কুলাউড়া পৌরসভা নির্বাচনে প্রার্থীদের হলফনামায় যা রয়েছে – এইবেলা
  1. admin@eibela.net : admin :
রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ১২:০৫ অপরাহ্ন
শিরোনাম :
বদরুল ইসলাম ফাউন্ডেশনের অর্থায়ন- বড়লেখার সুজানগরের গ্রামীণ সড়কে সোলার স্ট্রীট লাইট স্থাপন নেপালের বন্যা: জলবায়ু পরিবর্তন কোনো সীমান্ত মানে না কমলগঞ্জে মহাবতার ভগবান শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উৎসব পালিত রাজারহাটে শহীদ রাজীব স্মৃতি ফুটবল টুর্নামেন্ট খেলা অনুষ্ঠিত  কমলগঞ্জে মণিপুরি ভাষা দিবস উদযাপন কমলগঞ্জে রাজকান্দি বনের গহীনে যৌথ বাহিনীর অভিযানে অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার ছাতকে পুলিশের অভিযানে ৩ জন ইয়াবাসহ মোট ৭ আসামী আটক বড়লেখায় ওসির প্রেসব্রিফিং- গৃহবধু মুন্নির মৃত্যু আত্মহত্যা জনিত, প্ররোচনার মামলা দিলে ব্যবস্থা নিবে পুলিশ বড়লেখায় মুন্নির মৃত্যুর ঘটনায় মামলা গ্রহণ ও অভিযুক্তদের দ্রুত গ্রেফতার দাবিতে মানববন্ধন বড়লেখায় নিসচা’র কর্মপরিকল্পনা সভায় টিশার্ট প্রদান ও দোয়া মাহফিল

কুলাউড়া পৌরসভা নির্বাচনে প্রার্থীদের হলফনামায় যা রয়েছে

  • বৃহস্পতিবার, ২৪ ডিসেম্বর, ২০২০

Manual2 Ad Code

আ’লীগের সিপার উচ্চ শিক্ষিত বিদ্রোহী ইউনুছ কোটিপতি

এইবেলা, কুলাউড়া ::

Manual8 Ad Code

মৌলভীবাজারের কুলাউড়া পৌরসভা নির্বাচনে মনোনয়নপত্র যাচাই বাছাই শেষ হয়েছে ২২ ডিসেম্বর। কেবল ৩ কাউন্সিলর প্রার্থীর মনোনয়ন বাতিল হয়েছে। ৪ মেয়র প্রার্থীর দেয়া হলফনামায় দেয়া তথ্য অনুসারে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী বর্তমান মেয়র শফি আলম ইউনুছ কোটিপতি আর আওয়ামী লীগের মনোনীত প্রার্থী সিপার উদ্দিন আহমদ স্নাতকোত্তর ডিগ্রিধারী।

Manual5 Ad Code

কুলাউড়া পৌরসভার বর্তমান মেয়র শফি আলম ইউনুছ ২০১৫ সালের নির্বাচনে ক্ষমতাসীন আওয়ামী লীগের দলীয় মনোনয়ন বঞ্চিত হয়ে বিদ্রোহী প্রার্থী হয়ে নির্বাচনে অংশ নিয়ে বিজয়ী হন। বহিষ্কার হন দল থেকে। চলতি পৌরসভা নির্বাচনেও দলীয় মনোনয়ন চেয়ে বঞ্চিত হন। ২য় বারের মত বিদ্রোহী হয়ে নির্বাচনে অংশ নিতে দিয়েছেন মনোনয়নপত্র জমা। হলফনামায় দেয়া তথ্য অনুসারে তিনি কোটিপতি।

স্বশিক্ষিত শফি আলম ইউনুছের বাৎসরিক আয় ৪০ লাখ ৭৩ হাজার ৯৬৬ টাকা। নগদ অর্থসহ বিভিন্ন খাতে তার সম্পদ রয়েছে ৪ কোটি, ৪৯ লাখ ৪৬ হাজার ৫৭৫ টাকার। এছাড়া কৃষি জমি ২ হাজার ২০ শতক, অকৃষি জমি ৫৩ দশমিক ৬০ শতক, দালান ৩৫ শতক এবং বাড়ি ১৫ শতক। প্রাইম ব্যাংক কুলাউড়া শাখায় তার ২ কোটি ৬৫ লাখ টাকার ব্যাংক ঋণ রয়েছে।

Manual8 Ad Code

হলফনামায় মেযর শফি আলম ইউনুছ উল্লেখ করেন তিনি মেয়র হিসেবে সম্মানী গ্রহণ করেন বছরে ৪ লাখ ৮০ হাজার টাকা। বছরে শুধু সম্মানী থেকে নিয়েছেন ২৪ লাখ টাকা। অথচ বিগত নির্বাচনে তিনি শপথ করেন পৌরসভা থেকে প্রাপ্ত একগ্লাস পানিও তিনি পান করবেন না। সম্মানীর অর্থ তিনি দরিদ্র মানুষের গৃহ কর মওকুফে বিলিয়ে দেবেন।

আওয়ামী লীগ দলীয় প্রার্থী সিপার উদ্দিন আহমদের শিক্ষাগত যোগ্য স্নাতকোত্তর। একটি স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ হিসেবে দায়িত্ব পালন করেন তিনি। বাৎসরিক আয় ৮ লাখ ৭৯ হাজার ৫২৮ টাকা। অস্থাবর সম্পত্তি রয়েছে ২৬ লাখ ৭ হাজার ২৩২ টাকার। স্থাবর সম্পত্তির মধ্যে ৯ একর কৃষি জমি, বাড়ি এক দশমিক ৭৬ একর। জনতা ব্যাংক কুলাউড়া শাখায় ১০ লাখ টাকার ঋণ রয়েছে। ৪টি ফৌজদারি মামলার সবগুলোই নিষ্পত্তি হয়েছে।

বিএনপি মনোনীত ও কুলাউড়া পৌরসভার সাবেক ২ বারের মেয়র কামাল উদ্দিন আহমদ এইচএসসি পাস। দু’টি মামলা থেকে তিনি অব্যাহতিপ্রাপ্ত। পেশায় কৃষক কামাল উদ্দিন আহমদের বাৎসরিক আয় ২ লাখ ৬৩ হাজার টাকা। রয়েছে ৮লাখ ৪৭ টাকার অস্থাবর সম্পত্তি। ২ হাজার ৫৭৫ একর অকৃষি জমি, দোকান ৫টি, ২০দশমিক ৮৮ শতকের যৌথ মালিকানাধীন বাড়ি রয়েছে।

স্বতন্ত্র মেয়র প্রার্থী শাহজাহান আহমদ ৫ম শ্রেণি পাস। মধ্যপ্রাচ্যের কাতার প্রবাসী হলেও হলফনামায় তিনি পেশা হিসেবে কৃষক উল্লেখ করেছেন। তবে বাৎসরিক আয় ৩ লাখ ৬০ হাজার টাকা। যা বৈদেশিক রেমিট্যান্স থেকে আসে। অস্থাবর সম্পত্তি ৪ লাখ ৭৫ হাজার টাকার।#

Manual4 Ad Code

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!