বড়লেখায় ৮ ফেব্রুয়ারি আসছেন আলোচিত বক্তা আমির হামজা – এইবেলা
  1. admin@eibela.net : admin :
সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ০৭:৪৫ পূর্বাহ্ন
শিরোনাম :
কমলগঞ্জে এসএসসি-২০২৬ এর জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান কুলাউড়ায় জয়চন্ডী ইউনিয়ন বিএনপি নেতাকে দল থেকে বহিষ্কার নাগেশ্বরীর একটি ডোবা থেকে অজ্ঞাতপরিচয়  যুবকের মরদেহ উদ্ধার শিক্ষাকে অগ্রাধিকার দিয়ে কাজ করছে সরকার- শওকতুল ইসলাম এমপি বড়লেখায় ভারতীয় মহিষকান্ডে ভুয়া রশিদদাতা ইজারাদারসহ ৩ জনের নামে বিজিবির মামলা আত্রাইয়ে ইউনিয়ন ভূমি অফিসের নতুন ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন আত্রাইয়ে বীর মুক্তিযোদ্ধা মাছিম উদ্দিনের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন মির্জা ফখরুল রাষ্ট্রপতি এবং রিজভী বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব হওয়ায় কুড়িগ্রামে আনন্দ মিছিল ৩২ টিমের অংশগ্রহণে ইংরেজি ভাষায় সৃজনশীলতার চর্চা ও উদ্ভাবনী দক্ষতাকে উদযাপন করল এসআইইউ বিজিবি-পুলিশের যৌথ অভিযান- বড়লেখায় রশিদ জালিয়াতি করেও পার পায়নি চোরাকারবারি, অবশেষে ভারতীয় মহিষ উদ্ধার

বড়লেখায় ৮ ফেব্রুয়ারি আসছেন আলোচিত বক্তা আমির হামজা

  • শুক্রবার, ৫ ফেব্রুয়ারী, ২০২১

Manual7 Ad Code

এইবেলা, বড়লেখা ::

বড়লেখায় পরশু সোমবার ০৮ ফেব্রুয়ারি একটি ঐতিহ্যবাহী মাদ্রাসার বার্ষিক ওয়াজ মাহফিলে একদিনের সফরে আসছেন বহুল আলোচিত বক্তা মুফতি আমির হামজা।

Manual2 Ad Code

আয়োজক সুত্রে জানা গেছে, উপজেলার পরগনাহী দৌলতপুর সিনিয়র আলিম মাদ্রাসা মাঠে পরশু ৮ ফেব্রুয়ারি অনুষ্ঠিত দিন ব্যাপি ওয়াজ মাহফিলে রাত ৯টা ৩০ মিনিটে মুফতি আমির হামজা প্রধান বক্তা হিসেবে বয়ান করবেন।

ঐদিন সকাল ৯ টা থেকে দুপুর ১টা পর্যন্ত মাদ্রাসা মাঠে মহিলা সমাবেশে বয়ান পেশ করবেন মাওলানা মুফতি আমির হামজা। বেলা ২ টা থেকে শুরু হওয়া মাহফিলে বয়ান পেশ করবেন বাদ জোহর মাওলানা সাদিকুর রহমান আল আজহারী (ঢাকা), বাদ মাগরিব মাওলানা সিফাত হাসান (ঢাকা), রাত ৮ টায় মাওলানা হোসাইন আহমদ মাহফুজ (চুয়াডাঙ্গা), মাওলানা আব্দুল মতিন শাহবাগী, মাওলানা সাদিক সিকান্দার সিলেট, মাওলানা কাজী আব্দুর রহমান (চান্দগ্রামী), মাওলানা কমর উদ্দীন (দৌলতপুরী)।

এদিকে, জনপ্রতিনিধিসহ গন্যমান্য ব্যক্তিদের উপস্থিতিতে বাদ এশা মাদ্রাসার হিফজ শাখার সদ্য হিফজ সম্পন্নকারী পাঁচ জন হাফেজকে পাগড়ী প্রদান করা হবে। আখেরী মোনাজাত পরিচালনা করবেন পীরে কামিল হাফেজ আব্দুল গফফার রায়পুরী। ইসলামী সঙ্গীত পরিবেশন করবেন আনোয়ার হোসাইন আল আজাদ।

Manual5 Ad Code

মাদ্রাসার এডহক কমিটির সভাপতি সাবেক উপজেলা চেয়ারম্যান মুক্তিযোদ্ধা মুহাম্মদ সিরাজ উদ্দিন জানান, চলছে মাঠ প্রস্তুতি ও প্যান্ডেলের কাজ। সবাইকে সামাজিক দুরত্ব বজায় এবং মাস্ক পরে আসার আহ্বান জানান।

Manual3 Ad Code

এডহক কমিটি ও আয়োজক কমিটির সদস্য এমরানুল হক বাবু জানান, মাহফিল উপলক্ষে বড়লেখা ও পার্শবর্তী বিয়ানীবাজার উপজেলায় প্রচারণা মাইকিং শুরু হয়েছে। মাহফিলকে ঘিওে বেশ কয়েকদিন ধরে বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে চলছে ব্যাপক প্রচার-প্রচারণা হয়েছে। বিভিন্ন প্রান্ত থেকেও মুসল্লিরা আসার জন্য যোগাযোগ করছেন। ইতিপূর্বে ব্যানার, ফেস্টুন, তোরণ নির্মাণের কাজ সম্পন্ন হয়েছে।#

Manual5 Ad Code

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!