কুলাউড়া সরকারি কলেজের প্রবাসী অ্যালামনাইদের সাথে শুভেচ্ছা বিনিময় ​ – এইবেলা
  1. admin@eibela.net : admin :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০২:৩২ অপরাহ্ন
শিরোনাম :
বড়লেখায় ব্যতিক্রমী কর্মসূচি ‘শেষ বিদায়ের সাজ’র উদ্বোধন কুড়িগ্রামে পরিবেশ বান্ধব গ্রাম ও স্যানিটেশন ব্যবস্থা নিশ্চিতকরণে শেয়ারিং ও উদযাপন  জুড়ীতে অটোরিকশা চালকের গলাকাটা লাশ উদ্ধার কুলাউড়ায় সরকারি রাস্তা দখল করে সীমানা দেয়াল নির্মাণ : ১০ হাজার টাকা জরিমানা নবীগঞ্জে প্রাইমারী বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা ও বৃক্ষরোপণ কর্মসূচি কুলাউড়ার লংলা কলেজে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতা আত্রাইয়ে পোনামাছ অবমুক্তকরণের শুভ উদ্বোধন  আত্রাইয়ে বৃক্ষরোপন কর্মসূচির উদ্বোধন  ওসমানীনগর উপজেলা হাসপাতালের মেডিকের অফিসার ছুটি না নিয়েই সাড়ে ৩ মাস ধরে কানাডায় ডা. শাহিনুর কুলাউড়ার পৃথিমপাশা উপস্বাস্থ্য কেন্দ্রে এমবিবিএস  ডাক্তার নিয়োগ ও ২৫ শয্যা হাসপাতালে উন্নীতকরণের দাবিতে মানববন্ধন

কুলাউড়া সরকারি কলেজের প্রবাসী অ্যালামনাইদের সাথে শুভেচ্ছা বিনিময় ​

  • শনিবার, ২৫ জুলাই, ২০২৬

Manual2 Ad Code

এইবেলা, কুলাউড়া ::

Manual3 Ad Code

অ্যালামনাই অ্যাসোসিয়শেন কুলাউড়া সরকারি ডিগ্রি কলেজের প্রবাসে অবস্থানরত প্রাক্তণ শিক্ষার্থীদের (প্রবাসী অ্যালামনাইদের) সাথে এক সৌহার্দ্যপূর্ণ পরিবেশে শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২৪ জুলাই) রাতে কুলাউড়া পৌর শহরের দক্ষিণ বাজারস্থ মুক্তিযোদ্ধা কমপ্লেক্সে অস্থায়ী কার্যালয়ে অনুষ্ঠিত শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানে অ্যালামনাই অ্যাসোসিয়েশনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। প্রবাসী অ্যালামনাই সদস্যদের মধ্যে সৌদি আরব শাখার আহবায়ক খালেদ শাহাবুদ্দিন, অ্যালামনাই সদস্য দুবাই প্রবাসী মতিউর রহমান শেফুল, ফ্রান্স প্রবাসী সাব্বির আহমদ চৌধুরী, যুক্তরাষ্ট্র প্রবাসী মাহমুদুর রহমান কবির, যুক্তরাজ্য প্রবাসী ইফতেখারুল হক পপলুকে অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে উত্তরীয় পরিয়ে সম্মাননা জানানো হয়।

Manual8 Ad Code

এসময় অনুষ্ঠানে কলেজের অতীত স্মৃতিচারণ, অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ভবিষ্যৎ কর্মপরিকল্পনা এবং প্রবাসী ও স্থানীয় শিক্ষার্থীদের মাঝে পারস্পরিক মেলবন্ধন আরও সুদৃঢ় করার বিষয়ে সার্বিক আলোচনা করা হয়।

কুলাউড়া সরকারি কলেজের প্রাক্তণ অধ্যক্ষ ও অ্যালামনাই অ্যসোসিয়েশনের সিনিয়র যুগ্ম আহবায়ক সৌম্য প্রদীপ ভট্টাচার্য্য সজলের সভাপতিত্বে ও সদস্য সচিব সুফিয়ান আহমদের পরিচালনায় বক্তব্য দেন অ্যাসোসিয়েশনের উপদেষ্ঠা মিসবাহ উদ্দিন আহমেদ চৌধুরী, বদরুজ্জামান সজল, যুগ্ম আহবায়ক সিপার উদ্দিন আহমদ, মো. রেদওয়ান খান, মইনুল ইসলাম শামীম, নির্মাল্য মিত্র সুমন, সহকারী অধ্যাপক সজীব কুমার ভৌমিক, অ্যালামনাই সদস্য খন্দকার লুৎফুর রহমান, অ্যাসোসিয়েশনের যুগ্ম সদস্য সচিব নুরুল ইসলাম ইমন, আব্দুল কাইয়ুম মিন্টু, সহ-দপ্তর সম্পাদক মো. মাহফুজুর রহমান, কার্যকরী কমিটির সদস্য ডা. হেমন্ত চন্দ্র পাল, কামরুল হাসান, নাজমুল বার সোহেল, সুলতান আহমদ টিপু, তানজীল হাসান খান, সাইফুর রহমান, রাহিদ আলম নাঈম, আব্দুল্লাহ সালেহ চৌধুরী আলিফ প্রমুখ।

Manual5 Ad Code

অ্যালামনাই অ্যাসোসিয়েশনের সদস্য সচিব সুফিয়ান আহমদ জানান, কলেজের প্রাক্তণ শিক্ষার্থীদের উদ্যোগে সম্পন্ন হওয়া পুনর্মিলনী অনুষ্ঠান কুলাউড়ায় ইতিহাস সৃষ্টি করেছে। সকল অ্যালামনাইদের সহযোগিতায় একদিন এই কলেজ অনেক দূর এগিয়ে যাবে। অ্যালামনাই অ্যাসোসিয়েশন গঠনের ফলে কুলাউড়া সরকারি কলেজের সাবেক শিক্ষার্থীরা কলেজের উন্নয়ন, দরিদ্র শিক্ষার্থীদের সহায়তার পাশাপাশি সমাজের উন্নয়নে অবদান রাখবে। তিনি আরো বলেন, সকল অ্যালামনাইদের আর্থিক সহায়তা সংগ্রহ করে আমরা একটি তহবিল গঠনের উদ্যোগ নিয়েছি। এই তহবিল থেকে মেধাবী দরিদ্র শিক্ষার্থী, প্রতিবন্ধি শিক্ষার্থী ও উচ্চ শিক্ষার জন্য দরিদ্র শিক্ষার্থীদের মধ্যে শিক্ষাবৃত্তি দেয়া হবে এবং কৃতি শিক্ষার্থীদের সম্মাননা প্রদান করা হবে। #

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!