কমলগঞ্জে ৬ দিনব্যাপী রাধাকৃষ্ণের ঝুলনযাত্রা চলছে – এইবেলা
  1. admin@eibela.net : admin :
মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ০২:৪০ পূর্বাহ্ন
শিরোনাম :
বড়লেখায় জাতীয় শিক্ষা সপ্তাহের বিজয়ীদের সম্মাননা ক্রেষ্ট ও সনদ প্রদান রাজনগর উপজেলা বিএনপির দু’বছর মেয়াদী পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন বড়লেখায় হাকালুকি হাওরপারে বন্যা মোকাবেলায় আগাম প্রস্তুতির মহড়া শুধু ভালো ফলাফল নয়, ভালো মানুষ হওয়াই শিক্ষার প্রকৃত উদ্দেশ্য- অধ্যাপক ড. শাহ মো. আতিকুল হক ছাতকে ৭২ বছরের মস্তাবের ঘর ভাঙচুর ও প্রাণনাশের হুমকির অভিযোগ আত্রাইয়ে পানিতে পড়ে যুবকের মৃত্যু কমলগঞ্জে নিয়ন্ত্রণ হারিয়ে নদীতে ব্যাটারি চালিত অটোরিক্সা; চালক নিখোঁজ কুলাউড়ার বিজয়া বাগানের প্রভিডেন্ট ফান্ডের টাকা ফেরত পেলো চা শ্রমিক পরিবার কাতারে বহুতল ভবন থেকে পড়ে কুলাউড়ার এক নির্মাণ শ্রমিকের মৃত্যু কুলাউড়ায় জলবায়ূ সহনশীল জীবিকা ও অন্তর্ভুক্তিমূলক পরামর্শ কর্মশালা

কমলগঞ্জে ৬ দিনব্যাপী রাধাকৃষ্ণের ঝুলনযাত্রা চলছে

  • মঙ্গলবার, ২৫ আগস্ট, ২০২৬

Manual7 Ad Code

কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি ::

Manual5 Ad Code

মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার আলীনগর চা-বাগানের শিবমন্দির প্রাঙ্গণে ৬ দিনব্যাপী ৭৫তম শ্রী শ্রী রাধাকৃষ্ণের ঝুলনযাত্রা ও মেলা গত ২৩ আগস্ট রোববার রাত থেকে বিপুল উৎসাহ উদ্দীপনা ও ধর্মীয় ভাবগাম্ভীর্য্যরে মধ্যদিয়ে শুরু হয়েছে। আগামি শুক্রবার (২৮ আগস্ট) রাতে এই ঝুলনযাত্রা ও মেলার সমাপ্তি ঘটবে। ঝুলনযাত্রা উপলক্ষে এবারও আলীনগর নাচঘর এলাকায় বিভিন্ন সামগ্রী নিয়ে শতাধিক স্টল বসেছে। সিলেট বিভাগের বিভিন্ন স্থান থেকে প্রতিদিন হাজার হাজার লোকের ভিড় জমছে।

Manual1 Ad Code

এদিকে গত সোমবার রাতে আলীনগর চা বাগানে ঝুলনযাত্রা উৎসব পরিদর্শন করে ভক্ত ও দর্শনার্থীদের সাথে শুভে”্ছা বিনিময় করেন বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও মৌলভীবাজার-৪ (শ্রীমঙ্গল-কমলগঞ্জ) আসনের সংসদ সদস্য মো: মুজিবুর রহমান চৌধুরী (হাজী মুজিব)। এ সময় উপস্থিত ছিলেন কমলগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার সন্দ্বীপ তালুকদার, আলীনগর চা বাগানের প্রধান ব্যবস্থাপক হাবিব আহমদ চৌধুরী, জেলা বিএনপির সদস্য দুরুদ আহমদ, উপজেলা বিএনপির আহবায়ক ও পতনঊষার ইউপি চেয়ারম্যান অলি আহমদ খান, যুগ্ম আহবায়ক মো: আবুল হোসেন, আদমপুর ইউপি চেয়ারম্যান মো: আবদাল হোসেন, বিএনপি নেতা প্রভাষক লক্ষ্মীকান্ত সিংহসহ স্থানীয় বিএনপি, যুবদল, ছাত্রদলের নেতৃবৃন্দ। স্বাগত বক্তব্য রাখেন ঝুলনযাত্রা উদযাপন কমিটির সাধারণ সম্পাদক সজল কৈরী।

Manual3 Ad Code

এদিকে কমলগঞ্জ উপজেলার শমশেরনগর কালীবাড়ি, পাত্রখোলা চা বাগান, মাধবপুর চা বাগানসহ বিভিন্ন স্থানে ৬ দিনব্যাপী রাধাকৃষ্ণের ঝুলনযাত্রা চলছে। ৬ দিনব্যাপী ঝুলনযাত্রায় বিভিন্ন কর্মসূচির মধ্যে রয়েছে পূজা-অর্চনা, গীতা পাঠ, ধর্মীয় আলোচনা, ভোগরাগ, আরতি কীর্তন, পদাবলী কীর্তন, মহাপ্রসাদ বিতরণ প্রভৃতি।#

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!