কমলগঞ্জে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস উপলক্ষে আলোচনা সভা – এইবেলা
  1. admin@eibela.net : admin :
বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ০৪:১৮ অপরাহ্ন
শিরোনাম :
কমলগঞ্জে ২ খাদ্য প্রতিষ্ঠানে ভ্রাম্যমাণ আদালতের অভিযান দেড় লাখ টাকা জরিমানা কমলগঞ্জে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস উপলক্ষে আলোচনা সভা কমলগঞ্জে ফ্যামিলি কার্ড শুমারির ফলাফল প্রকাশ ঘিরে বিতর্ক : অনিয়ম ও স্বজনপ্রীতির অভিযোগ বড়লেখায় অফিস করেন না ইউপি চেয়ারম্যান, সেবা প্রত্যাশীদের চরম ভোগান্তি কুলাউড়া অগ্রণী উচ্চ বিদ্যালয়ে দেয়ালিকা ‘অন্বেষণ’ প্রকাশ ছাতক নদীবন্দরে বাল্কহেড প্রতি ১৩ থেকে ১৮ হাজার টাকা আদায়ের অভিযোগ কুড়িগ্রামে সারের সরবরাহ স্বাভাবিক পর্যায়ে : উদ্বেগ কমেছে কৃষকদের কমলগঞ্জের লাউয়াছড়া জাতীয় উদ্যান থেকে বিশালাকৃতির সেগুন গাছ পাচার  কুলাউড়ায় পথচারীকে বাঁচাতে গিয়ে মোটরসাইকেল থেকে পড়ে যুবক নিহত চিহ্নিত দুর্বলতা কাটিয়ে স্বকীয়তা রক্ষায় মাদরাসা শিক্ষায় আধুনিকায়ন ও সংস্কার জরুরি- জাতীয় ওলামা পরিষদ

কমলগঞ্জে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস উপলক্ষে আলোচনা সভা

  • মঙ্গলবার, ৮ সেপ্টেম্বর, ২০২৬

Manual6 Ad Code

কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি ::

মানুষ, পৃথিবী ও সমৃদ্ধির জন্য সাক্ষরত্য়াঁড়ঃ; প্রতিপাদ্যকে সামনে রেখে মৌলভীবাজারের কমলগঞ্জে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস উপলক্ষ্যে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। কমলগঞ্জ উপজেলা প্রশাসন ও উপজেলা উপানুষ্ঠানিক শিক্ষা ব্যুরোর উদ্যোগে দিবসটি পালিত হয়। মঙ্গলবার (০৮ সেপ্টেম্বর) দুপুর ১২টায় উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে এই আলোচনা সভা
অনুষ্ঠিত হয়।

কমলগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা সন্দ্বীপ তালুকদারের সভাপতিত্বে ও সহকারী প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মীর আব্দুল্লাহ আল মামুনের সঞ্চালনায় আলোচনা সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা এনামূর রহিম বাবর, সহকারী উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা সোমা ভট্টাচার্য, উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক মো: আবুল হোসেন, কমলগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আহমেদুজ্জামান আলম, প্রধান শিক্ষক ছন্দা বেগম, অসমঞ্জু প্রসাদ রায় চৌধুরী, সহকারী শিক্ষক নজরুল ইসলাম প্রমুখ।

Manual5 Ad Code

আলোচনা সভায় বক্তারা বলেন, একটি সমৃদ্ধ ও উন্নত সমাজ গঠনে নিরক্ষরতা দূরীকরণের বিকল্প নেই। টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জনে এবং দেশের প্রতিটি নাগরিককে মানবসম্পদে রূপান্তরিত করতে উপানুষ্ঠানিক শিক্ষার ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। কেবল অক্ষজ্ঞানই নয়, বরং জীবনমুখী ও কারিগরি শিক্ষার মাধ্যমে মানুষকে আত্মনির্ভরশীল করে তোলাই বর্তমান সময়ের বড় চ্যালেঞ্জ। সভায় বক্তারা কমলগঞ্জ উপজেলার শতভাগ মানুষকে সাক্ষরতার আওতায় আনার জন্য সরকারি প্রচেষ্টার পাশাপাশি স্থানীয় সামাজিক সংগঠন ও শিক্ষকদের সমন্বিতভাবে কাজ করার আহ্বান জানান।

Manual6 Ad Code

অনুষ্ঠানে উপজেলা প্রশাসনের কর্মকর্তা, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী, সাংবাদিক এবং সুশীল সমাজের প্রতিনিধিবর্গ উপস্থিত ছিলেন।##

Manual6 Ad Code

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!