কমলগঞ্জে উল্টো রথযাত্রার মধ্য দিয়ে পরিসমাপ্তি ঘটলো শ্রীশ্রী জগন্নাথদেবের ৯ দিনের উৎসব – এইবেলা
  1. admin@eibela.net : admin :
মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ০২:৪৯ পূর্বাহ্ন
শিরোনাম :
বড়লেখায় জাতীয় শিক্ষা সপ্তাহের বিজয়ীদের সম্মাননা ক্রেষ্ট ও সনদ প্রদান রাজনগর উপজেলা বিএনপির দু’বছর মেয়াদী পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন বড়লেখায় হাকালুকি হাওরপারে বন্যা মোকাবেলায় আগাম প্রস্তুতির মহড়া শুধু ভালো ফলাফল নয়, ভালো মানুষ হওয়াই শিক্ষার প্রকৃত উদ্দেশ্য- অধ্যাপক ড. শাহ মো. আতিকুল হক ছাতকে ৭২ বছরের মস্তাবের ঘর ভাঙচুর ও প্রাণনাশের হুমকির অভিযোগ আত্রাইয়ে পানিতে পড়ে যুবকের মৃত্যু কমলগঞ্জে নিয়ন্ত্রণ হারিয়ে নদীতে ব্যাটারি চালিত অটোরিক্সা; চালক নিখোঁজ কুলাউড়ার বিজয়া বাগানের প্রভিডেন্ট ফান্ডের টাকা ফেরত পেলো চা শ্রমিক পরিবার কাতারে বহুতল ভবন থেকে পড়ে কুলাউড়ার এক নির্মাণ শ্রমিকের মৃত্যু কুলাউড়ায় জলবায়ূ সহনশীল জীবিকা ও অন্তর্ভুক্তিমূলক পরামর্শ কর্মশালা

কমলগঞ্জে উল্টো রথযাত্রার মধ্য দিয়ে পরিসমাপ্তি ঘটলো শ্রীশ্রী জগন্নাথদেবের ৯ দিনের উৎসব

  • শনিবার, ২৫ জুলাই, ২০২৬

Manual5 Ad Code

কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি::

মৌলভীবাজারের কমলগঞ্জে ধর্মীয় ভাবগাম্ভীর্য্য ও যথাযোগ্য মর্যাদায় কমলগঞ্জ কেন্দ্রীয় শ্রী শ্রী দুর্গাবাড়ি ও ইসকন মন্দিরের ৯ দিনব্যাপী উৎসবের সমাপ্তি ঘটিয়ে শ্রী শ্রী জগন্নাথদেবের উল্টো রথযাত্রা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২৪ জুলাই) বিকাল সোয়া ৫টায় কেন্দ্রীয় দুর্গাবাড়ী ও ইসকন মন্দির থেকে পৃথক পৃথকভাবে শত শত নারী-পুরুষ ও শিশু ভক্তদের সমন্বয়ে দুটি বিশাল উল্টা রথ যাত্রা বের করে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিন শেষে স্ব স্ব মন্দিরে গিয়ে সমাপ্তি ঘটে।

Manual3 Ad Code

উল্টো রথযাত্রা শুরুর প্রারম্ভে বিকাল ৫টায় কমলগঞ্জ কেন্দ্রীয় দুর্গাবাড়িতে সংক্ষিপ্ত আলোচনা সভায় সুমন দে এর পরিচালনায় অতিথি হিসেবে বক্তব্য রাখেন কমলগঞ্জ উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক মো: আবুল হোসেন, কমলগঞ্জ কেন্দ্রীয় দুর্গাবাড়ি পরিচালনা কমিটির সভাপতি প্রদীপ দত্ত রেন্টু, রথযাত্রা উদযাপন পরিষদের সভাপতি প্রমেশ পাল।এ সময় উপস্থিত ছিলেন উপজেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক প্রনীত রঞ্জন দেবনাথ, কমলগঞ্জ প্রেসক্লাব সভাপতি আসহাবুজ্জামান শাওন, কেন্দ্রীয় দুর্গাবাড়ি পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক লিটন দত্ত, রথযাত্রা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক ভূষন রায়, লোংকনাথ সেবা সংঘের সভাপতি অর্জুন দেব, সাধারণ সম্পাদক অলক দেব প্রমুখ।

Manual4 Ad Code

এইদিন নানা মাঙ্গলিক আনুষ্ঠানিকতা ও ভক্তদের অংশগ্রহণে উল্টো রথটানা হয়। উৎসবে ধর্মীয় মঙ্গল আরতি, দর্শন আরতি ও অগ্নিহোত্রী যজ্ঞ পাঠ ও শ্রীমদ্ভাগবত গীতা পাঠ, ভাগবত আলোচনা ও ধর্মীয় সভা শেষে হরিনাম সংকীর্তন এবং মহাপ্রসাদ বিতরণ করা হয়।

পুরীর রথযাত্রা গুন্ডিচা যাত্রা নামে পরিচিত। এইদিন রথে জগন্নাথদেব তাঁর মাসির বাড়িতে যান। ৮ দিন ধরে বলরাম ও সুভদ্রাকে নিয়ে সেখানেই থাকেন। এরপর দশমী তিথিতে ৯ দিনের মাথায় গুন্ডিচা মন্দির থেকে বাড়ি ফেরেন। নন্দীঘোষ রথে চড়েন জগন্নাথ, বলরাম চড়েন তালধ্বজে, সুভদ্রা দর্পদলন রথে চড়ে এই যাত্রা সম্পন্ন করেন। উল্টো পথে রথ আসায় এই যাত্রা উল্টো রথযাত্রা নামে পরিচিত।#

Manual6 Ad Code

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!