কমলগঞ্জের ডবলছড়া সীমান্ত দিয়ে ৬ নারী ও শিশুকে পুশইন করেছে ভারতীয় বিএসএফ – এইবেলা
  1. admin@eibela.net : admin :
সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ১১:২৮ পূর্বাহ্ন
শিরোনাম :
কমলগঞ্জে এসএসসি-২০২৬ এর জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান কুলাউড়ায় জয়চন্ডী ইউনিয়ন বিএনপি নেতাকে দল থেকে বহিষ্কার নাগেশ্বরীর একটি ডোবা থেকে অজ্ঞাতপরিচয়  যুবকের মরদেহ উদ্ধার শিক্ষাকে অগ্রাধিকার দিয়ে কাজ করছে সরকার- শওকতুল ইসলাম এমপি বড়লেখায় ভারতীয় মহিষকান্ডে ভুয়া রশিদদাতা ইজারাদারসহ ৩ জনের নামে বিজিবির মামলা আত্রাইয়ে ইউনিয়ন ভূমি অফিসের নতুন ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন আত্রাইয়ে বীর মুক্তিযোদ্ধা মাছিম উদ্দিনের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন মির্জা ফখরুল রাষ্ট্রপতি এবং রিজভী বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব হওয়ায় কুড়িগ্রামে আনন্দ মিছিল ৩২ টিমের অংশগ্রহণে ইংরেজি ভাষায় সৃজনশীলতার চর্চা ও উদ্ভাবনী দক্ষতাকে উদযাপন করল এসআইইউ বিজিবি-পুলিশের যৌথ অভিযান- বড়লেখায় রশিদ জালিয়াতি করেও পার পায়নি চোরাকারবারি, অবশেষে ভারতীয় মহিষ উদ্ধার

কমলগঞ্জের ডবলছড়া সীমান্ত দিয়ে ৬ নারী ও শিশুকে পুশইন করেছে ভারতীয় বিএসএফ

  • শুক্রবার, ২৬ জুন, ২০২৬

Manual5 Ad Code

কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি::

Manual3 Ad Code

মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার আলীনগর ইউনিয়নের দেবলছড়া সীমান্ত দিয়ে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) চোখ বেঁধে ৬ জন নারী ও এক শিশুকে পুশইন করেছে। বৃহস্পতিবার (২৫ জুন) ভোরে আলীনগর ইউনিয়নের দেবলছড়া সীমান্ত দিয়ে তাদেরকে পুশইন করা হয়।

Manual1 Ad Code

স্থানীয়রা জানান, বৃহস্পতিবার ভোর রাতে আলীনগর ইউনিয়নের দেবলছড়া সীমান্তের বকশিটিলা দিয়ে এক শিশুসহ ৬ নারী বেরিয়ে আসলে স্থানীয়রা তাদের আটক করে জিজ্ঞাসাবাদ করেন। এসময় আটক নারীরা জানান, ভারতের একটি কারাগারে তারা প্রায় ২৫ দিন আটক ছিলেন। বৃহস্পতিবার ভোরে চোখ বেঁধে সীমান্ত দিয়ে তাদের বাংলাদেশে ঠেলে দেয় বিএসএফ।

আলীনগর ইউনিয়নের স্থানীয় ইউপি সদস্য আবুল হোসেন জানান, বৃহস্পতিবার ভোরে স্থানীয়রা তাদেরকে আটক করে আমাকে খবর দিলে আমি কমলগঞ্জ থানা পুলিশকে বিষয়টি অবগত করি। তবে পরবর্তীতে স্থানীয়রা তাদেরকে ছেড়ে দেন।

Manual5 Ad Code

আলীনগর ইউনিয়নের চেয়ারম্যান নিয়াজ মোর্শেদ রাজু জানান, বিষয়টি আমি জানার আগেই স্থানীয়রা তাদের ছেড়ে দিয়েছেন। পুশইনের শিকার নারীরা বাংলাদেশি এবং তাদের বাড়ি ঢাকার সাভারে বলে জানা গেছে।

এব্যাপারে কমলগঞ্জ থানার ওসি মো. কমর উদ্দিন জানান, ভোরে আলীনগর ইউনিয়নের চিৎলীয়া বকশিটিলা হয়ে দুই আড়াই বছরের এক শিশুসহ ৭ নারী প্রবেশ করেছে। স্থানীয় ইউপি সদস্য আবুল হোসেনের মাধ্যমে সংবাদ পেয়ে খোঁজ নিয়ে জানতে পারি স্থানীয়রা তাদের ছেড়ে দিয়েছে। পরে অনেক খোঁজাখুঁজির পর তাদের সন্ধান পাওয়া যায়নি।#

Manual5 Ad Code

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!