কুলাউড়ায় ইউনিয়ন বিএনপির তিন নেতাকর্মীকে বহিস্কার! – এইবেলা
  1. admin@eibela.net : admin :
শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৩৯ অপরাহ্ন
শিরোনাম :
জুড়ীতে অটোরিকশা চালক খুনের ঘটনায় মেয়েসহ সিএনজি মালিক আছমা বেগম গ্রেফতার বড়লেখায় ব্যতিক্রমী কর্মসূচি ‘শেষ বিদায়ের সাজ’র উদ্বোধন কুড়িগ্রামে পরিবেশ বান্ধব গ্রাম ও স্যানিটেশন ব্যবস্থা নিশ্চিতকরণে শেয়ারিং ও উদযাপন  জুড়ীতে অটোরিকশা চালকের গলাকাটা লাশ উদ্ধার কুলাউড়ায় সরকারি রাস্তা দখল করে সীমানা দেয়াল নির্মাণ : ১০ হাজার টাকা জরিমানা নবীগঞ্জে প্রাইমারী বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা ও বৃক্ষরোপণ কর্মসূচি কুলাউড়ার লংলা কলেজে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতা আত্রাইয়ে পোনামাছ অবমুক্তকরণের শুভ উদ্বোধন  আত্রাইয়ে বৃক্ষরোপন কর্মসূচির উদ্বোধন  ওসমানীনগর উপজেলা হাসপাতালের মেডিকের অফিসার ছুটি না নিয়েই সাড়ে ৩ মাস ধরে কানাডায় ডা. শাহিনুর

কুলাউড়ায় ইউনিয়ন বিএনপির তিন নেতাকর্মীকে বহিস্কার!

  • সোমবার, ২১ ডিসেম্বর, ২০২০

Manual4 Ad Code

নিজস্ব প্রতিবেদক ::

কুলাউড়া উপজেলার বরমচাল ইউনিয়ন বিএনপির তিন নেতাকর্মীকে দলীয় শৃঙ্খলাবিরোধী কর্মকান্ডের অভিযোগে বহিস্কার করা হয়েছে। বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) কুলাউড়া উপজেলা শাখার দপ্তর সম্পাদক স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে সোমবার বিষয়টি নিশ্চিত করা হয়।

Manual6 Ad Code

জানা যায়, গত ১০ ডিসেম্বর বরমচাল ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে বিএনপি মনোনীত প্রার্থী আব্দুল মুক্তাদির মুক্তার ও ধানের শীষের বিরুদ্বে প্রত্যাক্ষভাবে বিরোধিতা করায় ইউনিয়ন বিএনপির সদস্য আবু হানিফ, ২নং ওয়ার্ডের সাংগঠনিক সম্পাদক সাহেল খান এবং ৫ নং ওয়ার্ডের সাংগঠনিক সম্পাদক মুজিবুর রহমান মুজিবকে অব্যাহতি দেয়া হয়েছে।

বরমচাল ইউনিয়ন বিএনপির সভার সিদ্ধান্ত ও সুপারিশের প্রেক্ষিতে এই তিনজনকে দলের প্রাথমিক সদস্য পদসহ সকল পদ থেকে স্থায়ী ভাবে বহিস্কার করে উপজেলা বিএনপি।

Manual1 Ad Code

কুলাউড়া উপজেলা বিএনপির সভাপতি জয়নাল আবেদিন বাচ্চু এবং  সাধারণ সম্পাদক বদরুজ্জামান সজল বিষয়টির সত্যতা নিশ্চিত করে জানান, দলীয় প্রার্থী ও প্রতীকের বিরুদ্ধে অবস্থান নেয়ার সুস্পষ্ট প্রমানাদি পাওয়ায় বিএনপির গঠনতন্ত্র ৭ এর ‘গ’ উপধারার ক্ষমতাবলে তাদেরকে বহিষ্কার করা হয়েছে।

Manual4 Ad Code

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!