কুলাউড়ায় নৌকার প্রচারণায় কেন্দ্রিয় আ’লীগ সাংগঠনিক সম্পাদক নাদেল – এইবেলা
  1. admin@eibela.net : admin :
শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৫১ অপরাহ্ন
শিরোনাম :
জুড়ীতে অটোরিকশা চালক খুনের ঘটনায় মেয়েসহ সিএনজি মালিক আছমা বেগম গ্রেফতার বড়লেখায় ব্যতিক্রমী কর্মসূচি ‘শেষ বিদায়ের সাজ’র উদ্বোধন কুড়িগ্রামে পরিবেশ বান্ধব গ্রাম ও স্যানিটেশন ব্যবস্থা নিশ্চিতকরণে শেয়ারিং ও উদযাপন  জুড়ীতে অটোরিকশা চালকের গলাকাটা লাশ উদ্ধার কুলাউড়ায় সরকারি রাস্তা দখল করে সীমানা দেয়াল নির্মাণ : ১০ হাজার টাকা জরিমানা নবীগঞ্জে প্রাইমারী বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা ও বৃক্ষরোপণ কর্মসূচি কুলাউড়ার লংলা কলেজে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতা আত্রাইয়ে পোনামাছ অবমুক্তকরণের শুভ উদ্বোধন  আত্রাইয়ে বৃক্ষরোপন কর্মসূচির উদ্বোধন  ওসমানীনগর উপজেলা হাসপাতালের মেডিকের অফিসার ছুটি না নিয়েই সাড়ে ৩ মাস ধরে কানাডায় ডা. শাহিনুর

কুলাউড়ায় নৌকার প্রচারণায় কেন্দ্রিয় আ’লীগ সাংগঠনিক সম্পাদক নাদেল

  • শনিবার, ৯ জানুয়ারী, ২০২১

Manual5 Ad Code

এইবেলা, কুলাউড়া ::

কুলাউড়া পৌরসভা নির্বাচনে প্রার্থীদের প্রচারণায় সরগরম হয়ে উঠেছে। বিশেষ করে আওয়ামী লীগের প্রার্থী অধ্যক্ষ সিপার উদ্দিন আহমদের প্রচারণায় কেন্দ্রিয় আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক শফিউল আলম চৌধুরী নাদেলসহ জেলা ও উপজেলা আওয়ামী লীগের শীর্ষ নেতারা ব্যাপক গণসংযোগ চালিয়ে যাচ্ছেন।

Manual5 Ad Code

Manual7 Ad Code

শনিবার ০৯ জানুয়ারি কুলাউড়া শহরে নির্বাচনী প্রচারণাকালে অংশ নেন কেন্দ্রিয় আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক শফিউল আলম চৌধুরী নাদেল, মৌলভীবাজার জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও জেলা পরিষদ চেয়ারম্যান মিসবাউর রহমান, কুলাউড়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি রফিকুল ইসলাম রেনু, সহ-সভাপতি ও কুলাউড়া উপজেলা চেয়ারম্যান একেএম শফি আহমদ সলমান, সাধারণ সম্পাদক আসম কামরুল ইসলাম, পৌর আওয়ামী লীগ সভাপতি খোরশেদ উল্লাহ, সাধারণ সম্পাদক গৌরা দেসহ বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যান, যুবলীগ, ছাত্রলীগসহ অঙ্গ সহযোগি সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

Manual7 Ad Code

নেতৃবৃন্দ ভোটারদের কাছে নৌকা মার্কায় ভোট চেয়ে বলেন, কুলাউড়া পৌরসভার উন্নয়ন চাইলে নৌকার কোন বিকল্প নাই।  নৌকায় ভোট দিয়ে শেখ হাসিনার হাতকে শক্তিশালী করার আহ্বান জানান।#

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!