কুলাউড়ায় অনলাইন ৪ জুয়াড়ীসহ ৭ জন আটক – এইবেলা
  1. admin@eibela.net : admin :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০২:৪৭ অপরাহ্ন
শিরোনাম :
বড়লেখায় ব্যতিক্রমী কর্মসূচি ‘শেষ বিদায়ের সাজ’র উদ্বোধন কুড়িগ্রামে পরিবেশ বান্ধব গ্রাম ও স্যানিটেশন ব্যবস্থা নিশ্চিতকরণে শেয়ারিং ও উদযাপন  জুড়ীতে অটোরিকশা চালকের গলাকাটা লাশ উদ্ধার কুলাউড়ায় সরকারি রাস্তা দখল করে সীমানা দেয়াল নির্মাণ : ১০ হাজার টাকা জরিমানা নবীগঞ্জে প্রাইমারী বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা ও বৃক্ষরোপণ কর্মসূচি কুলাউড়ার লংলা কলেজে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতা আত্রাইয়ে পোনামাছ অবমুক্তকরণের শুভ উদ্বোধন  আত্রাইয়ে বৃক্ষরোপন কর্মসূচির উদ্বোধন  ওসমানীনগর উপজেলা হাসপাতালের মেডিকের অফিসার ছুটি না নিয়েই সাড়ে ৩ মাস ধরে কানাডায় ডা. শাহিনুর কুলাউড়ার পৃথিমপাশা উপস্বাস্থ্য কেন্দ্রে এমবিবিএস  ডাক্তার নিয়োগ ও ২৫ শয্যা হাসপাতালে উন্নীতকরণের দাবিতে মানববন্ধন

কুলাউড়ায় অনলাইন ৪ জুয়াড়ীসহ ৭ জন আটক

  • শুক্রবার, ১৭ জুলাই, ২০২৬

Manual1 Ad Code

এইবেলা, কুলাউড়া  :::

Manual1 Ad Code

মৌলভীবাজারের কুলাউড়ায় পৃথক অভিযানে তিন বছরের সাজাপ্রাপ্ত এক আসামিসহ মোট সাতজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। তাদের মধ্যে চারজনই অনলাইন জুয়াড়ীকে আটক করা হয়। বৃহস্পতিবার (১৬ জুলাই) রাতে উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়েছে।

কুলাউড়া থানার অফিসার ইনচার্জ শেখ জহিরুল ইসলাম মুন্না বিষয়টি নিশ্চিত করে জানান, গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার হিংগাজিয়া এলাকার নিজ বাড়ি থেকে তিন বছরের সাজাপ্রাপ্ত আসামি সোহাগ মিয়াকে গ্রেপ্তার করা হয়। একই অভিযানে ওয়ারেন্টভুক্ত আসামি আলমাছ মিয়া ও মো. জুবায়ের আহমেদ জুবেরকেও আটক করা হয়েছে।

Manual3 Ad Code

এদিকে র‍্যাবের সহযোগিতায় পৃথিমপাশা ইউনিয়নের রবিরবাজার এলাকার মকবুল ব্রাদার্স টেলিকম দোকানে অভিযান চালিয়ে অনলাইন জুয়া খেলায় জড়িত থেকে অনলাইন জুয়া পরিচালনায় ব্যবহৃত বিভিন্ন সরঞ্জাম জব্দ করা হয়।

Manual3 Ad Code

অফিসার ইনচার্জ শেখ জহিরুল ইসলাম মুন্না আরও জনান, গ্রেপ্তার সাতজনকেই শুক্রবার (১৭ জুলাই) সকালে আদালতে পাঠানো হয়েছে। অপরাধ নিয়ন্ত্রণ, ওয়ারেন্টভুক্ত ও সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার এবং অনলাইন জুয়াসহ সব ধরনের অপরাধ দমনে পুলিশের অভিযান অব্যাহত থাকবে।#

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!