কমলগঞ্জে লাঘাটা নদী পুন:খনন কাজের উদ্বোধন – এইবেলা
  1. admin@eibela.net : admin :
সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ০৭:৪০ অপরাহ্ন
শিরোনাম :
বড়লেখা সিজুম্যা আদালত প্রাঙ্গণে পুবালী ব্যাংকের বৃক্ষরোপন কর্মসূচি কুলাউড়ায় অগ্রণী উচ্চ বিদ্যালয়ে শিক্ষার মানোন্নয়নে অভিভাবক সমাবেশ সাড়ে ৩ বছরের শিশুকন্যাকে হত্যার দায়ে পিতার মৃত্যুদন্ড কমলগঞ্জে এসএসসি-২০২৬ এর জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান কুলাউড়ায় জয়চন্ডী ইউনিয়ন বিএনপি নেতাকে দল থেকে বহিষ্কার নাগেশ্বরীর একটি ডোবা থেকে অজ্ঞাতপরিচয়  যুবকের মরদেহ উদ্ধার শিক্ষাকে অগ্রাধিকার দিয়ে কাজ করছে সরকার- শওকতুল ইসলাম এমপি বড়লেখায় ভারতীয় মহিষকান্ডে ভুয়া রশিদদাতা ইজারাদারসহ ৩ জনের নামে বিজিবির মামলা আত্রাইয়ে ইউনিয়ন ভূমি অফিসের নতুন ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন আত্রাইয়ে বীর মুক্তিযোদ্ধা মাছিম উদ্দিনের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন

কমলগঞ্জে লাঘাটা নদী পুন:খনন কাজের উদ্বোধন

  • বুধবার, ৬ জানুয়ারী, ২০২১

Manual1 Ad Code

এইবেলা, কমলগঞ্জ ::

মৌলভীবাজারের কমলগঞ্জে লাঘাটা নদী পুন: খনন কাজের উদ্বোধন করা হয়েছে। গত মঙ্গলবার ০৫ জানুয়ারি সন্ধ্যায় পতনউষার লাঘাটা নদীর স্টিল ব্রিজ এলাকায় নদী পুন: খনন কাজের উদ্বোধন করেন উপাধ্যক্ষ ড. মো. আব্দুস শহীদ এমপি।

মুজিববর্ষ উপলক্ষে দেশের ৬৪ জেলার অভ্যন্তরস্থ নদী, খাল এবং জলাশয় পুন:খনন প্রকল্প (প্রথম পর্যায়) এর আওতায় লাঘাটা নদীর সর্বমোট ১২ দশমিক ৮শ’ ৩০ কি.মি. পুন:খনন কাজের উদ্বোধন করা হয়। প্রায় ৬ কোটি ৩০ লক্ষ ২৪ হাজার টাকা ব্যয়ে লাঘাটা নদীর পুন:খনন কাজ শুরু হয় ২০২০ সনের শুষ্ক মৌসুমে।

Manual5 Ad Code

নদী পুন:খনন কাজের উদ্বোধনী ফলক উম্মোচন শেষে কমলগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা আশেকুল হকের সভাপতিত্বে ও আবুল বশর জিল্লুলের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপাধ্যক্ষ ড. মো. আব্দুস শহীদ এমপি।

Manual3 Ad Code

বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের সিলেট অঞ্চলের তত্ত্বাবধায় প্রকৌশলী প্রকাশ কৃষ্ণ সরকার, মৌলভীবাজারের নির্বাহী প্রকৌশলী মোহাম্মদ আক্তারুজ্জামান, কুলাউড়া আওয়ামীলীগ সভাপতি রফিকুল ইসলাম রেনু, কমলগঞ্জ থানার ওসি আরিফুর রহমান, সমাজ সেবক ও আওয়ামীলীগ নেতা ইমতিয়াজ আহমদ বুলবুল, পতনউষার ইউপি চেয়ারম্যান তওফিক আহমদ সহ স্থানীয় বিভিন্ন পর্র্যায়ের নেতৃবৃন্দ।#

Manual7 Ad Code

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!