কমলগঞ্জে এমপি হাজী মুজিবকে নাগরিক সংবর্ধনা  – এইবেলা
  1. admin@eibela.net : admin :
মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ০২:২৬ পূর্বাহ্ন
শিরোনাম :
বড়লেখায় জাতীয় শিক্ষা সপ্তাহের বিজয়ীদের সম্মাননা ক্রেষ্ট ও সনদ প্রদান রাজনগর উপজেলা বিএনপির দু’বছর মেয়াদী পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন বড়লেখায় হাকালুকি হাওরপারে বন্যা মোকাবেলায় আগাম প্রস্তুতির মহড়া শুধু ভালো ফলাফল নয়, ভালো মানুষ হওয়াই শিক্ষার প্রকৃত উদ্দেশ্য- অধ্যাপক ড. শাহ মো. আতিকুল হক ছাতকে ৭২ বছরের মস্তাবের ঘর ভাঙচুর ও প্রাণনাশের হুমকির অভিযোগ আত্রাইয়ে পানিতে পড়ে যুবকের মৃত্যু কমলগঞ্জে নিয়ন্ত্রণ হারিয়ে নদীতে ব্যাটারি চালিত অটোরিক্সা; চালক নিখোঁজ কুলাউড়ার বিজয়া বাগানের প্রভিডেন্ট ফান্ডের টাকা ফেরত পেলো চা শ্রমিক পরিবার কাতারে বহুতল ভবন থেকে পড়ে কুলাউড়ার এক নির্মাণ শ্রমিকের মৃত্যু কুলাউড়ায় জলবায়ূ সহনশীল জীবিকা ও অন্তর্ভুক্তিমূলক পরামর্শ কর্মশালা

কমলগঞ্জে এমপি হাজী মুজিবকে নাগরিক সংবর্ধনা 

  • রবিবার, ৯ আগস্ট, ২০২৬

Manual7 Ad Code
কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি::
মৌলভীবাজার-৪ (শ্রীমঙ্গল-কমলগঞ্জ) আসনের সংসদ সদস্য ও বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সদস্য আলহাজ মো: মুজিবুর রহমান চৌধুরী (হাজী মুজিব) যুক্তরাজ্য ও তুরস্ক সফর শেষে নিজ নির্বাচনী এলাকা কমলগঞ্জে ফিরলে তাকে বর্ণাঢ্য আয়োজনে সংবর্ধনা দেওয়া হয়েছে। শনিবার (৮ আগস্ট) বিকেলে কমলগঞ্জ উপজেলা বিএনপি, যুবদল, ছাত্রদল ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে শতাধিক’ মোটরসাইকেল শোভাযাত্রা নিয়ে ফুলবাড়িয়া চা-বাগান সড়ক এলাকায় তাকে অভ্যর্থনা জানান। পরে শোভাযাত্রাসহ তাকে কমলগঞ্জ উপজেলা সদরে নিয়ে আসা হয়।
এরপর কমলগঞ্জ জেলা পরিষদ অডিটোরিয়ামে উপজেলার সর্বস্তরের জনগণ ও রাজনৈতিক নেতৃবৃন্দের অংশগ্রহণে এক নাগরিক সংবর্ধনা প্রদান করা হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মৌলভীবাজার জেলা বিএনপির সদস্য দুরূদ আহমদ, কমলগঞ্জ উপজেলা বিএনপির আহ্বায়ক অলি আহমদ খান, যুগ্ম আহ্বায়ক আবুল হোসেনসহ বিএনপি, যুবদল, ছাত্রদল ও বিভিন্ন অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।
সংবর্ধনা অনুষ্ঠানে বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ সংসদ সদস্য হাজী মুজিবকে ফুলের তোড়া দিয়ে শুভেচ্ছা ও অভিনন্দন জানান।
প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য আলহাজ মুজিবুর রহমান চৌধুরী বলেন, “লন্ডন ও কমলগঞ্জে যে সংবর্ধনা আমাকে দেওয়া হয়েছে, প্রকৃতপক্ষে এর প্রাপ্য আমি নই, আপনারাই। আপনাদের বিপুল সমর্থন ও ভোটেই আমি সংসদ সদস্য নির্বাচিত হয়েছি। যুক্তরাজ্যে আমি কৃতজ্ঞতা প্রকাশ করতে গিয়েছিলাম, কারণ নির্বাচনের সময় প্রবাসীরা আমাকে অনেক সহযোগিতা করেছেন। সেখানে তারা আমাকে সংবর্ধনা দিয়েছেন। কিন্তু বাস্তবে আপনাদেরই সংবর্ধনা পাওয়ার কথা। আপনারা আমার জন্য অনেক করেছেন, এখন আপনাদের জন্য কাজ করাই আমার দায়িত্ব।”
তিনি আরও বলেন, এলাকার উন্নয়ন, জনকল্যাণ ও মানুষের প্রত্যাশা পূরণে তিনি সর্বোচ্চ আন্তরিকতা ও নিষ্ঠার সঙ্গে কাজ করে যাবেন।
অনুষ্ঠানে কমলগঞ্জ উপজেলার বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ, রাজনৈতিক নেতৃবৃন্দ, সামাজিক সংগঠনের প্রতিনিধি এবং সুধীজন উপস্থিত ছিলেন।#

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!