রবিরবাজার পূবালী ব্যাংকে ক্যাশলেস লেনদেনে উৎসাহিত করণে মতবিনিময় সভা – এইবেলা
  1. admin@eibela.net : admin :
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০৮:৪৮ পূর্বাহ্ন
শিরোনাম :
কুড়িগ্রামে ৯ শিক্ষা প্রতিষ্ঠানে শতভাগ ফেল : জেলায় পাসের হার ৪০.৭২%  ওসমানীনগরে এমপিওভুক্ত শিক্ষকদের ৩ দফা দাবিতে মানববন্ধন ও সমাবেশ সিলেট চন্ডীপুল সিএনজি স্টেশনে অতিরিক্ত ভাড়া আদায় : যাত্রীদের হয়রানী দেশের কৃষি ও কৃষকরা উন্নত হলে দেশ-জাতির উন্নতি সাধন সম্ভব –কলিম উদ্দিন আহমেদ মিলন এমপি ছাত‌কে ৮শ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ‘মুল্লা’ ছালেককে কারাগা‌রে বিদেশমুখীতা ও অভিভাবকদের সচেতনতার অভাবে এ অঞ্চলে শিক্ষারহার নিম্নগামী- তাহসিনা রুশদী লুনা কচাকাটা ডিগ্রি কলেজ নিয়ে অপ্রচার : তীব্র নিন্দা জানিয়েছে এলাকাবাসী কমলগঞ্জের জমি বিক্রি নিয়ে বিরোধে প্রতিপক্ষের হামলায় যুবক নিহত : আটক ১ বড়লেখায় মাদ্রাসার একাডেমিক ভবন : দেড় বছরের নির্মাণ কাজ সম্পন্ন করতে ৭ বছর পার! বড়লেখায় কেএসকেপি’র দ্বি-বার্ষিক সম্মেলন : সভাপতি তোফায়েল, সম্পাদক মুর্শেদ আলম

রবিরবাজার পূবালী ব্যাংকে ক্যাশলেস লেনদেনে উৎসাহিত করণে মতবিনিময় সভা

  • রবিবার, ১২ জুলাই, ২০২৬

Manual5 Ad Code

এইবেলা,  কুলাউড়া ::

Manual3 Ad Code

স্মার্ট বাংলাদেশ বিনির্মাণের লক্ষ্যে এবং গ্রাহকদের আধুনিক ডিজিটাল ব্যাংকিং সেবার সাথে পরিচয় করিয়ে দিতে মৌলভীবাজারের কুলাউড়ার রবিরবাজার পূবালী ব্যাংকে এক ক্যাশলেস লেনদেনে উৎসাহিত করতে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

Manual8 Ad Code

রোববার (১২জুন) রবিরবাজার জামে মসজিদ মার্কেটে আয়োজিত এই সভায় vডিজিটাল লেনদেনের প্রসার, গুরুত্ব ও নিরাপত্তার বিষয়ে আলোচনা করা হয়।  অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পূবালী ব্যাংক পিএলসি মৌলভীবাজার অঞ্চলের উপ-মহাব্যবস্থাপক ও অঞ্চল প্রধান প্রদ্যোৎ কান্তি দাশ।

পূবালী ব্যাংক রবিরবাজার শাখার ব্যবস্থাপক রশিদ আহমেদ এর সভাপতিত্বে ও অফিসার ইমরান হোসেন এর পরিচালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন মৌলভীবাজার আঞ্চলিক কার্যালয়ের সহকারী মহাব্যবস্থাপক আলমগীর হোসেন, রবিরবাজার জামে মসজিদ পরিচালনা কমিটির সম্পাদক ও অবসরপ্রাপ্ত শিক্ষক মোঃ আব্দুল আজিজ। বক্তব্য দেন ব্যবসায়ী নুরুল ইসলাম ও মাহবুব রুবেল।

এছাড়া অনুষ্ঠানে স্থানীয় ব্যবসায়ীসহ বিভিন্ন শ্রেণি পেশার মানুষ উপস্থিত ছিলেন। অনুষ্ঠান স্থানীয় ব্যবসায়ীদের ক্যাশলেস লেনদেনে উৎসাহিত করতে তাদের মাঝে কিউআর কোড এবং পজ মেশিন বিতরণ করা হয়। ব্যাংকের জনপ্রিয় ডিজিটাল
প্ল্যাটফর্ম ‘পাই ব্যাংকিং’ অ্যাপের মাধ্যমে ঘরে বসে কীভাবে নিরাপদ ও দ্রুত ব্যাংকিং সেবা গ্রহণ করা যায়, তার ব্যবহারিক ধারণা প্রদান করা হয়। নগদ টাকার ঝুঁকি কমিয়ে ডিজিটাল পদ্ধতিতে লেনদেনের সুরক্ষা ও দ্রুততা নিয়ে গ্রাহকদের আশ্বস্ত করা হয়।

Manual1 Ad Code

সভায় বক্তারা বলেন, প্রযুক্তির এই যুগে ক্যাশলেস সোসাইটি গঠন কেবল সময়ের দাবি নয়, বরং স্মার্ট বাংলাদেশের অবিচ্ছেদ্য অংশ। গ্রাহকদের দৈনন্দিন লেনদেনকে আরও সহজ ও সাশ্রয়ী করতে পূবালী ব্যাংক নিরলসভাবে কাজ করে যাচ্ছে। একটি সমৃদ্ধ ও ডিজিটাল অর্থনীতি গড়ার লক্ষ্যে পূবালী ব্যাংক পিএলসি প্রযুক্তিনির্ভর আধুনিক ব্যাংকিং সেবা নিয়ে সাধারণ মানুষের
দোরগোড়ায় পৌঁছে যাওয়ার অঙ্গীকার ব্যক্ত করেন বক্তারা। এসময় পূবালী ব্যাংক রবিরবাজার শাখার দশজন গ্রাহকদের মধ্যে বাংলা কিউআর কোড ও দুটি পজ মেশিন প্রদান করা হয়। এসময় রবিরবাজার শাখায় একটি কিয়ক্স মেশিনের কার্যক্রম উদ্বোধন করা হয়। অনুষ্ঠানের আগে বাজারে এক শোভাযাত্রা অনুষ্ঠিত হয়।

জানা গেছে, কিছু দিনের ভিতরে রবিরবাজার জামে মসজিদ মার্কেটে পূবালী ব্যাংকের গ্রাহক সেবা বৃদ্ধিকরণের লক্ষে তিনটি সিআরএম মেশিন বসানো হবে। ##

Manual3 Ad Code

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews