প্রবাসীরা চাইলে বাড়ি পাহারায় মিলবে আনসার সদস্য : ডিসি আবদুল্লাহ আল মামুন – এইবেলা
  1. admin@eibela.net : admin :
বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৩১ অপরাহ্ন
শিরোনাম :
কুলাউড়ার পৃথিমপাশা উপস্বাস্থ্য কেন্দ্রে এমবিবিএস  ডাক্তার নিয়োগ ও ২৫ শয্যা হাসপাতালে উন্নীতকরণের দাবিতে মানববন্ধন থানা পুলিশের বিশেষ অভিযান- বড়লেখায় ভারতীয় চোরাই গরু ও দেশিয় মদসহ গ্রেফতার ৪ শ্রীমঙ্গলের ভুনবীর ইউনিয়নে ফলদ ভেষজ ও বনজ বৃক্ষচারা বিতরণ ছাতকের আ’লীগ নেতা হাজী স্বপন ঢাকার রমনা থেকে গ্রেপ্তার আত্রাইয়ে ঝুঁকিপূর্ণ ব্রিজে জীবনের ঝুঁকি নিয়ে চলাচল দুর্ঘটনার আশংকা কমলগঞ্জে পারিবারিক কলহের জেরে যুবকের আ*ত্ম*হ*ত্যা নিখোঁজের প্রায় ৩০ ঘণ্টা পর ধলাই নদী থেকে টমটম চালকের মরদেহ উদ্ধার ডেঙ্গু প্রতিরোধে সবাইকে নিজ নিজ অবস্থান থেকে সচেতব হতে হবে : এমপি লুনা জুড়ীতে নারী চা শ্রমিকদের মধ্যে রেইনকোট ও ক্রীড়া সামগ্রী বিতরণ করেন নাসির উদ্দিন আহমেদ মিঠু এমপি বড়লেখায় জাতীয় শিক্ষা সপ্তাহের বিজয়ীদের সম্মাননা ক্রেষ্ট ও সনদ প্রদান

প্রবাসীরা চাইলে বাড়ি পাহারায় মিলবে আনসার সদস্য : ডিসি আবদুল্লাহ আল মামুন

  • বৃহস্পতিবার, ২৩ জুলাই, ২০২৬

Manual6 Ad Code

ওসমানীনগর (সিলেট) প্রতিনিধি ::

সিলেটের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট আবদুল্লাহ আল মামুন বলেছেন, বর্তমান সরকার প্রবাসীদের সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে কাজ করছে। প্রবাসীদের বিভিন্ন সমস্যা সমাধানে ইতোমধ্যে নানা উদ্যোগ নেওয়া হয়েছে। এরই ধারাবাহিকতায় জেলা প্রশাসন প্রবাসীদের নিরাপত্তাজনিত পাহারার জন্য আনসার সদস্য দেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে। গতাকাল বুধবার দিনব্যাপী ওসমানীনগর উপজেলা সফরের সময় সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।
জেলা প্রশাসক বলেন, প্রবাসীদের হয়রানি ও নিরাপত্তাজনিত উদ্বেগ কমাতে আনসার সদস্য নিয়োগের বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এ বিষয়ে আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর (ভিডিপি) ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে আলোচনা করে শিগগিরই পূর্ণাঙ্গ সিদ্ধান্ত গ্রহণ করা হবে।
সিলেট-ঢাকা মহাসড়কের উন্নয়ন কাজের অগ্রগতি সম্পর্কে জানতে চাইলে আবদুল্লাহ আল মামুন বলেন, মহাসড়কের নির্মাণকাজ চলমান রয়েছে। ইতোমধ্যে অধিকাংশ জায়গায় জমি অধিগ্রহণ সম্পন্ন হয়েছে। বর্তমানে ওসমানীনগর উপজেলার দয়ামীর ইউনিয়নের নিজ করুয়া এবং সাদিপুর ইউনিয়নের গজিয়া এলাকার জমি অধিগ্রহণের কাজ চলছে। যেসব জমির মালিক ক্ষতিপূরণের আবেদন করবেন, তারা জেলা প্রশাসকের কার্যালয় থেকে তাদের প্রাপ্য মূল্য পাবেন।
সফরসূচি অনুযায়ী, সকাল ১০টায় উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কার্যালয়ে পৌঁছে তা পরিদর্শন করেন জেলা প্রশাসক। এরপর সকাল সাড়ে ১০টায় উপজেলা সমাসেবা অফিসের আয়োজনে প্রতিবন্ধী ব্যক্তিদের মধ্যে সহায়ক উপকরণ বিতরণ এবং উপজেলা প্রশাসন ও উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসের আয়োজনে এ্যাসিসটিভ ডিভাইস বিতরণে অংশ নেন।
১১ টায় বিভিন্ন সরকারি দপ্তরের প্রধান ও সুধীজনদের সঙ্গে মতবিনিময় সভায় অংশ নেন। দুপুর ১২টায় উপজেলা ভূমি অফিস, সাড়ে ১২টায় তাজপুর ইউনিয়ন ভূমি অফিস এবং বেলা ১টায় ওসমানীনগরের এসওএস শিশু পল্লী পরিদর্শন করেন।
সফরকালে উপজেলার বিভিন্ন সরকারি কার্যক্রমের অগ্রগতি পর্যালোচনা, জনসেবার মানোন্নয়ন এবং সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময়ের মাধ্যমে প্রশাসনিক কার্যক্রম আরও গতিশীল করার ওপর গুরুত্বারোপ করেন জেলা প্রশাসক।
ওসমানীনগর উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা সামছুন নাহার বলেন, ডিসি মহোদয় এ বিষয়ে নির্দেশনা দিয়েছেন। বিষয়টি আমরা ঊর্ধ্বতন কর্মকর্তাদের জানিয়েছি। তারা পরবর্তীতে এ বিষয়ে প্রয়োজনীয় সিদ্ধান্ত নেবেন।#

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!