শেখ হাসিনা ক্ষমতায় না আসলে দেশ ১শ’ বছর পিছিয়ে যেত -পরিবেশমন্ত্রী – এইবেলা
  1. admin@eibela.net : admin :
শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৫০ পূর্বাহ্ন
শিরোনাম :
বড়লেখায় ওসির প্রেসব্রিফিং- গৃহবধু মুন্নির মৃত্যু আত্মহত্যা জনিত, প্ররোচনার মামলা দিলে ব্যবস্থা নিবে পুলিশ বড়লেখায় মুন্নির মৃত্যুর ঘটনায় মামলা গ্রহণ ও অভিযুক্তদের দ্রুত গ্রেফতার দাবিতে মানববন্ধন বড়লেখায় নিসচা’র কর্মপরিকল্পনা সভায় টিশার্ট প্রদান ও দোয়া মাহফিল ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি হলেন এম‌পি কলিম উদ্দিন আহমদ মিলন বিধি বর্হিভুতভাবে পরিচালনা- বড়লেখার এস.আর ব্রিকসের লাইসেন্স বাতিল জুড়ীতে বিজিবির অভিযানে ভারতীয় অবৈধ মোটরসাইকেল উদ্ধার কুলাউড়ায়  চা শ্রমিকদের  প্রভিডেন্ট ফান্ডের টাকা আত্মসাতের অভিযোগ  হারিছ মোহাম্মদ : নিভে গিয়েও আলো ছড়ানো নির্ভীক এক সাংবাদিক সিলেট নগরীর গ্রীনহিল কলেজের অধ্যক্ষ পদে নিয়াজ উদ্দীনের যোগদান হাকালূকির মৎস্যসম্পদ রক্ষায় অভিযান, বিপুল পরিমাণ অবৈধ জাল জব্দ

শেখ হাসিনা ক্ষমতায় না আসলে দেশ ১শ’ বছর পিছিয়ে যেত -পরিবেশমন্ত্রী

  • বুধবার, ১৬ ডিসেম্বর, ২০২০

Manual2 Ad Code

এইবেলা, বড়লেখা ::

Manual1 Ad Code

পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন বিষয়ক মন্ত্রী শাহাব উদ্দিন এমপি বলেছেন, বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা ক্ষমতায় না আসলে বাংলাদেশ ১শ’ বছর পিছিয়ে থাকতো।

Manual7 Ad Code

আগামী ’৪১ সালে উন্নত দেশে পরিণত করার পরিকল্পনা নিয়ে সরকার কাজ করছে। প্রধানমন্ত্রীর বলিষ্ট নেতৃত্বে দেশ এগিয়ে যাচ্ছে। দেশের মানুষের মাথা পিছু আয় বেড়েছে, অর্থনৈতিক অবস্থার উন্নতি হয়েছে।

তিনি বুধবার দুপুরে বড়লেখা উপজেলা প্রশাসন আয়োজিত মহান বিজয় দিবসের আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। তিনি আরো বলেন, পরিবেশ সুরক্ষায় আমাদেরকে আরো সচেতন হতে হবে। প্রকৃতি ধংস করায় আমাদের ওপর জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব পড়ছে। নানা রকম প্রাকৃতিক বিপর্য নেমে এসেছে। কোনভাবে টিলা কাটা যাবে না। পাহাড় টিলা কাটা বন্ধে সরকার কঠোর আইন করেছে। পাহাড় টিলা আর প্রাকৃতিক সৌন্দর্য আছে বলেই পর্যটকরা বড়লেখায় আসে। এগুলো নষ্ট করলে একদিকে পরিবেশের নানা বিপর্যয় ঘটবে, অন্যদিকে পর্যটকরা বিমুখ হয়ে পড়বে।

Manual3 Ad Code

ইউএনও মো. শামীম আল ইমরানের সভাপতিত্বে ও প্রধান শিক্ষক নাজিম উদ্দিনের সঞ্চালনায় উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথির বক্তব্য দেন উপজেলা চেয়ারম্যান সোয়েব আহমদ, বড়লেখা সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের সিনিয়র ম্যাজিস্ট্রেট হরিদাস কুমার, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক (ভারপ্রাপ্ত) সাবেক উপজেলা চেয়ারম্যান রফিকুল ইসলাম সুন্দর, সহকারী কমিশনার (ভুমি) নুসরাত লায়লা নীরা, থানার ওসি মো. জাহাঙ্গীর হোসেন সরদার, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক উপাধ্যক্ষ একেএম হেলাল উদ্দিন, প্রেসক্লাব সাধারণ সম্পাদক এপিপি গোপাল দত্ত, উপজেলা ভাইস চেয়ারম্যান তাজ উদ্দিন, সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান বিবেকানন্দ দাস নান্টু, উপজেলা কৃষক লীগের সভাপতি আব্দুল লতিফ, সদর ইউপি চেয়ারম্যান সিরাজ উদ্দিন প্রমুখ।#

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!