সুনামগঞ্জ সীমান্তে রোহিঙ্গা সন্দেহে আরও ২ নারীসহ ৪ জন আটক – এইবেলা
  1. admin@eibela.net : admin :
মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৪৪ পূর্বাহ্ন
শিরোনাম :
ছাতকে গোবিন্দগঞ্জ পশুর হাট নিয়ে পাল্টাপাল্টি অভিযোগ সুনামগঞ্জ জেলার শ্রেষ্ঠ ওসি ছাতক থানার মিজানুর রহমান বড়লেখায় সাংবাদিক খলিলুর রহমানের পিতার মৃত্যুবার্ষিকী পালন কুলাউড়ায় পৌরসভা সেলুন সমিতির আয়োজনে বিশ্বকর্মা পূজা অনুষ্ঠিত সাংবাদিক পংকির মায়ের মৃত্যুতে ওসমানীনগর উপজেলা প্রেসক্লাবের শোক প্রতিভা প্রকাশ লেখক সম্মিলন ২০২৬ অনুষ্ঠিত বড়লেখার মাধকুণ্ডে জাতীয় ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান ও বৃক্ষরোপন কর্মসূচি হলোখানায় মানসিক ভারসাম্যহীন তরুণী ধর্ষণে ৭ মাসের অন্তঃসত্ত্বা- কে নেবে দায়!! ছাতকে স্বেচ্ছাসেবক লীগের সাংগঠনিক সম্পাদক মঞ্জুর গ্রেপ্তার কুড়িগ্রামে এরিয়া ডেভেলপমেন্ট প্রোগ্রামের আয়োজনে হাত ধোয়ার স্টেশনের উদ্বোধন 

সুনামগঞ্জ সীমান্তে রোহিঙ্গা সন্দেহে আরও ২ নারীসহ ৪ জন আটক

  • বুধবার, ১৭ ফেব্রুয়ারী, ২০২১

Manual1 Ad Code

নিজস্ব প্রতিবেদক, সুনামগঞ্জ ::

কক্সবাজারের উখিয়া উপজেলার একটি আশ্রয় শিবির থেকে পালিয়ে আসা রোহিঙ্গা সন্দেহে আরো দুই নারী অপর এক রোহিঙ্গা যুবকসহ দু’দফায় চারজনকে সুনামগঞ্জের তাহিরপুর সীমান্ত থেকে আটক করেছে পুলিশ।

মঙ্গলবার দুপুরে সুনামগঞ্জ-২৮ বর্ডার গার্ড ব্যাটালিয়ন বাংলাদেশ (বিজিবি) তাহিরপুর উপজেলার বীরেন্দ্রনগর বিওপির দায়িত্বপূর্ণ বাগলী বাজার হতে সুফাইয়া বেগম (২২) তারই সহোদর ছোট বোন রুবিনা বেগম (১৮) নামে দুই রোহিঙ্গা নারীকে আটক করে পুলিশ।

Manual7 Ad Code

এরপুর্বে প্রখম দফায় একই এলাকা হতে সোমবার রাত ২টার দিকে সুফাইদ (২১) নামে এক রোহিঙ্গা যুবক ও আশ্রয় দাতা উপজেলার উওর শ্রীপুর ইউনিয়নের সীমান্তবর্তী ইন্দ্রপুর গ্রামের মৃত আবুল খায়েরের ছেলে ফারুক মিয়াকে আটক করে পুলিশ।

মঙ্গলবার তাহিরপুর থানার ওসি মো. আব্দুল লতিফ তরফদার এ তথ্য নিশ্চিত করেন।

স্থানীয় সূত্র জানায়,গত ৩ ফেব্রুয়ারি কক্সবাজারের উখিয়ার একটি আশ্রয়শিবির থেকে পালিয়ে আসেন রোহিঙ্গা যুবক সুফাইদ।

Manual1 Ad Code

এরপর তিনি সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার উত্তর শ্রীপুর ইউনিয়নের ভারত সীমান্তবর্তী বীরেন্দ্রনগরের ইন্দ্রপুর গ্রামের মৃত আবুল খায়েরের ছেলে ফারুক মিয়া তার সহোদর মোবারক মিয়ার বাড়িতে আশ্রয় নেন।

ফারুক মিয়া গত তিন বছর পুর্বে কক্সবাজারের উখিয়ার একটি আশ্রয় শিবিরে থাকা বাস্তচুত্য মিয়ানমারের আরাকান রাজ্যের ইব্রাহিমের জেষ্ট কন্যা সুফাইয়াকে গোপনে বিয়ে করে নিজ গ্রামের বাড়ি নিয়ে আসেন।

পরবর্তী বছর খানেক পুর্বে বড়ভাই ফারুকের পথ অনুসরন করে সহোদর ছোট ভাই মোবারক মিয়া রোহিঙ্গা নারী সুফাইয়ার আপন সহোদর ছোট বোন রুবিনাকে গোপনে বিয়ে করে নিজ গ্রামের বাড়িতে নিয়ে আসেন। ,

Manual1 Ad Code

ওই দুই নারীর দাবি তাদের পিতা রোহিঙ্গা হলেও তাদের মা মূলত বাংলাদেশী নাগরিক। বাংলাদেশেই তাদের জন্মস্থান।

Manual6 Ad Code

অরপদিকে ফারুক ও মোবারক আটক রোহিঙ্গা যুবকের সম্পর্কে ফুফুদের জামাতা হন।

আটককৃত সুফাইয়ার ২ বছর বয়সী এক শিশু সন্তান ও অপর বোন রুবিনার ১ বছর বয়সী আরো এক শিশু সন্তান রয়েছে।

এদিকে বেশ কয়েক দিন আশ্রয়ে থাকার পর সোমবার রাত ১১টার দিকে রোহিঙ্গা যুবক উপজেলার বাগলী বাজারে এসে ভাড়ায়চালিত মোটরসাইকেল নিয়ে পার্শ্ববর্তী নেত্রকোনা জেলার কলমাকান্দা যাওয়ার পথে তার কথাবার্তায় স্থানীয় লোকজনের সন্দেহ হয়।

এরপর থানা পুলিশকে অবহিত করলে প্রথম দফায় রোহিঙ্গা যুবক সুফাইদ ও তার আশ্রয়দাতা ফুফুর জামাতা ফারুক মিয়াকে সোমবার রাত ২টার দিকে আটক করে ফাঁড়িতে নিয়ে যায়।,

মঙ্গলবার সন্ধায় সুনামগঞ্জ পুলিশ সুপার মো. মিজানুর রহমান বিপিএম বলেন, আটককৃত রোহিঙ্গা যুবক সুফাইদকে কক্সবাজারের উখিয়া আশ্রয় শিবিরে পাঠানো হচ্ছে, এছাড়াও প্রাথমিক তদন্তে জানা গেছে আটককৃত অপর দুই নারীর পিতা রোহিঙ্গা হলেও তাদের গর্ভধারীনি মা বাংলাদেশের নাগরিক ছিলেন, তাই সার্বিক বিষয়ে আইনি প্রক্রিয়া অনুসরন করেই প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।#

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!