কমলগঞ্জ মেয়ের বিয়ের জন্য রাখা টাকা চুরি – এইবেলা
  1. admin@eibela.net : admin :
সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ১১:২৮ পূর্বাহ্ন
শিরোনাম :
কমলগঞ্জে এসএসসি-২০২৬ এর জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান কুলাউড়ায় জয়চন্ডী ইউনিয়ন বিএনপি নেতাকে দল থেকে বহিষ্কার নাগেশ্বরীর একটি ডোবা থেকে অজ্ঞাতপরিচয়  যুবকের মরদেহ উদ্ধার শিক্ষাকে অগ্রাধিকার দিয়ে কাজ করছে সরকার- শওকতুল ইসলাম এমপি বড়লেখায় ভারতীয় মহিষকান্ডে ভুয়া রশিদদাতা ইজারাদারসহ ৩ জনের নামে বিজিবির মামলা আত্রাইয়ে ইউনিয়ন ভূমি অফিসের নতুন ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন আত্রাইয়ে বীর মুক্তিযোদ্ধা মাছিম উদ্দিনের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন মির্জা ফখরুল রাষ্ট্রপতি এবং রিজভী বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব হওয়ায় কুড়িগ্রামে আনন্দ মিছিল ৩২ টিমের অংশগ্রহণে ইংরেজি ভাষায় সৃজনশীলতার চর্চা ও উদ্ভাবনী দক্ষতাকে উদযাপন করল এসআইইউ বিজিবি-পুলিশের যৌথ অভিযান- বড়লেখায় রশিদ জালিয়াতি করেও পার পায়নি চোরাকারবারি, অবশেষে ভারতীয় মহিষ উদ্ধার

কমলগঞ্জ মেয়ের বিয়ের জন্য রাখা টাকা চুরি

  • বুধবার, ২৪ জুন, ২০২৬

Manual8 Ad Code
কমলগঞ্জ( মৌলভীবাজার) প্রতিনিধি::

দীর্ঘদিন পিকআপ গাড়ি চালিয়ে তিল তিল করে জমানো টাকা ছিল বড় মেয়ের বিয়ের স্বপ্ন পূরণের অবলম্বন। সেই সঞ্চয় রাখা ছিল ভাড়া বাসার স্টিলের সিন্দুকে। কিন্তু বাসার তালা ভেঙে সিন্দুকের ড্রয়ার খুলে নিয়ে গেছে চুর। মৌলভীবাজারের কমলগঞ্জে এ ঘটনায় প্রায় ৪ লাখ ৭৫ হাজার টাকা চুরির অভিযোগ উঠেছে।

গত রোববার সকাল ১০টার দিকে উপজেলার শমশেরনগর ইউনিয়নের ভাদাইরদেউল এলাকার তায়েফ মঞ্জিলে এ ঘটনা ঘটে। এ ঘটনায় অজ্ঞাতনামা চোরের বিরুদ্ধে কমলগঞ্জ থানায় লিখিত অভিযোগ করেছেন নাজমুল মিয়া (৫০)। তিনি আবুল খায়ের কোম্পানির পিকআপচালক এবং স্থানীয় বাসিন্দা।

নাজমুল মিয়া জানান, রোববার সকালে তিনি কর্মস্থলে চলে যান। পরে তাঁর স্ত্রী লিমা বেগম মেয়েকে স্কুল থেকে আনতে বাসার দরজায় তালা লাগিয়ে বের হন। কিছু সময় পর বাসায় ফিরে তিনি দেখেন, ঘরের দরজার তালা ভাঙা। ভেতরে গিয়ে দেখতে পান, স্টিলের সিন্দুকের ড্রয়ার খোলা এবং সেখানে রাখা নগদ টাকা নেই।

Manual5 Ad Code

কান্নাজড়িত কণ্ঠে নাজমুল মিয়া বলেন, ‘পিকআপ চালিয়ে অনেক কষ্টে বড় মেয়ের বিয়ের জন্য টাকা জমিয়েছিলাম। সিন্দুকে রাখা ৪ লাখ ৭৫ হাজার টাকা নিয়ে গেছে চোরেরা। এখন মেয়ের বিয়ে কীভাবে দেব, বুঝতে পারছি না। তিনি দ্রুত চোরদের শনাক্ত করে চুরি হওয়া টাকা উদ্ধারে প্রশাসনের কার্যকর পদক্ষেপ কামনা করেন।

Manual6 Ad Code

স্থানীয় বাসিন্দা ইমরান ও জুয়েল আহমদ বলেন, ঘটনার পর থেকে পরিবারটি চরম দুশ্চিন্তায় রয়েছে। মেয়ের বিয়ের জন্য বহুদিনের সঞ্চয় হারিয়ে দিশেহারা হয়ে পড়েছেন দিনমজুর এই পিকআপচালক বাবা।

Manual4 Ad Code

এ বিষয়ে কমলগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. কমর উদ্দিন বলেন, ‘এ ঘটনায় একটি লিখিত অভিযোগ পাওয়া গেছে। ঘটনাস্থলের ছবি ও ভিডিও দেখে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।’#

Manual3 Ad Code

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!