রেসিপি : কচুরমুখীর মুখরোচক টক ! – এইবেলা
  1. admin@eibela.net : admin :
রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ০২:২৯ অপরাহ্ন
শিরোনাম :
বড়লেখার মাধকুণ্ডে জাতীয় ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান ও বৃক্ষরোপন কর্মসূচি হলোখানায় মানসিক ভারসাম্যহীন তরুণী ধর্ষণে ৭ মাসের অন্তঃসত্ত্বা- কে নেবে দায়!! ছাতকে স্বেচ্ছাসেবক লীগের সাংগঠনিক সম্পাদক মঞ্জুর গ্রেপ্তার কুড়িগ্রামে এরিয়া ডেভেলপমেন্ট প্রোগ্রামের আয়োজনে হাত ধোয়ার স্টেশনের উদ্বোধন  তথ্যভিত্তিক সংবাদে ওসমানীনগর উপজেলা প্রেসক্লাবের ওপর ভরসা পাই : ব্যারিষ্টার আবরার ইলিয়াস বড়লেখায় গৃহবধু মুন্নি হত্যা মামলার প্রধান আসামী ছামেলী ঢাকায় গ্রেফতার জুড়ীতে বিদায়ী ও অবসরপ্রাপ্ত শিক্ষকদের সংবর্ধনা, নতুন শিক্ষকদের বরণ জুড়ীতে অটোরিকশা চালক খুনের ঘটনায় মেয়েসহ সিএনজি মালিক আছমা বেগম গ্রেফতার বড়লেখায় ব্যতিক্রমী কর্মসূচি ‘শেষ বিদায়ের সাজ’র উদ্বোধন কুড়িগ্রামে পরিবেশ বান্ধব গ্রাম ও স্যানিটেশন ব্যবস্থা নিশ্চিতকরণে শেয়ারিং ও উদযাপন 

রেসিপি : কচুরমুখীর মুখরোচক টক !

  • রবিবার, ২১ জুন, ২০২০

Manual4 Ad Code

এইবেলা, রেসিপি, কুলাউড়া ::   

Manual1 Ad Code

করোনাকালীন এই সময়ে অনেকেই বাইরে বেশ বের হচ্ছেননা। ঘরে বসে-শুয়ে থাকতে থাকতে শরীরে অলসতা জেঁকে বসেছে। অনেকেই আবার ঘরে গিন্নির সাথে সহযোগী হয়ে হাতের নাগালের শাক-সবজী দিয়ে (সল্প খরছে) বিভিন্ন মুখরোচক খাবার তৈরি করছেন। অনেকে আবার তৈরির ফর্মুলা না জানায় কিছুই করতে পারছেননা। যাদের জানা নেই, তাদের জন্য বিভিন্ন রকমের শাক-সবজির রেসিপি তৈরি নিয়ে এইবেলা’য় নিয়মিত লিখছেন- সিএনআরএস ‘সূচনা’ প্রকল্পের কুলাউড়া উপজেলা কো-অর্ডিনেটর তৌহিদুর রহমান।

Manual6 Ad Code

তো আজকের রেসিপি, কচুরমুখী দিয়ে কিভাবে মুখরোচক টক বানানো যায়।
কচুরমুখীর মুখরোচক টক। যারা এখনও খাননি তারা বানিয়ে খেতে পারেন। আর একবার খেলে বার বারই খাবেন, ইন শা আল্লাহ এই গ্যারান্টি আমি দিচ্ছি।

রন্ধন প্রনালী- প্রথমে কচুরমুখী ভাল করে ধুয়ে সিদ্ধ দিবেন এবং ভাল করে সিদ্ধ করতে হবে। সিদ্ধ হয়ে গেলে ছালটা ছাড়িয়ে নিবেন। তারপর ভাল করে পেষ্ট করে নিবেন যাতে কোন টুকরা না থাকে। আটা বা ময়দা যেভাবে কাই করে সেভাবে করে নিবেন। এবার কোন গামলায় অথবা যে পাতিলে রান্না করবেন সেইটাতে নিয়ে পানি, লবন, হলুদ ও মরিচ গুড়ো পরিমান মতো মিশিয়ে নিন। (হলুদ ও মরিচ গুড়ো অবশ্য বলগ আসার পরও দেওয়া যায়) এবার চুলায় বসিয়ে দিন।

বলগ আসার পরে আস্তে আস্তে গাঢ় হবার সময় তেতুল দিয়ে দিন আপনার পরিমাণ মতো (কেউ তার চাহিদা অনুযায়ী কম বেশি দিতে পারেন)। তেতুল ছাড়া দেশি আমড়া দিতে পারেন। তবে বরিশালী আমড়া না। দেশি আমড়া দিলে আগে সিদ্ধ করে নিয়ে ছাল ছাড়িয়ে তবেই দিবেন নতুবা স্বাদটা নষ্ট হয়ে যাবে। যখন গাঢ় হয়ে আসবে তখন রসুন তেলে বাগাড় দিন। হয়ে গেল কচুরমুখীর মুখরোচক টক…..

Manual3 Ad Code

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!