 Ad Code

বড়লেখা উপজেলার দাসেরবাজারে ডাকাতি করতে গিয়ে গৃহকর্তা গিয়াস উদ্দিনকে লক্ষ্য করে ছুঁড়া গুলিতে নিজ দলের ডাকাত সদস্য হত্যা ঘটনায় দায়েরকৃত মামলার আসামি অপর ডাকাত সদস্য আব্দুল করিম ওরফে রেজাউল করিমকে সিলেট থেকে গ্রেফতার করেছে বড়লেখা পুলিশ ।

Manual5 Ad Code

শনিবার বিকেলে মামলার তদন্ত কর্মকর্তা এসআই দেবল চন্দ্র সরকারের নেতৃত্বে একদল চৌকস পুলিশ সিলেটের দক্ষিণ সুরমা কদমতলী বাস টার্মিনাল এলাকা থেকে তাকে গ্রেফতার করেছে। রোববার বিকেলে গ্রেফতার আসামি আদালতে স্বীকারোক্তিমুলক জবানবন্দি দিয়েছে। আব্দুল করিম ওরফে রেজাউল করিম (৩৬) সিলেটের জকিগঞ্জ উপজেলার সেনাপতির চক গ্রামের মো. আব্দুল খালিকের ছেলে।

Manual2 Ad Code

জানা গেছে, বড়লেখা উপজেলার দক্ষিন লঘাটি গ্রামের আব্দুল কুদ্দুছের বাড়ীতে ২৮ এপ্রিল রাত প্রায় তিনটার দিকে অজ্ঞাতনামা ডাকাতরা ডাকাতির প্রস্তুতি নিচ্ছিল। তখন ওই বাড়িতে স্ত্রী, সন্তান ও ভাগ্না নিয়ে বসবাস করছিলেন আব্দুল কুদ্দুছের নিকট আত্মীয় কাঞ্চনপুর গ্রামের গিয়াস উদ্দিন (৬০)। বসতঘরের পশ্চিম কর্ণারে রান্না ঘরের কাঠের দরজা ভাঙ্গার শব্দে গিয়াস উদ্দিনের স্ত্রীর ঘুম ভাঙ্গে। রান্না ঘরের কাছে গিয়ে দেখতে পান ৬/৭ জন অজ্ঞাতনামা ডাকাত দল দরজা ভেঙ্গে কেছীগেইট ভাঙ্গার চেষ্টা করছে। তখন গিয়াস উদ্দিনসহ সবাই বিপরীতদিক থেকে কেছীগেইটে চাপ দিয়ে রাখেন যাতে ডাকাতরা তালা ভাঙ্গতে না পারে। গেইট আটকে রাখার চেষ্টাকালে অজ্ঞাতনামা এক ডাকাত আগ্নেয়াস্ত্র দিয়ে গৃহকর্তা গিয়াস উদ্দিনকে লক্ষ্য করে গুলি ছুঁড়ে। ভাগ্যক্রমে গুলি লক্ষ্যভ্রষ্ট হলে তিনি বেঁচে যান। ওই গুলিতে ডাকাতদলের অপর সদস্য সাইফুল ইসলামের মাথায় বিদ্ধ হলে ঘটনাস্থলেই সে মারা যায়। পরে অন্যান্য ডাকাতরা তার মৃতদেহ রেখে পালিয়ে যায়। এ ঘটনায় গৃহকর্তা গিয়াস উদ্দিন ২৮ এপ্রিল থানায় মামলা করেন।

বড়লেখা থানার ওসি মো. মানিরুজ্জামান খান জানান, পুলিশ মামলার ঘটনাটি বিশেষ ভাবে তদন্ত করতে থাকে। তদন্তে ধৃত আসামি ডাকাতির চেষ্টা ও হত্যা ঘটনায় সম্পৃক্ততার প্রমাণ পাওয়ায় গোপন সংবাদের ভিত্তিতে বিশেষ অভিযান চালিয়ে শনিবার বিকেলে সিলেটের কদমতলী বাস টার্মিনাল এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। রোববার আদালতে সোপর্দ করলে সে স্বীকারোক্তি দিয়েছে। তার বিরুদ্ধে সিলেটের বিয়ানীবাজার, কোতয়ালী, দক্ষিন সুরমা, জকিগঞ্জ, হবিগঞ্জ সদর থানায় ৪টি ডাকাতি মামলাসহ মোট ৭টি মামলা রয়েছে। আদালত তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!