কুলাউড়ার বরমচালে অজ্ঞাত প্রাণীর আক্রমনে ১৫ জন  আহত – এইবেলা
  1. admin@eibela.net : admin :
শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ১০:০২ পূর্বাহ্ন
শিরোনাম :
র‌্যাব-৯ এর অভিযানে কমলগঞ্জ থেকে ২টি এয়ারগান উদ্ধার কমলগঞ্জে আনসার ভিডিপি সদস্যের উদ্যোগে পরিস্কার পরিচ্ছন্নতা অভিযান কমলগঞ্জে রত্নগর্ভা মা সম্মাননা ও কৃতি শিক্ষার্থী সংবর্ধনা “সবে আমাকে মাফ করি দিও” চিরকুট লিখে তরুণীর আ#ত্ম#হ#ত্যা কমলগঞ্জে বসতঘরের সিঁড়ির নিচ থেকে পাঁচটি বিষাক্ত মনোক্লেড কোবরা সাপের বাচ্চা উদ্ধার কমলগঞ্জে ১০ দিনব্যাপী  মণিপুরি লিপি প্রশিক্ষণ কর্মসূচি সমাপ্ত কুলাউড়ার বরমচালে অজ্ঞাত প্রাণীর আক্রমনে ১৫ জন  আহত বড়লেখায় মিথ্যা মামলা দিয়ে হয়রানীর অভিযোগে ভুক্তভোগি পরিবারের সংবাদ সম্মেলন মৌলভীবাজারে মিরকো ফাউন্ডেশনের ফ্রি চক্ষু ক্যাম্প ও সচেতনতামূলক সভা  প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য হলেন নাসির উদ্দিন এমপি

কুলাউড়ার বরমচালে অজ্ঞাত প্রাণীর আক্রমনে ১৫ জন  আহত

  • শুক্রবার, ১১ সেপ্টেম্বর, ২০২৬

Manual7 Ad Code
এইবেলা, কুলাউড়া  ::
মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার বরমচাল ইউনিয়নে অজ্ঞাত একটি প্রাণীর হামলায় এক রাতে অন্ত:ত ১৫ জন ব্যক্তি আহত হওয়ার খবর পাওয়া গেছে। স্থানীয়দের দাবি, প্রাণীটি দেখতে শিয়ালের মতো ছিল। তবে এটি আসলে কী প্রাণী, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি।
বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) সন্ধ্যার পর থেকে রাত ১২ টা পর্যন্ত উপজেলার বরমচাল ইউনিয়নের বিভিন্ন এলাকায় প্রাণীটির হামলার ঘটনা ঘটে।
স্থানীয় লোকজন জানান, রাত সাড়ে ৮টার দিকে বরমচাল ইউনিয়নের আলগড়া এলাকায় বিদ্যুৎ না থাকায় বাড়ির উঠানে বসেছিলেন ফয়জুন বেগম নামে এক নারী। এ সময় হঠাৎ একটি অজ্ঞাত প্রাণী তার ওপর আক্রমণ করে। প্রাণীটি তার কান, হাতসহ শরীরের বিভিন্ন স্থানে কামড় দিয়ে তাকে রক্তাক্ত করে। তাকে রক্ষা করতে তার ভাই হাকিম মিয়া এগিয়ে এলে প্রাণীটি তার ওপরও আক্রমণ চালায়। এতে তিনিও আহত হন। উনাদের পার্শ্ববর্তী আরেক বাড়িতে হামলা করে আরোও দু’জনকে আহত করে।
এর কিছুক্ষণ আগে মাধবপুর লামাপাড়া এলাকায়ও এক ব্যক্তিকে একই ধরনের প্রাণী কামড় দিয়ে আহত করেছে বলে স্থানীয়রা জানান।
পরবর্তীতে রফিনগর গ্রামে এক কিশোর এবং মাধবপুর খন্দকার মাজারের পাশে হোসাইন নামে এক কিশোর ওই প্রাণীর হামলার শিকার হন বলে জানা গেছে। এছাড়া ইসলামাবাদ এলাকায় আরও দুইজনের ওপর প্রাণীটি আক্রমণ করে। তাদের মধ্যে একজনের ঘাড়ে এবং অপরজনের কোমরে কামড় লাগে।
এ ছাড়াও বিচ্ছিন্নভাবে পুরো এলাকা জুড়ে অন্ত:ত ১৫ জনের  অধিক ব্যক্তি প্রানীটির আক্রমনে গুরুতর আহত হয়েছেন।
আহতদের কয়েকজনকে প্রথমে স্থানীয়ভাবে চিকিৎসা দেওয়া হলেও পরে উন্নত চিকিৎসার জন্য সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে।
এদিকে একের পর এক হামলার ঘটনায় এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। পরে রাত আনুমানিক সাড়ে ১২টার দিকে ইসলামাবাদ এলাকায় কয়েকজন আহত হওয়ার খবর পেয়ে এলাকাবাসী প্রাণীটিকে ঘিরে ফেলে। স্থানীয় লোকজন প্রাণীটিকে পিটিয়ে মেরে ফেলেছে বলে জানা গেছে।
তবে নিহত প্রাণীটি ঠিক কী প্রজাতির, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। এ বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের মাধ্যমে প্রাণীটি শনাক্ত করার পাশাপাশি ঘটনার প্রকৃত কারণ অনুসন্ধান ও প্রয়োজনীয় চিকিৎসা ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন স্থানীয়রা।
বরমচাল ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ইছহাক চৌধূরী ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, একাধিক গ্রামে অজ্ঞাত প্রাণীর হামলার ঘটনায় স্থানীয়দের মধ্যে ব্যাপক উদ্বেগ উৎকন্ঠা সৃষ্টি  হয়েছে।#

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!