ব্যবসায়ী ও যুবলীগ সম্পাদকের উপর হামলার প্রতিবাদে ব্যবসায়ী কল্যাণ সমিতির মানববন্ধন – এইবেলা
  1. admin@eibela.net : admin :
শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৫০ অপরাহ্ন
শিরোনাম :
জুড়ীতে অটোরিকশা চালক খুনের ঘটনায় মেয়েসহ সিএনজি মালিক আছমা বেগম গ্রেফতার বড়লেখায় ব্যতিক্রমী কর্মসূচি ‘শেষ বিদায়ের সাজ’র উদ্বোধন কুড়িগ্রামে পরিবেশ বান্ধব গ্রাম ও স্যানিটেশন ব্যবস্থা নিশ্চিতকরণে শেয়ারিং ও উদযাপন  জুড়ীতে অটোরিকশা চালকের গলাকাটা লাশ উদ্ধার কুলাউড়ায় সরকারি রাস্তা দখল করে সীমানা দেয়াল নির্মাণ : ১০ হাজার টাকা জরিমানা নবীগঞ্জে প্রাইমারী বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা ও বৃক্ষরোপণ কর্মসূচি কুলাউড়ার লংলা কলেজে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতা আত্রাইয়ে পোনামাছ অবমুক্তকরণের শুভ উদ্বোধন  আত্রাইয়ে বৃক্ষরোপন কর্মসূচির উদ্বোধন  ওসমানীনগর উপজেলা হাসপাতালের মেডিকের অফিসার ছুটি না নিয়েই সাড়ে ৩ মাস ধরে কানাডায় ডা. শাহিনুর

ব্যবসায়ী ও যুবলীগ সম্পাদকের উপর হামলার প্রতিবাদে ব্যবসায়ী কল্যাণ সমিতির মানববন্ধন

  • সোমবার, ১৮ জানুয়ারী, ২০২১

Manual3 Ad Code

এইবেলা, কুলাউড়া ::

কুলাউড়া ব্যবসায়ী কল্যাণ সমিতি ১৮ জানুয়ারি সোমবার সকাল ১১টায় শহরের ব্যবসায়ী ও আমিনুল ট্রেডার্সের স্বত্ত¦াধিকারী এবং উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক মইনুল ইসলাম সবুজের উপর হামলার প্রতিবাদে এক মানববন্ধন কর্মসূচি ও প্রতিবাদ সমাবেশ করেছে।

মানববন্ধন শেষে ব্যবসায়ী কল্যাণ সমিতির সভাপতি বদরুজ্জামান সজলের সভাপতিত্বে এবং আব্দুল্লাহ আল মনির সঞ্চালনায় অনুষ্ঠিত প্রতিবাদ সমাবেশে বক্তব্য দেন সাবেক সাধারণ সম্পাদক মইনুল ইসলাম শামীম, সাধারণ সম্পাদক এম. আতিকুর রহমান আখই, দফতর সম্পাদক ডা. কুতুব উদ্দিন, প্রচার সম্পাদক এইচডি রুবেল, গৌছ মিয়া, আমিনুল ইসলাম, হেলাল আহমদ, সিরাজুল ইসলাম প্রমুখ।

উপজেলা যুবলীগ-

Manual6 Ad Code

কুলাউড়া উপজেলা যুবলীগের উদ্যোগে শহরে এক বিক্ষোভ মিছিল শহর প্রদক্ষিণ করে। মিছিল শেষে কুলাউড়া শহীদ মিনার প্রাঙ্গনে এক পথসভা অনুষ্ঠিত হয়। উপজেলা যুবলীগের সভাপতি মো. আব্দুশ শহিদের সভাপতিত্বে এবং যুগ্ম সম্পাদক জাহাঙ্গির আলমের সঞ্চালনায় পথসভায় বক্তব্য দেন সাবেক সভাপতি বদরুল ইসলাম বদর, জেলা যুবলীগের সহ-সভাপতি অ্যাডভোকেট জাহাঙ্গীর আলম, সহ-সভাপতি তৈমুল ইসলাম ওসৈয়দ নাহিদ প্রমুখ।

Manual2 Ad Code

এছাড়াও যুবলীগ সম্পাদক মইনুল ইসলাম সবুজের গ্রামের বাড়ি উপজেলার ভুকশিমইল ইউনিয়নের মানুষ কুলাউড়া শহরে এক প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ মিছিল করেছে।

Manual1 Ad Code

উল্লেখ্য, ১৭ জানুয়ারি সকালে যুবলীগ সেক্রেটারি মইনুল ইসলাম সবুজ (৩৫) কে কুপিয়ে গুরুতর আহত করে দলীয় প্রতিপক্ষ। এঘটনায় থানায় মামলা হয়েছে। মামলার পর থেকে পুলিশ কামরুল হাসান বখস ও তার সহযোগিদের গ্রেফতারে হন্যে হয়ে খুঁজছে।#

Manual2 Ad Code

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!