ইংরেজি শিক্ষায় ভীতি দূর করতে কমলগঞ্জে ওয়ার্ড মাস্টার প্রতিযোগিতায় বিজয়ীদর ক্রেস্ট প্রদান – এইবেলা
  1. admin@eibela.net : admin :
মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ০৩:২৮ পূর্বাহ্ন
শিরোনাম :
বড়লেখায় জাতীয় শিক্ষা সপ্তাহের বিজয়ীদের সম্মাননা ক্রেষ্ট ও সনদ প্রদান রাজনগর উপজেলা বিএনপির দু’বছর মেয়াদী পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন বড়লেখায় হাকালুকি হাওরপারে বন্যা মোকাবেলায় আগাম প্রস্তুতির মহড়া শুধু ভালো ফলাফল নয়, ভালো মানুষ হওয়াই শিক্ষার প্রকৃত উদ্দেশ্য- অধ্যাপক ড. শাহ মো. আতিকুল হক ছাতকে ৭২ বছরের মস্তাবের ঘর ভাঙচুর ও প্রাণনাশের হুমকির অভিযোগ আত্রাইয়ে পানিতে পড়ে যুবকের মৃত্যু কমলগঞ্জে নিয়ন্ত্রণ হারিয়ে নদীতে ব্যাটারি চালিত অটোরিক্সা; চালক নিখোঁজ কুলাউড়ার বিজয়া বাগানের প্রভিডেন্ট ফান্ডের টাকা ফেরত পেলো চা শ্রমিক পরিবার কাতারে বহুতল ভবন থেকে পড়ে কুলাউড়ার এক নির্মাণ শ্রমিকের মৃত্যু কুলাউড়ায় জলবায়ূ সহনশীল জীবিকা ও অন্তর্ভুক্তিমূলক পরামর্শ কর্মশালা

ইংরেজি শিক্ষায় ভীতি দূর করতে কমলগঞ্জে ওয়ার্ড মাস্টার প্রতিযোগিতায় বিজয়ীদর ক্রেস্ট প্রদান

  • বৃহস্পতিবার, ২০ আগস্ট, ২০২৬

Manual6 Ad Code

কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি ::

Manual7 Ad Code

ইংরেজি শিক্ষায় ভীতি দূর এবং ইংরেজি ভাষার দক্ষতা বৃদ্ধির মাধ্যমে শিক্ষার্থীদের অধিক আত্মবিশ্বাসী করে গড়ে তোলার লক্ষ্যে মৌলভীবাজারের কমলগঞ্জে ওয়ার্ড মাস্টার প্রতিযোগিতায় অংশগ্রহণ করা বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার (২০ আগষ্ট) দুপুরে উপজেলা পরিষদ হলরুমে আন্তর্জাতিক উন্নয়ন সংস্থা ‘গুড নেইবারস বাংলাদেশ’ (জিএনবি)-এর পক্ষ থেকে উপজেলার প্রাথমিক পর্যায়ে ৩০ টি স্কুলের কয়েক শতাধিক শিক্ষার্থীর অংশগ্রহণে আয়োজিত ‘ওয়ার্ড মাস্টার প্রতিযোগিতা’ বিজয়ী হয় ৯০ শিক্ষার্থী।

পরবর্তী সময়ে কমলগঞ্জ উপজেলার ৩০ টি স্কুলের ১ম, ২য় ও ৩য় স্থান অর্জন করা ৯০ জন শিক্ষার্থীকে নিয়ে উপজেলা পর্যায়ে প্রতিযোগিতার আয়োজন করা হয়। অংশগ্রহণকারীদের মাঝে প্রথম হয়েছে গুড নেইবাস্ বাংলাদেশ একে বাংলা স্কুলের ফাতেমা আক্তার, ২য় হয়েছে কালী প্রসাদ উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী দীপনারায়ন দাস, ৩য় হয়েছে কমলগঞ্জ বহুমুখী বালিকা উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী জান্নাতুল হক জাইমা, ৪র্থ হয়েছে ইসলামপুর পদ্মা মেমোরিয়াল পাবলিক উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী উৎস দাস এবং ৫ম হয়েছে একে বাংলা স্কুলের শিক্ষার্থী জোহা আরফিন রাহি। এই পাঁচ জন শিক্ষার্থীদের মাঝে পুরস্কার হিসাবে ক্রেস্ট প্রদান করা হয়েছে।

Manual5 Ad Code

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কমলগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা সন্ধীপ তালুকদার। গুড নেইবারস্ বাংলাদেশ মৌলভীবাজার সি.ডি.পি. প্রকল্প ব্যবস্থাপক এন্ড্রিকো মন্ডলের সভাপতিত্বে ও একে বাংলা স্কুলের সহকারী শিক্ষক নীহার কান্তি দেবের সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা সামসুন নাহার, উপজেলা সহকারী শিক্ষা কর্মকর্তা মীর আব্দুল্লাহ আল মামুন, বিশিষ্ট লেখক ও গবেষক আহমদ সিরাজ, কমলগঞ্জ প্রেসক্লাবের সভাপতি আসহাবুজ্জামান শাওন, শিক্ষক কৃষ্ণ কুমার সিংহ প্রমুখ।

Manual3 Ad Code

বক্তারা বলেন নতুন প্রজন্মকে সুশিক্ষিত করে গড়ে তুলতে হবে। নতুন বিশ্বের চ্যালেঞ্জ মোকাবেলায় ইংরেজিতে দক্ষতা বাড়াতে হবে। এ ধরনের প্রতিযোগিতা শিক্ষার্থীদের শেখার মনোভাব দৃঢ় ও দক্ষতা বৃদ্ধিতে সাহায্য করে। যা নতুন প্রজন্মকে বৈশ্বিক নাগরিক হিসেবে গড়ে তুলতে সাহায্য করবে। সারাদেশে এ ধরনের প্রতিযোগিতা আয়োজনের আহ্বান জানান বক্তারা।

অনুষ্ঠানে বক্তারা আরো বলেন, শিক্ষার্থীদের মেধা বিকাশে শিক্ষকদের বিশেষ ভূমিকা রাখতে হবে। একজন ভালো শিক্ষকের ছাত্র অবশ্যই দক্ষ ও যোগ্য হয়ে উঠবে। এক্ষেত্রে শিক্ষা সংশ্লিষ্ট অন্যান্যদেরও ভূমিকা রাখতে হবে। সকলের সমন্বিত প্রচেষ্টার মাধ্যমে শিক্ষার্থীরা সুনাগরিক হিসেবে গড়ে উঠবে।

জানা যায়, মানসম্মত শিক্ষা নিশ্চিত করতে গুড নেইবারস্ বাংলাদেশ প্রত্যক্ষ-পরোক্ষভাবে দীর্ঘদিন কাজ করছে। গুড নেইবারস্ পরিচালিত বিদ্যালয়সহ প্রকল্প এলাকার অন্যান্য শিক্ষা প্রতিষ্ঠানে সহশিক্ষা কার্যক্রম এবং অংশগ্রহণমূলক শিক্ষা বিস্তারের লক্ষ্যে সংস্থাটি নিয়মিত বিভিন্ন কার্যক্রম এবং প্রতিযোগিতার আয়োজন করে থাকে। এরই ধারাবাহিকতায় একাডেমিক পারফরম্যান্সে ইংরেজি দক্ষতা বাড়াতে গুড নেইবারস্ বাংলাদেশ ২০১৬ সাল থেকে জাতীয় ওয়ার্ড মাস্টার প্রতিযোগিতার আয়োজন করছে।#

Manual2 Ad Code

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!