তক্ষকসহ দুই পাচারকারী পুলিশের খাঁচায়! – এইবেলা
  1. admin@eibela.net : admin :
বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ১০:৫৪ পূর্বাহ্ন
শিরোনাম :
প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য হলেন নাসির উদ্দিন এমপি কমলগেঞ্জর লাউয়াছড়ায় সেগুন গাছ চুরি:বিভাগীয় তদন্ত শুরু কমলগঞ্জে সংবাদ সম্মেলনে প্রবাসীর স্ত্রী’র অভিযোগ : মামলা প্রত্যাহারে প্রতিপক্ষের হুমকি কমলগঞ্জে ২ খাদ্য প্রতিষ্ঠানে ভ্রাম্যমাণ আদালতের অভিযান দেড় লাখ টাকা জরিমানা কমলগঞ্জে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস উপলক্ষে আলোচনা সভা কমলগঞ্জে ফ্যামিলি কার্ড শুমারির ফলাফল প্রকাশ ঘিরে বিতর্ক : অনিয়ম ও স্বজনপ্রীতির অভিযোগ বড়লেখায় অফিস করেন না ইউপি চেয়ারম্যান, সেবা প্রত্যাশীদের চরম ভোগান্তি কুলাউড়া অগ্রণী উচ্চ বিদ্যালয়ে দেয়ালিকা ‘অন্বেষণ’ প্রকাশ ছাতক নদীবন্দরে বাল্কহেড প্রতি ১৩ থেকে ১৮ হাজার টাকা আদায়ের অভিযোগ কুড়িগ্রামে সারের সরবরাহ স্বাভাবিক পর্যায়ে : উদ্বেগ কমেছে কৃষকদের

তক্ষকসহ দুই পাচারকারী পুলিশের খাঁচায়!

  • রবিবার, ১৩ ডিসেম্বর, ২০২০

Manual5 Ad Code

এইবেলা, মৌলভীবাজার ::

Manual7 Ad Code

মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার জাঙ্গালিয়া গ্রামের জালাল মিয়ার বাড়ি থেকে তক্ষকসহ দুই জনকে আটক করেছে পুলিশ। গোপন সংবাদ পেয়ে শনিবার ভোরে অভিযান চালিয়ে তাদেরকে আটক করা হয়।

আটককৃতরা হলেন, বরগুনার তালতলীর জুয়েল মোল্লা (২৮) ও মধ্যম হালিশহর চট্টগ্রামের আক্তার হোসেন (২২)। আটককৃতদের আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

Manual2 Ad Code

Manual3 Ad Code

পুলিশ জানায়, দীর্ঘদিন থেকে একটি চক্র কোটিপতি হবার স্বপ্নে তক্ষক কেনাবেচা করে আসছিল বলে জানতে পারে পুলিশ। বেশ কিছু দিন থেকে তক্ষক কেনাবেচা করলেও পুলিশের ধরাছোঁয়ার বাইরে ছিলো তারা। এবার আর শেষ রক্ষা হয়নি। তক্ষকসহ হাতেনাতে পুলিশের খাঁচায় আটক হন। পরে আদালতের মাধ্যমে তাদের জেল হাজতে পাঠানো হয়।

Manual1 Ad Code

মামলার বাদী উপসহকারী পুলিশ পরিদর্শক (এএসআই) মো. সবুজ মিয়া জানান, আসামিদের আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে। তক্ষকগুলো বনবিভাগের মাধ্যমে বনে ছেড়ে দেয়া হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!