কুলাউড়ায় মেয়র প্রার্থীর স্ত্রীকে অবরুদ্ধ করে রাখার অভিযোগ – এইবেলা
  1. admin@eibela.net : admin :
রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ০৫:১৫ পূর্বাহ্ন
শিরোনাম :
বড়লেখায় যাতায়াত রাস্তা বন্ধ ও ভূমি দখলের মামলা করায় বাদিকে হুমকি-ধমকি সাগর-রুনি হত্যাকাণ্ড- ১৪ বছর ধরে কারাগারে নিরপরাধ এনামুল, মুক্তির অপেক্ষায় গোটা পরিবার কুলাউড়ার একটি চা বাগান থেকে পাইপগান ও চায়না রাইফেলের গুলি উদ্ধার কুলাউড়ায় ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযানের উদ্বোধন সুনামগঞ্জের ৫ আসনেই জাপার জয়লাভ সম্ভব : শামীম পাটোয়ারী আত্রাইয়ে জাতীয় ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা কর্মসূচির উদ্বোধন  র‌্যাব-৯ এর অভিযানে কমলগঞ্জ থেকে ২টি এয়ারগান উদ্ধার কমলগঞ্জে আনসার ভিডিপি সদস্যের উদ্যোগে পরিস্কার পরিচ্ছন্নতা অভিযান কমলগঞ্জে রত্নগর্ভা মা সম্মাননা ও কৃতি শিক্ষার্থী সংবর্ধনা “সবে আমাকে মাফ করি দিও” চিরকুট লিখে তরুণীর আ#ত্ম#হ#ত্যা

কুলাউড়ায় মেয়র প্রার্থীর স্ত্রীকে অবরুদ্ধ করে রাখার অভিযোগ

  • বৃহস্পতিবার, ১৪ জানুয়ারী, ২০২১

Manual6 Ad Code
স্টাফ রিপোর্টার ::
কুলাউড়া পৌর নির্বাচনে বিএনপি মনোনীত মেয়র প্রার্থী কামাল উদ্দিন আহমদ জুনেদের স্ত্রীকে প্রচারনাকালে অবরুদ্ধ করে রাখা হয়েছে অভিযোগ উঠেছে। বৃহস্পতিবার (১৪ জানুয়ারি) বিকেলে নিজ বাসায় এক জরুরী সংবাদ সম্মেলন করে এমন অভিযোগ করা হয়।

সংবাদ সম্মেলনে বক্তব্য রাখেন, ২০ দলীয় জোটের শীর্ষ নেতা সাবেক এমপি এডভোকেট নওয়াব আলী আব্বাস খাঁন, মৌলভীবাজার জেলা বিএনপির সহ-সভাপতি এডভোকেট আবেদ রাজা, সহ-সভাপতি আলহাজ¦ শওকতুল ইসলাম শকু, বিএনপি মনোনীত মেয়র প্রার্থী কামাল উদ্দিন আহমদ জুনেদ এবং তার স্ত্রী শাফিয়া চৌধুরী।

Manual5 Ad Code

সংবাদসম্মেলনে বিএনপি নেতৃবৃন্দ বলেন, বৃহস্পতিবার ১৪ জানুয়ারি দুপুরে বিএনপির প্রার্থী কামাল উদ্দিন আহমদ জুনেদের স্ত্রী শাফিয়া চৌধুরী বিএনপির কয়েকজন কর্মী সমর্থক নিয়ে ৫নং ওয়ার্ডের রেলকলোনী এলাকায় গণসংযোগে গেলে তাকে প্রচারনায় বাধা দিয়ে একটি দোকানঘরে অবরুদ্ধে করে রাখে। এছাড়াও বিএনপির একজন কর্মীর চাদর কেড়ে নেয় এবং পোস্টার ছিড়ে ফেলে নৌকা মার্কার কর্মিরা।

সংবাদ সম্মেলনে সাবেক এমপি নবাব আলী  আব্বাস খান বলেন, কুলাউড়ার রাজনৈতিক শিষ্টাচার রয়েছে। আমরা আশাকরি ভোটের শেষ সময়ে এসে প্রশাসন নিরপেক্ষ নির্বাচন করার ব্যাপারে ভূমিকা পালন করবেন। নিরপেক্ষ নির্বাচনে হলে ধানের শীষের প্রার্থী বিজয়ী হওয়ার ব্যাপারে তিনি আশাবাদ ব্যক্ত করেন।#

Manual8 Ad Code

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!