এইবেলা, কুলাউড়া ::
বাংলাদেশ জামায়াতে ইসলামী কুলাউড়া পৌরসভার ২০২৭-২৮ সেশনের নতুন কমিটি গঠন করা হয়েছে। এতে মো: জাকির হোসেনকে আমীর, মোঃ সাইফুল ইসলাম খানকে সেক্রেটারি এবং মো: খলিলুর রহমানকে সহ সেক্রেটারি মনোনীত করা হয়েছে।
এ উপলক্ষে শুক্রবার (২৭ নভেম্বর) কুলাউড়া পৌর জামায়াতের কার্যালয়ে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন মৌলভীবাজার জেলা জামায়াতের সেক্রেটারি ইয়ামীর আলী। এছাড়াও উক্ত আলোচনা সভায় উপজেলা জামায়াতের শূরা সদস্যগণ উপস্থিত ছিলেন।
গঠিত কমিটির অন্যান্যরা হলেন, বায়তুলমাল সম্পাদক আব্দুন নূর, পেশাজীবী সভাপতি মো: এনামুল হক দেলোয়ার, সেক্রেটারী জিয়াউর রহমান, যুব বিভাগ সভাপতি মো: আব্দুল কুদুছ, সেক্রেটারী মো: সাইফুর রহমান, উলামা বিভাগ সভাপতি মাওলানা মুশাররফ আলী, সেক্রেটারী মাওলানা রুহুল আমীন, সাহিত্য ও সংস্কৃতি বিভাগ সভাপতি রাজানুর রহিম ইফতেখার।#