কমলগঞ্জে জাতীয় পার্টির প্রতিষ্ঠাবার্ষিকী পালিত – এইবেলা
  1. admin@eibela.net : admin :
সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ০৭:৩৯ অপরাহ্ন
শিরোনাম :
বড়লেখা সিজুম্যা আদালত প্রাঙ্গণে পুবালী ব্যাংকের বৃক্ষরোপন কর্মসূচি কুলাউড়ায় অগ্রণী উচ্চ বিদ্যালয়ে শিক্ষার মানোন্নয়নে অভিভাবক সমাবেশ সাড়ে ৩ বছরের শিশুকন্যাকে হত্যার দায়ে পিতার মৃত্যুদন্ড কমলগঞ্জে এসএসসি-২০২৬ এর জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান কুলাউড়ায় জয়চন্ডী ইউনিয়ন বিএনপি নেতাকে দল থেকে বহিষ্কার নাগেশ্বরীর একটি ডোবা থেকে অজ্ঞাতপরিচয়  যুবকের মরদেহ উদ্ধার শিক্ষাকে অগ্রাধিকার দিয়ে কাজ করছে সরকার- শওকতুল ইসলাম এমপি বড়লেখায় ভারতীয় মহিষকান্ডে ভুয়া রশিদদাতা ইজারাদারসহ ৩ জনের নামে বিজিবির মামলা আত্রাইয়ে ইউনিয়ন ভূমি অফিসের নতুন ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন আত্রাইয়ে বীর মুক্তিযোদ্ধা মাছিম উদ্দিনের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন

কমলগঞ্জে জাতীয় পার্টির প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

  • শনিবার, ২ জানুয়ারী, ২০২১

Manual5 Ad Code

এইবেলা, কমলগঞ্জ ::

মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলা জাতীয় পার্টির উদ্যোগে ৩৬তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে। গত শুক্রবার সন্ধ্যা সাড়ে ৭টায় উপজেলা জাতীয় পার্টির আয়োজনে ভানুগাছ বাজারস্থ মণিপুরী মার্কেট মাঠে আলোচনা সভা, দোয়া মাহফিল ও কেক কাটার মাধ্যমে প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা জাতীয় পার্টির যুগ্ন আহ্বায়ক সৈয়দ তজমুল বক্ত।

Manual4 Ad Code

উপজেলা জাতীয় পার্টির সভাপতি দুরুদ আলীর সভাপতিত্বে ও উপজেলা যুবসংতির সভাপতি লুৎফুর রহমানের সঞ্চালনায় অনুষ্টানে বিশেষ অতিথি ছিলেন জেলা জাতীয় পার্টির আহ্বায়ক কমিটির সদস্য মাহমুদুর রহমান, জেলা যুব সংহতি আহ্বায়ক বেলায়েত আলী খাঁন জুয়েল, জেলা জাতীয় শ্রমিক পার্টির আহ্বায়ক জামাল হাসান।

Manual2 Ad Code

জেলা যুগ্ন আহ্বায়ক বদরুল হাসান জোসেফ, জেলা সংহতি আহ্বায়ক কমিটির সদস্য মুর্শেদ আলম, উপজেলা জাতীয় পার্টির সিনিয়র সহ-সভাপতি আব্দুল মতিন, সাধারণ সম্পাদক রফিকুল আলম।

Manual3 Ad Code

উপজেলা জাতীয় পার্টির যুগ্ন সম্পাদক আবু বক্কর সিদ্দিকী, পৌর জাতীয় পার্টির সাধারণ সম্পাদক মোক্তাদির হোসেন, মাধবপুর ইউনিয়ন কমিটির সাধারণ সম্পাদক আসহাবুজ্জামান শাওন, আলিনগর ইউনিয়ন কমিটির সভাপতি আব্দুল খালিক প্রমুখ।

অন্যান্যর মধ্যে বক্তব্য দেন পৌর জাতীয় পার্টির সাংগঠনিক সম্পাদক সুমন আহমেদ, আব্দুল আজিজ জুয়েল আহমেদ। আলোচনা সভা শেষে দোয়া পরিচালনা করেন মাওলানা আব্দুস শহিদ। #

Manual4 Ad Code

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!