কমলগঞ্জে বাড়িতে হামলা ভাঙচুর ও অগ্নিসংযোগ – এইবেলা
  1. admin@eibela.net : admin :
বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৪০ পূর্বাহ্ন
শিরোনাম :
প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য হলেন নাসির উদ্দিন এমপি কমলগেঞ্জর লাউয়াছড়ায় সেগুন গাছ চুরি:বিভাগীয় তদন্ত শুরু কমলগঞ্জে সংবাদ সম্মেলনে প্রবাসীর স্ত্রী’র অভিযোগ : মামলা প্রত্যাহারে প্রতিপক্ষের হুমকি কমলগঞ্জে ২ খাদ্য প্রতিষ্ঠানে ভ্রাম্যমাণ আদালতের অভিযান দেড় লাখ টাকা জরিমানা কমলগঞ্জে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস উপলক্ষে আলোচনা সভা কমলগঞ্জে ফ্যামিলি কার্ড শুমারির ফলাফল প্রকাশ ঘিরে বিতর্ক : অনিয়ম ও স্বজনপ্রীতির অভিযোগ বড়লেখায় অফিস করেন না ইউপি চেয়ারম্যান, সেবা প্রত্যাশীদের চরম ভোগান্তি কুলাউড়া অগ্রণী উচ্চ বিদ্যালয়ে দেয়ালিকা ‘অন্বেষণ’ প্রকাশ ছাতক নদীবন্দরে বাল্কহেড প্রতি ১৩ থেকে ১৮ হাজার টাকা আদায়ের অভিযোগ কুড়িগ্রামে সারের সরবরাহ স্বাভাবিক পর্যায়ে : উদ্বেগ কমেছে কৃষকদের

কমলগঞ্জে বাড়িতে হামলা ভাঙচুর ও অগ্নিসংযোগ

  • বৃহস্পতিবার, ২৬ নভেম্বর, ২০২০

Manual3 Ad Code

এইবেলা, কমলগঞ্জ ::

Manual7 Ad Code

জমি সংক্রান্ত পূর্ব বিরোধের জের ধরে বাড়িতে গিয়ে গাছপালা কেটে মারধোর করে ঘরে ভাঙচুর, মোটরসাইকেল ছিনতাই ও অগ্নিসংযোগ করার অভিযোগ উঠেছে। হামলায় মহিলাসহ ২ জন আহত হয়েছেন। এঘটনায় বাড়িছাড়া রয়েছে পরিবার।

Manual8 Ad Code

 বুধবার ২৫ নভেম্বর সকাল সাড়ে ৭ টায় মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার পতনঊষার ইউনিয়নের বৈদ্যনাথপুর গ্রামে গিয়াসউদ্দীনের বাড়িতে এ ঘটনা ঘটে। এ ঘটনায় কমলগঞ্জ থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে।

Manual5 Ad Code

নির্যাতিত গিয়াস উদ্দীন অভিযোগ করে বলেন, জমি সংক্রান্ত পূর্ব বিরোধের জের ধরে বৈদ্যনাথপুর গ্রামের শামসুদ্দীন, শাহাবুদ্দীন, মোশাহিদ মিয়া, জামাল মিয়াসহ সংঘবদ্ধ দল আমার বাড়ির গাছগাছালি কেটে ফেলে। এসময়ে তাদের বাঁধা দিলে ঘরের ভেতরে প্রবেশ করে হামলা, মারধোর ও আমার নিজের ব্যবহৃত মোটর সাইকেলসহ মূল্যবান জিনিসপত্র লুটপাট করে। যাওয়ার সময় তারা আমার বসতঘরে অগ্নিসংযোগও করে। তাদের হামলায় আমার কন্যা রোকসানা আক্তার (৩৪) ও প্রতিবেশী গনি মিয়া (৪০) আহত হন। আহত রোকসানাকে কমলগঞ্জ হাসপাতাল থেকে মৌলভীবাজার সদর হাসপাতালে স্থানান্তর করা হয়।

তিনি আরও বলেন, হামলাকারীরা প্রভাবশালী থাকায় প্রকাশ্যে হামলা চালিয়ে ব্যাপক ক্ষতি সাধিত করেছে এবং মেরে ফেলারও হুমকি দিচ্ছে। তাদের ভয়ে আমরা এখন আতঙ্কে বাড়িছাড়া রয়েছি। এঘটনায় গিয়াস উদ্দীন বাদি হয়ে ৪ জনকে আসামী করে অজ্ঞাতনামাসহ বুধবার রাতে কমলগঞ্জ থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন।

সিরাজুন বেগমসহ স্থানীয় প্রত্যক্ষদর্শীরা জানান, প্রতিপক্ষের লোকজন মিলে গাছকাটা, হামলা, মারধোর করে গিয়াস উদ্দীনের পরিবারকে বাড়ি থেকে তাড়িয়ে দিয়েছে। স্থানীয় ইউপি সদস্য সাজিদ আলী এমন ঘটনা শুনেছেন বলে জানান।

Manual6 Ad Code

অভিযোগ বিষয়ে শামসুদ্দীন বলেন, ঘটনার সময়ে আমি বাড়িতে ছিলাম না এবং এসব কিছুই জানি না। তবে এই বাড়িতে কিছুদিন থাকার জন্য আমার মায়ের জমিতে গিয়াস উদ্দীন ও তার পরিবারকে আশ্রয় দেয়া হয়।

অভিযোগের তদন্তকারী কর্মকর্তা শমশেরনগর পুলিশ ফাঁড়ির এসআই মো. আনজির বলেন, দু’পক্ষের মধ্যে জমি নিয়ে বিরোধ রয়েছে। অভিযোগের বিষয়ে তদন্ত করা হচ্ছে।#

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!