কমলগঞ্জে মহাবতার ভগবান শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উৎসব পালিত – এইবেলা
  1. admin@eibela.net : admin :
বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ০২:৪৩ অপরাহ্ন
শিরোনাম :
জুড়ীতে সাবেক উপজেলা চেয়ারম্যান ও আ.লীগ নেতা মনি গ্রেফতার জুড়ীতে গর্ভবতী মা ও নবজাতক শিশু স্বাস্থ্যসবা কার্যক্রমের উদ্বোধন কমলগঞ্জে ধলাই নদীতে বিষ দিয়ে মাছ নিধন স্বাস্থ্যঝুঁকিতে স্থানীয়রা আত্রাইয়ে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত আত্রাইয়ের ৫৪টি মণ্ডপে চলছে দুর্গাপূজার প্রস্তুতি: প্রতিমা তৈরিতে ব্যস্ত মৃৎশিল্পীরা কুড়িগ্রামে মন্দিরে চুরি রাধাকৃষ্ণের মূর্তিসহ পূজার সামগ্রী লুট: আটক ৪ কুড়িগ্রামে চিকিৎসকের বিরুদ্ধে ভুয়া ডিগ্রি ব্যবহারের অভিযোগ প্রতারিত হচ্ছেন রোগীরা আত্রাইয়ে আনসার ও ভিডিপির আয়োজনে তাল বীজ রোপণ অভিযান  ওসমানীনগরে দু’গ্রামবাসীর সংঘর্ষে ওসিসহ আহত ৪ পুলিশ সুনামগ‌ঞ্জের বালু পাথর লুটে বিপন্ন যাদুকাট মরাচেলা ও ধোপাজান নদী

কমলগঞ্জে মহাবতার ভগবান শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উৎসব পালিত

  • শনিবার, ৫ সেপ্টেম্বর, ২০২৬

Manual8 Ad Code

কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি::

Manual7 Ad Code

মৌলভীবাজারের কমলগঞ্জে সনাতন ধর্মের প্রাণপুরুষ মহাবতার ভগবান শ্রীকৃষ্ণের ৫২৫৩তম শুভ জন্মাষ্টমী উৎসব দিনব্যাপী নানা অনুষ্ঠান সুচির মধ্য দিয়ে পালিত হয়েছে। শুক্রবার (০৪ সেপ্টেম্বর) সকাল ১১টায় জন্মাষ্টমী উদযাপন পরিষদ, কমলগঞ্জ এর আয়োজনে কমলগঞ্জ কেন্দ্রীয় শ্রীশ্রী দুর্গাবাড়ি প্রাঙ্গন থেকে এক মঙ্গল শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি ভানুগাছ বাজারের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে দূর্গাবাড়ি প্রাঙ্গনে এসে শেষ হয়।প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ঐতিহ্যবাহী মঙ্গল শোভাযাত্রার শুভ উদ্ধোধন করেন বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও মৌলভীবাজার-৪ (শ্রীমঙ্গল-কমলগঞ্জ) আসনের সংসদ সদস্য মো: মুজিবুর রহমান চৌধুরী।

Manual5 Ad Code

জন্মাষ্টমী উদযাপন পরিষদ, কমলগঞ্জ এর আহবায়ক সাংবাদিক প্রনীত রঞ্জন দেবনাথের সভাপতিত্বে ও সঞ্জয় কান্তি দেব এর সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন কমলগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা সন্দ্বীপ তালুকদার, জেলা বিএনপির সদস্য দুরুদ আহমদ, উপজেলা বিএনপির আহবায়ক ও পতনঊষার ইউপি চেয়ারম্যান অলি আহমদ খান, যুগ্ম আহবায়ক মো: আবুল হোসেন, কমলগঞ্জ পৌর যুবদলের যুগ্ম আহবায়ক মুঈদ আশিক চিশতী। অন্যন্যের মধ্যে বক্তব্য রাখেন জেলা পূজা উদযাপন পরিষদের সদস্য শংকর লাল সাহা, উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি শ্যামল চন্দ্র দাশ, কমলগঞ্জ কেন্দ্রীয় দুর্গাবাড়ি পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক লিটন দত্ত, জন্মাষ্টমী উদযাপন পরিষদ, কমলগঞ্জ এর যুগ্ম আহবায়ক প্রত্যুষ ধর, সদস্য সচিব অর্জুন দেব প্রমুখ।

বিকাল সাড়ে ৩টায় প্রাথমিক, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পর্যায়ে শিক্ষার্থীদের অংশগ্রহণে কুইজ ও গীতার শ্লোক প্রতিযোগিতায় বিজয়ীদের মধ্যে আনুষ্ঠানিকভাবে ক্রেষ্ট, প্রশংসাপত্র ও পুরস্কার বিতরণ করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কমলগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা সন্দ্বীপ তালুকদার। সবশেষে মহাপ্রসাদ বিতরণ করা হয়। দিনব্যাপী নানা অনুষ্ঠানে সহ¯্রাধিক ভক্তবৃন্দের সমাগম ঘটে।

Manual4 Ad Code

এদিকে শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উপলক্ষে শমশেরনগর ইউনিয়ন পূজা উদযাপন পরিষদের আয়োজনে স্থানীয় কালীবাড়িতে দুইদিন ব্যাপী অনুষ্ঠান সুচির আয়োজন করা হয়। জন্মাষ্টমী উপলক্ষে পাত্রখোলা চা বাগানে ৫দিনব্যাপী নাম সংকীর্ত্তনসহ নানা অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। এছাড়া মুন্সীবাজার, রহিমপুর, দেওছড়া চা বাগান, মাধবপুর, আলীনগর, পতনঊষার, আদমপুর, ইসলামপুরসহ বিভিন্ন স্থানে ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মাষ্টমী উৎসব উপলক্ষে নানা অনুষ্ঠানমালার আয়োজন করা হয়েছে।#

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!