সুনামগঞ্জের ৫ আসনেই জাপার জয়লাভ সম্ভব : শামীম পাটোয়ারী – এইবেলা
  1. admin@eibela.net : admin :
রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৫৫ পূর্বাহ্ন
শিরোনাম :
বড়লেখায় যাতায়াত রাস্তা বন্ধ ও ভূমি দখলের মামলা করায় বাদিকে হুমকি-ধমকি সাগর-রুনি হত্যাকাণ্ড- ১৪ বছর ধরে কারাগারে নিরপরাধ এনামুল, মুক্তির অপেক্ষায় গোটা পরিবার কুলাউড়ার একটি চা বাগান থেকে পাইপগান ও চায়না রাইফেলের গুলি উদ্ধার কুলাউড়ায় ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযানের উদ্বোধন সুনামগঞ্জের ৫ আসনেই জাপার জয়লাভ সম্ভব : শামীম পাটোয়ারী আত্রাইয়ে জাতীয় ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা কর্মসূচির উদ্বোধন  র‌্যাব-৯ এর অভিযানে কমলগঞ্জ থেকে ২টি এয়ারগান উদ্ধার কমলগঞ্জে আনসার ভিডিপি সদস্যের উদ্যোগে পরিস্কার পরিচ্ছন্নতা অভিযান কমলগঞ্জে রত্নগর্ভা মা সম্মাননা ও কৃতি শিক্ষার্থী সংবর্ধনা “সবে আমাকে মাফ করি দিও” চিরকুট লিখে তরুণীর আ#ত্ম#হ#ত্যা

সুনামগঞ্জের ৫ আসনেই জাপার জয়লাভ সম্ভব : শামীম পাটোয়ারী

  • শনিবার, ১২ সেপ্টেম্বর, ২০২৬

Manual3 Ad Code

ছাতক (সুনামগঞ্জ) প্রতিনিধি ::

জাতীয় পার্টির মহাসচিব ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারী বলেছেন, দেশে গ্যাস, তেল, সার ও বিদ্যুতের সংকট চলছে। মানুষের দুর্ভোগ বাড়ছে। এমন পরিস্থিতিতে দেশের মানুষ আবারও জাতীয় পার্টির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ও সাবেক রাষ্ট্রপতি হুসেইন মুহম্মদ এরশাদের শাসনামলকে স্মরণ করছেন। সাধারণ মানুষের হৃদয়ে এরশাদের প্রতি এখনো ভালোবাসা রয়েছে। সেই ভালোবাসাকে শক্তিতে রূপ দিতে হলে জাতীয় পার্টিকে তৃণমূল পর্যায়ে আরও শক্তিশালী ও ঐক্যবদ্ধ করতে হবে।

তিনি বলেন, “নেতাকর্মীদের মধ্যে বিভেদ রেখে কোনো রাজনৈতিক দল ঘুরে দাঁড়াতে পারে না। ইউনিয়ন থেকে ওয়ার্ড পর্যন্ত সংগঠনকে শক্তিশালী করতে হবে। সাধারণ মানুষের পাশে দাঁড়াতে হবে। নেতাকর্মীরা ঐক্যবদ্ধভাবে মাঠে থাকলে আগামী দিনে সুনামগঞ্জের পাঁচটি আসনেই জাতীয় পার্টির বিজয় করা সম্ভব হ‌বে।”

Manual7 Ad Code

গত শুক্রবার রাতে সা‌ড়ে ৮টায়  সুনামগঞ্জের ছাতক উপজেলার গোবিন্দগঞ্জ ট্রাফিক পয়েন্ট এলাকার নগর ভবনে জাতীয় পার্টি আয়োজিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

বর্তমান বিদ্যুৎ পরিস্থিতি নিয়ে ক্ষোভ প্রকাশ করে জাপা মহাসচিব বলেন, বিদ্যুৎকেন্দ্রগুলোতে গ্যাসের সরবরাহ কমে যাওয়ায় লোডশেডিং সামাল দিতে পিডিবিকে ব্যয়বহুল ফার্নেস অয়েল ও ডিজেলচালিত বিদ্যুৎকেন্দ্রের ওপর নির্ভর করতে হচ্ছে। এরপরও চাহিদা অনুযায়ী বিদ্যুৎ সরবরাহ করা সম্ভব হচ্ছে না। দীর্ঘ সময় মানুষকে বিদ্যুৎহীন থাকতে হচ্ছে। প্রচণ্ড গরমের মধ্যে এই সংকট জনজীবনকে আরও দুর্বিষহ করে তুলেছে।

তিনি আরও বলেন, জাতীয় পার্টির রাজনীতি শুধু সভা-সমাবেশের মধ্যে সীমাবদ্ধ রাখলে চলবে না। মানুষের ঘরে ঘরে যেতে হবে। কৃষক, শ্রমিক, ব্যবসায়ীসহ সাধারণ মানুষের সমস্যা ও দাবির কথা শুনে তাদের পাশে দাঁড়াতে হবে। তৃণমূলের নেতাকর্মীদের সক্রিয় ও ঐক্যবদ্ধ করেই জাতীয় পার্টিকে নতুন শক্তিতে পরিণত করতে হবে।

Manual6 Ad Code

জাতীয় যুব সংহতি কেন্দ্রীয় কমিটির সদস্য ও ছাতক উপজেলা যুব সংহতির সভাপতি জহিরুল ইসলাম জহিরের পরিচালনায় এবং ছাতক উপজেলা জাতীয় পার্টির সভাপতি আবুল লেইস মোহাম্মদ কাহারের সভাপতিত্বে সভায় বিশেষ অতিথির বক্তব্য রা‌খেন জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য অ্যাডভোকেট রেজাউল ইসলাম ভূঁইয়া, জহিরুল ইসলাম জহির, আলমগীর সিকদার লোটন ও আরিফুর রহমান খান, কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান আহাদ ইউ চৌধুরী শাহীন এবং সুনামগঞ্জ জেলা জাতীয় পার্টির সদস্যসচিব অ্যাডভোকেট নাজমুল হুদা হিমেল।

Manual8 Ad Code

সভায় বক্তব্য রা‌খেন ছাতক উপজেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক শামসুদ্দীন আহমদ, সুনামগঞ্জ জেলা জাতীয় পার্টির আহ্বায়ক কমিটির সদস্য নুর হোসেন মো. আব্দুল্লাহ, উপজেলা জাপা নেতা হাজী মাহমুদ আলী, মনির উদ্দিন, সেলিম উদ্দিন, ফয়জুল হক, প্রয়াত এরশাদভক্ত দিলবর আলী, অলী আহমদ সায়েদ, ছমির উদ্দিন, আবুল মিয়া, আবুল হাসনাত, রাসেল মিয়া, খসরু মিয়া, হারিছ মিয়া, কাপ্তান মিয়া, হারিছ আলী, মনির মিয়া ও শামীম মিয়াসহ জাতীয় পার্টি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।

Manual1 Ad Code

সভায় ছাতক উপজেলা ও বিভিন্ন ইউনিয়নের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। বক্তারা দলীয় বিভেদ ভুলে তৃণমূল পর্যায়ে জাতীয় পার্টিকে আরও সুসংগঠিত, গতিশীল ও জনসম্পৃক্ত করার ওপর গুরুত্বারোপ করেন।##

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!