কুলাউড়ার বিজয়া বাগানের প্রভিডেন্ট ফান্ডের টাকা ফেরত পেলো চা শ্রমিক পরিবার – এইবেলা
  1. admin@eibela.net : admin :
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০৬:৪৬ পূর্বাহ্ন
শিরোনাম :
কুড়িগ্রামে ৯ শিক্ষা প্রতিষ্ঠানে শতভাগ ফেল : জেলায় পাসের হার ৪০.৭২%  ওসমানীনগরে এমপিওভুক্ত শিক্ষকদের ৩ দফা দাবিতে মানববন্ধন ও সমাবেশ সিলেট চন্ডীপুল সিএনজি স্টেশনে অতিরিক্ত ভাড়া আদায় : যাত্রীদের হয়রানী দেশের কৃষি ও কৃষকরা উন্নত হলে দেশ-জাতির উন্নতি সাধন সম্ভব –কলিম উদ্দিন আহমেদ মিলন এমপি ছাত‌কে ৮শ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ‘মুল্লা’ ছালেককে কারাগা‌রে বিদেশমুখীতা ও অভিভাবকদের সচেতনতার অভাবে এ অঞ্চলে শিক্ষারহার নিম্নগামী- তাহসিনা রুশদী লুনা কচাকাটা ডিগ্রি কলেজ নিয়ে অপ্রচার : তীব্র নিন্দা জানিয়েছে এলাকাবাসী কমলগঞ্জের জমি বিক্রি নিয়ে বিরোধে প্রতিপক্ষের হামলায় যুবক নিহত : আটক ১ বড়লেখায় মাদ্রাসার একাডেমিক ভবন : দেড় বছরের নির্মাণ কাজ সম্পন্ন করতে ৭ বছর পার! বড়লেখায় কেএসকেপি’র দ্বি-বার্ষিক সম্মেলন : সভাপতি তোফায়েল, সম্পাদক মুর্শেদ আলম

কুলাউড়ার বিজয়া বাগানের প্রভিডেন্ট ফান্ডের টাকা ফেরত পেলো চা শ্রমিক পরিবার

  • রবিবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৬

Manual8 Ad Code

এইবেলা, কুলাউড়া  ::

মৌলভীবাজারের কুলাউড়ায় একজন চা-শ্রমিকের  প্রভিডেন্ট ফান্ডের আত্মসাতকৃত টাকা উদ্ধার করে প্রকৃত শ্রমিকের হাতে তুলে দেওয়া হয়েছে। রোববার (১৩ সেপ্টেম্বর) স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং বাগান ব্যবস্থাপকের উপস্থিতিতে আয়োজিত এক সালিশ বৈঠক শেষে সেই টাকাগুলো দেওয়া হয়। গ

জানা যায়, উপজেলার জয়চন্ডী ইউনিয়নে অবস্থিত ন্যাশনাল টি কোম্পানির আওতাধীন বিজয়া চা-বাগানের নিয়মিত শ্রমিক জারিয়া খাড়িয়ার পিএফ ফান্ডের ২লাখ ২৪ হাজার ৩৬২ টাকা ২০২৪ সালের আগস্টে বিজয়া চা-বাগানের একাউন্টে জমা করে ন্যাশনাল টি কোম্পানি। কিন্তু তৎকালীন কেরানি বাবু কিষোন চন্দ্র দাস ছানা (বর্তমানে পারকুল চা বাগানের কেরানি বাবু) সেই টাকাগুলো উত্তোলন করে প্রকৃত শ্রমিককে না দিয়ে নিজের কাছে রেখে দেন। দীর্ঘ দুই বছর পর বিষয়টি জানাজানি হলে বিক্ষুব্ধ হয়ে উঠেন সাধারণ চা-শ্রমিকরা। এরই প্রেক্ষিতে সালিসি বৈঠকে টাকা আত্মসাতের বিষয়টি প্রমাণিত হয় এবং আত্মসাৎকৃত টাকাসহ বৈঠকে উপস্থিত হন কেরানি ছানা বাবু।

উক্ত বৈঠকে উপস্থিত ছিলেন, বিজয়া চা-বাগানের বর্তমান ব্যবস্থাপক হুমায়ুন কবির, জয়চন্ডী ইউনিয়নের সাবেক চেয়ারম্যান কমর উদ্দিন আহমদ কমরু, উপজেলা বিএনপির নেতা ময়নুল হক বকুল, পাঁচপীর জালাই পঞ্চায়েতের মুরব্বি জয়নাল মিয়া, ইউনিয়ন বিএনপির নেতা রাজন আহমদ, শিপু মিয়াসহ বাগানের অন্যান্য কর্মকর্তা কর্মচারী ও শ্রমিক পঞ্চায়েতের লোকজন।

বৈঠক শেষে ছানা বাবু নিজের ভুল স্বীকার করে সকলের কাছে কুড়ো জুড়ে ক্ষমা চেয়েছেন। তবে এ ঘটনার সাথে আর কারো সংশ্লিষ্টতা পাওয়া যায় নাই। পরে উপস্থিত সকলে মিলে প্রয়াত জারিয়া খাড়িয়ার স্ত্রী মলিনা খাড়িয়া, সন্তান লক্ষণ খাড়িয়া এবং ছোট ভাই রবি খাড়িয়ার হাতে ২লাখ ২৪ হাজার৩৬২ টাকা তুলে দেন। এতদিন এই টাকাগুলো নিজের আয়ত্তে রাখার অপরাধে ছানা বাবুর উপর আরও ২৬ হাজার টাকা জরিমানা করা হয়। স্থানীয়ভাবে এমন বিচার এবং টাকাগুলো পেয়ে বাগান ব্যবস্থাপকসহ উপস্থিত সকলের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করেন জারিয়ার পরিবারের লোকজন।

Manual5 Ad Code

সাবেক চেয়ারম্যান কমর উদ্দিন আহমদ কমরু এবং উপজেলা বিএনপির নেতা ময়নুল হক বকুল বলেন, শ্রমিকের ঘাম জড়ানো টাকা কেউ আত্মসাৎ করে নিবে তা হয় না। ছানা বাবু যে কাজটি করেছেন তা খুবই নিন্দনীয়। তিনি পুরো টাকা ফেরত দিয়ে নিজের ভুল স্বীকার করে সবার কাছে ক্ষমা চেয়েছেন। এছাড়াও ছানা বাবুর উপর আরও ২৬ হাজার টাকা জরিমানা করা হয়েছে। এতে সকলেই সন্তুষ্টি প্রকাশ করেছেন।

Manual1 Ad Code

এ ব্যাপারে বাগান ব্যবস্থাপক হুমায়ুন কবির বলেন, তিনি বিজয়া চা-বাগানে যোগদানের বছর খানেক আগে এই ঘটনাটি ঘটেছে। যা অত্যান্ত দুঃখজনক। কোম্পানি সবসময়ই শ্রমিকদের প্রতি আন্তরিক। সকলের সহযোগিতায় টাকাগুলো উদ্ধার করে প্রয়াত জারিয়ার পরিবারের হাতে দেওয়া হয়েছে। বিষয়টি সুন্দরভাবে সমাধান হওয়ায় সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন তিনি।##

Manual5 Ad Code

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews