কমলগঞ্জে হীড বাংলাদেশের উদ্যোগে মেধাবী শিক্ষার্থীদের সংবর্ধনা ও এককালীন উপবৃত্তি প্রদান – এইবেলা
  1. admin@eibela.net : admin :
সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ১১:২৭ পূর্বাহ্ন
শিরোনাম :
কমলগঞ্জে এসএসসি-২০২৬ এর জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান কুলাউড়ায় জয়চন্ডী ইউনিয়ন বিএনপি নেতাকে দল থেকে বহিষ্কার নাগেশ্বরীর একটি ডোবা থেকে অজ্ঞাতপরিচয়  যুবকের মরদেহ উদ্ধার শিক্ষাকে অগ্রাধিকার দিয়ে কাজ করছে সরকার- শওকতুল ইসলাম এমপি বড়লেখায় ভারতীয় মহিষকান্ডে ভুয়া রশিদদাতা ইজারাদারসহ ৩ জনের নামে বিজিবির মামলা আত্রাইয়ে ইউনিয়ন ভূমি অফিসের নতুন ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন আত্রাইয়ে বীর মুক্তিযোদ্ধা মাছিম উদ্দিনের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন মির্জা ফখরুল রাষ্ট্রপতি এবং রিজভী বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব হওয়ায় কুড়িগ্রামে আনন্দ মিছিল ৩২ টিমের অংশগ্রহণে ইংরেজি ভাষায় সৃজনশীলতার চর্চা ও উদ্ভাবনী দক্ষতাকে উদযাপন করল এসআইইউ বিজিবি-পুলিশের যৌথ অভিযান- বড়লেখায় রশিদ জালিয়াতি করেও পার পায়নি চোরাকারবারি, অবশেষে ভারতীয় মহিষ উদ্ধার

কমলগঞ্জে হীড বাংলাদেশের উদ্যোগে মেধাবী শিক্ষার্থীদের সংবর্ধনা ও এককালীন উপবৃত্তি প্রদান

  • বুধবার, ২৪ জুন, ২০২৬

Manual4 Ad Code

কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি ::

Manual2 Ad Code

মৌলভীবাজারের কমলগঞ্জে স্বেচ্ছাসেবী প্রতিষ্ঠান “হীড বাংলাদেশ” এর উদ্যাগে মাইক্রোফাইন্যান্স কর্মসূচীর আওতায় উচ্চশিক্ষা বৃত্তি প্রদান এবং ২০২৫ সালের এসএসসি ও এইচএসসি পরীক্ষায় জিপিএ ৪ ও ৫ প্রাপ্ত ৭৫ জন মেধাবী ছাত্র- ছাত্রীকে সংবর্ধনা ও এককালীন উপবৃত্তি প্রদান করা হয়। বুধবার (২৪ জুন) দুপুর ১২টায় হীড বাংলাদেশ কমলগঞ্জের প্রজেক্ট সেন্টারে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে শিক্ষার্থীদের মধ্যে সম্মাননা ক্রেষ্ট ও নগদ অর্থ তুলে দেন কমলগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আসাদুজ্জামান।

Manual6 Ad Code

হীড বাংলাদেশ মৌলভীবাজার অঞ্চলের আঞ্চলিক ব্যবস্থাপক সুব্রত কাম্পুর সভাপতিত্বে ও কমলগঞ্জ শাখা ব্যবস্থাপক মোঃ নুরুজ্জামান গাজীর সঞ্চালনায় এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মৌলভীবাজার জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য মো. দুরুদ আহমদ, হীড বাংলাদেশ এর সিলেট বিভাগের প্রকল্প পরিচালক ফ্রান্সিস হাজং, লিয়াজু কর্মকর্তা এবং ব্যবস্থাপক কেপিএম নুরুল আলম সিদ্দিকী, সিলেট অঞ্চলের আঞ্চলিক ব্যবস্থাপক আল আমিন, কমলগঞ্জ প্রেসক্লাবের সভাপতি আসহাবুজ্জামান শাওন ও এসআই মাহবুব প্রমুখ। এসময় অভিভাবকদের মধ্যে বক্তব্য রাখেন সাবেক প্রধান শিক্ষক রনেন্দ্র কুমার দেব, প্রভাবতী সিনহা। শিক্ষার্থীদের মধ্যে বক্তব্য রাখেন, তন্নি বৈদ্য তমা ও রাফসান আহমেদ রাকিব।

অনুষ্ঠানে এসএসসি পরীক্ষায় উত্তীর্ণ জিপিএ ৪ ও ৫ প্রাপ্ত ৫১ জন এবং এইচএসসি পরীক্ষায় উত্তীর্ণ জিপিএ ৪ ও ৫ প্রাপ্ত ২৪ জনকে ৩ লক্ষ ১১ হাজার টাকা ও সম্মাননা ক্রেষ্ট প্রদান করা হয়। অনুষ্ঠানে শিক্ষার্থী, অভিভাবক ও হীড বাংলাদেশের কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।##

Manual6 Ad Code

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!