তীব্র গরমে স্বস্তি নেই প্রাণীকুলে: কমলগঞ্জে লাউয়াছড়া উদ্যানে হাঁসফাঁস বন্যপ্রাণীদের – এইবেলা
  1. admin@eibela.net : admin :
সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ১১:২৭ পূর্বাহ্ন
শিরোনাম :
কমলগঞ্জে এসএসসি-২০২৬ এর জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান কুলাউড়ায় জয়চন্ডী ইউনিয়ন বিএনপি নেতাকে দল থেকে বহিষ্কার নাগেশ্বরীর একটি ডোবা থেকে অজ্ঞাতপরিচয়  যুবকের মরদেহ উদ্ধার শিক্ষাকে অগ্রাধিকার দিয়ে কাজ করছে সরকার- শওকতুল ইসলাম এমপি বড়লেখায় ভারতীয় মহিষকান্ডে ভুয়া রশিদদাতা ইজারাদারসহ ৩ জনের নামে বিজিবির মামলা আত্রাইয়ে ইউনিয়ন ভূমি অফিসের নতুন ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন আত্রাইয়ে বীর মুক্তিযোদ্ধা মাছিম উদ্দিনের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন মির্জা ফখরুল রাষ্ট্রপতি এবং রিজভী বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব হওয়ায় কুড়িগ্রামে আনন্দ মিছিল ৩২ টিমের অংশগ্রহণে ইংরেজি ভাষায় সৃজনশীলতার চর্চা ও উদ্ভাবনী দক্ষতাকে উদযাপন করল এসআইইউ বিজিবি-পুলিশের যৌথ অভিযান- বড়লেখায় রশিদ জালিয়াতি করেও পার পায়নি চোরাকারবারি, অবশেষে ভারতীয় মহিষ উদ্ধার

তীব্র গরমে স্বস্তি নেই প্রাণীকুলে: কমলগঞ্জে লাউয়াছড়া উদ্যানে হাঁসফাঁস বন্যপ্রাণীদের

  • সোমবার, ৬ জুলাই, ২০২৬

Manual2 Ad Code

কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি::

তীব্র দাবদাহে বিপর্যস্ত হয়ে পড়েছে মৌলভীবাজারের কমলগঞ্জে অবস্থিত চিরহরিৎ বন লাউয়াছড়া জাতীয় উদ্যানের জীববৈচিত্র্য। কাঠফাটা রোদ আর প্রচ- গরমে বনের ভেতরের ছড়া ও জলাশয়গুলো শুকিয়ে যাওয়ার উপক্রম, পানির সংকটে পড়েছে বন্যপ্রাণীরা। বনের শীতল পরিবেশেও এখন আর স্বস্তি নেই প্রাণীকুলে। শুকিয়ে যাচ্ছে জলাশয়, পানির খোঁজে লোকালয়ে চলে আসতে দেখা যায় বন্যপ্রাণী।

Manual8 Ad Code

সরেজমিনে লাউয়াছড়া জাতীয় উদ্যান ঘুরে দেখা গেছে, বনের ভেতর দিয়ে বয়ে যাওয়া ছোট-বড় ছড়াগুলোর পানি শুকিয়ে তলানিতে ঠেকেছে। বন্যপ্রাণীদের সুপেয় পানির প্রধান উৎস ছিল এই ছড়াগুলো। পানি না পেয়ে বনের ভেতরে থাকা বানর, হনুমান, চশমাধারী হনুমান, মায়া হরিণ ও বিভিন্ন প্রজাতির পাখি চরম সংকটে পড়েছে। পানির তৃষ্ণা মেটাতে এবং প্রচন্ড গরমে একটু শীতল পরিবেশের খোঁজে বনের ভেতরের ছায়াঘেরা অংশ ছেড়ে অনেক বন্যপ্রাণীকে লোকালয় বা বনের মধ্য দিয়ে যাওয়া রেললাইন ও সড়কের পাশে চলে আসতে দেখা যাচ্ছে। এতে করে সড়ক দুর্ঘটনা ও শিকারিদের খপ্পরে পড়ার ঝুঁকি আরও বেড়ে গেছে।

Manual5 Ad Code

স্থানীয় বাসিন্দারা জানান, দুপুরের দিকে বনের বানর ও হনুমানগুলোকে পানির জন্য ছটফট করতে দেখা যায়। অনেক সময় এরা বনের সীমান্তবর্তী চা-বাগান বা মানুষের বাড়িঘরের টিউবওয়েলের আশেপাশে চলে আসতে দেখা যায়।

Manual5 Ad Code

পরিবেশবাদী সংগঠনগুলোর মতে, জলবায়ু পরিবর্তনের প্রভাবে লাউয়াছড়ার মতো ঘন বনেও এখন তীব্র তাপদাহ অনুভূত হচ্ছে। বনের ভেতরে প্রাকৃতিকভাবে পানি ধরে রাখার ব্যবস্থা কমে যাওয়া এবং ছড়াগুলো ভরাট হয়ে যাওয়ায় পরিস্থিতি আরও জটিল রূপ নিয়েছে। দ্রুত বনের ভেতরে কৃত্রিম জলাশয় তৈরি বা বন্যপ্রাণীদের জন্য পানির বিকল্প ব্যবস্থা না করলে অনেক বিরল প্রজাতির প্রাণী ডিহাইড্রেশন (পানিশূন্যতা) ও হিটস্ট্রোকে আক্রান্ত হতে পারে।

এ বিষয়ে বন্যপ্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগের রেঞ্জ কর্মকর্তা কাজী মো. নাজমুল হক জানান, তীব্র গরমের কারণে বনের ভেতরের পানির উৎসগুলো শুকিয়ে যাচ্ছে এটি সত্য। বন্যপ্রাণীদের এই কষ্ট লাঘব করতে বন বিভাগের পক্ষ থেকে বনের বিভিন্ন পয়েন্টে পানি ধারনের জন্য পুকুরের ব্যবস্থা ও ভরাট হওয়া ছড়াগুলি সংস্কার করা গেলে পানি সংকটের সমাধান হয়ে যাবে বলে জানান তিনি। এছাড়া বন্যপ্রাণী যেন পানির খোঁজে লোকালয়ে এসে কোনো বিপদে না পড়ে, সে বিষয়ে আমরা সতর্ক দৃষ্টি রাখছি।

টানা বৃষ্টি না হওয়া পর্যন্ত লাউয়াছড়ার এই সংকট কাটার কোনো লক্ষণ দেখছেন না সংশ্লিষ্টরা। প্রকৃতির এই রুদ্ররূপে মৌলভীবাজারের এই সমৃদ্ধ রেইনফরেস্টের বন্যপ্রাণীরা এখন এক পশলা বৃষ্টির জন্য চাতক পাখির মতো চেয়ে আছে।#

Manual2 Ad Code

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!