আত্রাইয়ে রেললাইনের পাশে পড়েছিলো লাশ – এইবেলা
  1. admin@eibela.net : admin :
বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৩৫ অপরাহ্ন
শিরোনাম :
কুলাউড়ার লংলা কলেজে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতা আত্রাইয়ে পোনামাছ অবমুক্তকরণের শুভ উদ্বোধন  আত্রাইয়ে বৃক্ষরোপন কর্মসূচির উদ্বোধন  ওসমানীনগর উপজেলা হাসপাতালের মেডিকের অফিসার ছুটি না নিয়েই সাড়ে ৩ মাস ধরে কানাডায় ডা. শাহিনুর কুলাউড়ার পৃথিমপাশা উপস্বাস্থ্য কেন্দ্রে এমবিবিএস  ডাক্তার নিয়োগ ও ২৫ শয্যা হাসপাতালে উন্নীতকরণের দাবিতে মানববন্ধন থানা পুলিশের বিশেষ অভিযান- বড়লেখায় ভারতীয় চোরাই গরু ও দেশিয় মদসহ গ্রেফতার ৪ শ্রীমঙ্গলের ভুনবীর ইউনিয়নে ফলদ ভেষজ ও বনজ বৃক্ষচারা বিতরণ ছাতকের আ’লীগ নেতা হাজী স্বপন ঢাকার রমনা থেকে গ্রেপ্তার আত্রাইয়ে ঝুঁকিপূর্ণ ব্রিজে জীবনের ঝুঁকি নিয়ে চলাচল দুর্ঘটনার আশংকা কমলগঞ্জে পারিবারিক কলহের জেরে যুবকের আ*ত্ম*হ*ত্যা

আত্রাইয়ে রেললাইনের পাশে পড়েছিলো লাশ

  • বুধবার, ১৭ জুন, ২০২৬

Manual8 Ad Code

নাজমুল হক নাহিদ, আত্রাই (নওগাঁ) প্রতিনিধি::

নওগাঁর আত্রাই উপজেলায় রেললাইনের পাশ থেকে নেয়ামুল বাশির (৫১) নামের এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার (১৭ জুন) সকালে উপজেলার শাহাগোলা এলাকা থেকে মরদেহ উদ্ধার করে রেলওয়ে থানা পুলিশ। নিহত নেয়ামুল রাজশাহী জেলার বাগমারা উপজেলার নামকান দেওয়ান পাড়া গ্রামের মৃত নবিবর রহমানের ছেলে। তিনি নওগাঁ শহরের পার নওগাঁ চকরামচন্দ্র মহল্লার বাসিন্দা এবং তিনি আত্রাই উপজেলার বড়শিমলা মহিলা কলেজের শিক্ষক ছিলেন।

Manual7 Ad Code

নিহতের স্ত্রী সাহিদ বেগম জানান,  গ্রামের বাড়ি থেকে নওগাঁ আসছিল নেয়ামুল। সবশেষ গতকাল সন্ধ্যার কিছু আগে আত্রাই রেলওয়ে ষ্টেশন থেকে মোবাইলে তাকে বলেন এশার নামাজ নওগাঁ এসে পড়বেন। কিন্তু এরপর থেকে তার মোবাইল ফোন বন্ধ পাওয়া যায়। আজ সকালে পুলিশের মাধ্যমে তার মৃত্যুর বিষয়টি জানতে পারে পরিবার। এবং এটি পরিকল্পিত হত্যাকান্ড বলে দাবি করেছেন নেয়ামুলের পরিবার।

Manual3 Ad Code

নেয়ামুলের ভাই মিজানুর রহমান জানান, গতকাল সন্ধ্যায় বড় ভাইয়ের সঙ্গে তার মোবাইল ফোনে কথা হয়। এশার নামাজের পর বাড়ি ফেরার কথা ছিল। সেই মোতাবেক আত্রাই রেলষ্টেশন এলাকা থেকে একটি সিএনজিচালিত অটোরিকশাযোগে তিনি নওগাঁ শহরে ফিরছিলেন। পথে তাকে হত্যা করে মরদেহ সড়কের পাশে ফেলে রেখে দুর্বৃত্তরা পালিয়ে গেছে। খুনিরা পূর্ব শত্রুতার জের ধরে তাকে পরিকল্পিতভাবে হত্যা করেছে বলে অভিযোগ করেন মিজানুর।

Manual2 Ad Code

আত্রাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহাবুবুর জানান, সকালে স্থানীয়রা রেললাইনের পাশে মরদেহ দেখতে পেয়ে থানায় খবর দেয়। এরপর থানা পুলিশ ঘটনাস্থলে যায় এবং রেলওয়ে পুলিশকে খবর দেয়। যেহেতু তার মরদেহ রেললাইনের পাশে ছিল, ফলে মরদেহটি রেলওয়ে পুলিশ উদ্ধার করেছে। এবং আত্রাই থানা পুলিশ সহযোগিতা করেছে।

সান্তাহার রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাবিবুর রহমান বিষয়টি নিশ্চিত করে জানান, সাদা জোব্বা-পাজামা পরিহিত নেয়ামুল বাশিরের মরদেহের পাশেই পড়েছিল তার ব্যবহৃত ব্যাগ। হাতে ঘড়ি, জোব্বার পকেটে তার ব্যবহৃত মোবাইল ফোন ও ব্যাগে কিছু টাকা ছিলো। মরদেহ উদ্ধারের সময় এগুলো উদ্ধার করা হয়েছে। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতালে পাঠানো হয়েছে৷

মরদেহটি উদ্ধারের সময় প্রাথমিকভাবে নিহতের মাথায় আঘাতের চিহ্ন পাওয়া গেছে। তবে ময়নাতদন্ত শেষে তার মৃত্যুর সঠিক কারণ নিশ্চিত হওয়া যাবে। #

Manual6 Ad Code

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!