কমলগঞ্জে ধলাই নদী থেকে শিশুর মরদেহ উদ্ধার – এইবেলা
  1. admin@eibela.net : admin :
রবিবার, ২৫ অক্টোবর ২০২৬, ১১:৩৯ অপরাহ্ন
শিরোনাম :
সি‌লে‌টের বরকতিয়া সুপার মার্কেট ব্যবসায়ী কমিটির নির্বাচনে লতিফ সভাপতি ও মুক্তাদির সম্পাদক নির্বাচিত ছাতকে ১৩০ পিস ইয়াবাসহ ২ মাদক ব‌্যবসা‌য়ী গ্রেপ্তার জুড়ীতে মরহুম কটন আলী মাস্টারের স্মরণে মানবিক চায়ের দোকান ১০ উদ্বোধন কমলগঞ্জের বীরাঙ্গনা স্বীকৃতির আগেই মারা গেলেন জয়গুন নাহার খানম কুলাউড়ার ভাটেরায় নিষিদ্ধ ঘোষিত ওলামা লীগ নেতা সাইফুল সিদ্দেকী সেফুলের অপতৎপরতা  রাজনগরে শিক্ষকের বাড়িতে ডাকাতি : ডাকাতের হামলায় গৃহকর্তা আহত কমলগঞ্জে জাতীয় নিরাপদ সড়ক দিবস পালিত বড়লেখায় জাতীয় নিরাপদ সড়ক দিবসে র‌্যালি ও আলোচনা সভা মৌলভীবাজার জেলা বিএনপির কমিটির সদস্য শ্যামলী সূত্রধরকে দল থেকে অব্যাহতি থানা পুলিশের অভিযান- বড়লেখায় চুরির মামলায় গ্রেফতার ৬, স্বর্ণালংকারসহ মালামাল উদ্ধার

কমলগঞ্জে ধলাই নদী থেকে শিশুর মরদেহ উদ্ধার

  • রবিবার, ২৮ জুন, ২০২৬

Manual8 Ad Code

কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি:

মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার আদমপুর ইউনিয়নের নিখোঁজের একদিন পর ধলাই নদী থেকে তামিম ইকবাল (৫) এর নিথর দেহ উদ্ধার করেন স্থানীয়রা। রোববার দুপুরে কাটাবিল গ্রামে ধলাই নদী থেকে পরিবারের লোকজন তামিমের নিথর দেহ উদ্ধার করেন।

Manual4 Ad Code

স্থানীয়রা জানান, উপজেলার আদমপুর ইউনিয়নের কাটাবিল গ্রামে গত শনিবার রাতে নিজ বাড়ির সামনে গ্রামীন সড়কের সংস্কার কাজ করা দেখছিল শিশু তামিম ইকবাল। এসময় তার শরীরে কাঁদা ছিটিয়ে পড়লে তামিম ঘরে গিয়ে পরনের টিশার্ট খুলে বাড়ি থেকে বের হয়ে নিখোঁজ হয়। পরে পরিবারসহ পুরোগ্রামবাসী সারারাত খোঁজাখুঁজি করেও শিশু তামিমের কোন সন্ধান পাননি। রোববার দুপুরে ধলাই নদীতে তার নিথর দেহ পাওয়ার পর উদ্ধার করা হয়।

Manual1 Ad Code

আদমপুর ইউপি সদস্য জুমের আলী ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, আমি খবর পেয়ে ঘটনাস্থলে যাচ্ছি। সেখানে গিয়ে ঘটনার প্রকৃত সত্যতা জানা যাবে।

Manual5 Ad Code

কমলগঞ্জ থানার ওসি মো. কমর উদ্দীন বলেন, আমাদের সংবাদ জানালে পুলিশ সরেজমিনে পাঠিয়ে প্রয়োজনে সুরতহাল রিপোর্ট তৈরি করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।##

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews