কুলাউড়া পৌরসভা নির্বাচন : লেভেল প্লেয়িং ফিল্ড নেই বললেন বিএনপি প্রার্থী – এইবেলা
  1. admin@eibela.net : admin :
রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ১১:২২ পূর্বাহ্ন
শিরোনাম :
বদরুল ইসলাম ফাউন্ডেশনের অর্থায়ন- বড়লেখার সুজানগরের গ্রামীণ সড়কে সোলার স্ট্রীট লাইট স্থাপন নেপালের বন্যা: জলবায়ু পরিবর্তন কোনো সীমান্ত মানে না কমলগঞ্জে মহাবতার ভগবান শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উৎসব পালিত রাজারহাটে শহীদ রাজীব স্মৃতি ফুটবল টুর্নামেন্ট খেলা অনুষ্ঠিত  কমলগঞ্জে মণিপুরি ভাষা দিবস উদযাপন কমলগঞ্জে রাজকান্দি বনের গহীনে যৌথ বাহিনীর অভিযানে অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার ছাতকে পুলিশের অভিযানে ৩ জন ইয়াবাসহ মোট ৭ আসামী আটক বড়লেখায় ওসির প্রেসব্রিফিং- গৃহবধু মুন্নির মৃত্যু আত্মহত্যা জনিত, প্ররোচনার মামলা দিলে ব্যবস্থা নিবে পুলিশ বড়লেখায় মুন্নির মৃত্যুর ঘটনায় মামলা গ্রহণ ও অভিযুক্তদের দ্রুত গ্রেফতার দাবিতে মানববন্ধন বড়লেখায় নিসচা’র কর্মপরিকল্পনা সভায় টিশার্ট প্রদান ও দোয়া মাহফিল

কুলাউড়া পৌরসভা নির্বাচন : লেভেল প্লেয়িং ফিল্ড নেই বললেন বিএনপি প্রার্থী

  • শুক্রবার, ৮ জানুয়ারী, ২০২১

Manual6 Ad Code

এইবেলা, কুলাউড়া ::

কুলাউড়া পৌরসভা নির্বাচনে বিএনপি মনোনীত প্রার্থী ও সাবেক মেয়র কামাল উদ্দিন আহমদ অভিযোগ করেন, নির্বাচনে লেভেল প্লেয়িং ফিল্ড নেই। ধানের শীষের পোষ্টার ছেড়ার অভিযোগ করেন।

০৮ জানুয়ারি শুক্রবার কুলাউড়ায় ছামি ইয়ামি রেস্টুরেন্টে সাংবাদিকদের সাথে মতবিনিময় সভায় করে তিনি এই অভিযোগ করেন। তিনি এসব অভিযোগ মৌখিকভাবে প্রশাসনকে অবহিত করেছেন বলে জানান।

Manual1 Ad Code

কুলাউড়া পৌরসভার সাবেক ২ বারের নির্বাচিত মেয়র কামাল উদ্দিন আহমদ সংবাদ সম্মেলনে বক্তব্য রাখতে গিয়ে বলেন, পৌরসভা নির্বাচন পরিচালনার জন্য তার কোন নির্বাচনী অফিস নেই। তিনি বাসা থেকে সকল কার্যক্রম পরিচালনা করছেন।

তিনি বলেন, বিদ্যুৎ সরবরাহ, সড়ক বাতিসহ কুলাউড়া পৌরসভায় তাঁর সময়ে ব্যাপক উন্নয়ন হয়েছে। শুধু পানি ও কিছু ড্রেনেজ সমস্যা রয়েছে। সেগুলো তিনি পুনরায় নির্বাচিত হলে করবেন।

সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে বলেন, সরকারের সহায়তায় কুলাউড়াকে একটি মডেল পৌরসভায় উন্নীত করবেন।

Manual8 Ad Code

তিনি নির্বাচন সুষ্ঠু ও নিরপেক্ষভাবে যাতে অনুষ্ঠিত হয় সে ব্যাপারে সাংবাদিকদের সহযোগিতা কামনা করেন। বিগত ২০১৫ সালের নির্বাচনে একটি কেন্দ্রে কারসাজি করে আমাকে পরাজিত করা হয়। ওই কেন্দ্রে ফলাফল ঘোষণাতে বিলম্ব করা হয়। এবার এর পুনরাবৃত্তি ঘটতে পারে বলে পৌরসভার ৯টি কেন্দ্রকে আগে থেকে ঝুঁকিপূর্ণ হিসেবে ঘোষণা করছেন।

Manual2 Ad Code

সংবাদ সম্মেলনে আরও বক্তব্য দেন ২০ দলীয় জোটের কেন্দ্রিয় নেতা সাবেক এমপি নবাব আলী আব্বাস খান। এছাড়াও কুলাউড়া উপজেলা ও পৌর বিএনপির শীর্ষ নেতারা সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন।#

Manual4 Ad Code

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!