রাজনগরের সাবেক উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আছকির খান আর নেই : রাষ্ট্রীয় মর্যাদায় দাফন – এইবেলা
  1. admin@eibela.net : admin :
বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ০৬:১৭ অপরাহ্ন
শিরোনাম :
ছাতকে ফুটবল টুর্নামেন্টের বিরোধে দুই গ্রামবাসীর সংঘর্ষ : আহত শতাধিক চা শ্রমিক ইউনিয়ন নির্বাচন- বড়লেখায় ১৮ চা বাগানে ভোটার ৪ হাজার, প্রশাসনের প্রস্তুতি শুরু বড়লেখায় ইউসি ব্যাংকের ক্যাশলেস লেনদেন বিষয়ক র‌্যালি ও আলোচনা সভা কর্মজীবনের ইতি টানছেন ব্যাংকার সালাহ্ উদ্দিন : গণমাধ্যমকর্মীদের সাথে শুভেচ্ছা বিনিময় ভাতিজির সাথে অসমপ্রেম : প্রেমিকার পিতার হাতে যুবক নি হ ত জেলা প্রশাসক ও ইউএনওর কাছে অভিযোগ : ছাতকে নীতিমালা লঙ্ঘন করে পাগনা বড়বিলে মাছ লুটের প্রস্তুতি! খন্ডিত শিক্ষা দিয়ে পূর্ণাঙ্গ মানুষ তৈরি হয় না- ড. আবেদ চৌধুরী জুড়ীতে ১৩ বায়োগ্যাস প্লান্ট প্লান্ট থেকে ৮০ পরিবার বায়োগ্যাস ব্যবহারের সুবিধা পাচ্ছে কুড়িগ্রামে ৯ শিক্ষা প্রতিষ্ঠানে শতভাগ ফেল : জেলায় পাসের হার ৪০.৭২%  ওসমানীনগরে এমপিওভুক্ত শিক্ষকদের ৩ দফা দাবিতে মানববন্ধন ও সমাবেশ

রাজনগরের সাবেক উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আছকির খান আর নেই : রাষ্ট্রীয় মর্যাদায় দাফন

  • শনিবার, ২৭ ফেব্রুয়ারী, ২০২১

Manual3 Ad Code

ছিলেন ৪৫ বছরের উপজেলা সাধারণ সম্পাদক

Manual2 Ad Code

এইবেলা, রাজনগর :::

মৌলভীবাজারের রাজনগর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আছকির খান আর নেই। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬৮ বছর। শুক্রবার রাত পৌনে ১০ টার সময় তিনি নিজ বাড়িতে ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

Manual7 Ad Code

তিনি দীর্ঘদিন যাবত ডায়াবেটিস ও হৃদযন্ত্রের নানা সমস্যায় ভোগছিলেন। শনিবার (২৭ ফেব্রুয়ারি) বিকাল ৩টায় উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট প্রিয়াংকা পাল এবং রাজনগর থানা পুলিশের উপস্থিতিতে রাষ্ট্রীয় মর্যাদায় সম্মান প্রদর্শনের পর পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়। মৃত্যুকালে তিনি স্ত্রী, ৫ ছেলে, ১ মেয়ে, ভাই-বোন, সহ অসংখ্য আত্মীয়-স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন।

বীর মুক্তিযোদ্ধা আছকির খান মাধ্যমিকের ছাত্র থাকাবস্থায় ছাত্রলীগের রাজনীতিতে নেতৃত্ব দেন। স্বাধীনতা সংগ্রামের প্রাক্কালে ভারতের কৈলাশহরে শেখ মনির অধীনে বিএলএফ মুজিব বাহিনীতে নিয়োগ প্রাপ্ত হয়ে প্রশিক্ষণ নিয়ে ৪নং সেক্টরের কৈলাশহর সাব সেক্টরে লেফটেনেন্ট ওয়াকিউজ্জামানের অধীনে যুদ্ধ করেন। দেশ স্বাধীনের পর তিনি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নির্দেশনায় আওয়ামীলীগের রাজনীতির সাথে জড়িয়ে পড়েন এবং পরবর্তীতে ১৯৭৪ থেকে ২০১৯ সাল পর্যন্ত টানা ৪৫ বছর রাজনগর উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করেন। বিগত ২০১৪ সালের উপজেলা পরিষদ নির্বাচনে তিনি রাজনগর উপজেলা পরিষদের চেয়ারম্যান নির্বাচিত হন। নিজ এলাকার শিক্ষা বিস্তারে তিনি আমৃত্যু কাজ করে গেছেন। রাজনগর সরকারি কলেজ প্রতিষ্ঠার সময় তিনি বলিষ্ট ভূমিকা রাখেন। তার জানাযায় জেলা আওয়ামীলীগের বিভিন্ন পর্যায়ের নেতা এবং কমলগঞ্জ উপজেলা আওয়ামীলীগের সভাপতি অধ্যাপক রফিকুল ইসলামসহ জেলার বিভিন্ন উপজেলা আওয়ামীলীগের নেতৃবৃন্ধ উপস্থিত ছিলেন।

Manual5 Ad Code

Manual4 Ad Code

বীর মুক্তিযোদ্ধা আছকির খানের মৃত্যুতে শোক প্রকাশ করেছেন মৌলভীবাজার-৩ আসনের সংসদ সদস্য নেছার আহমদ, মৌলভীবাজার জেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব মিছবাহুর রহমান, সাবেক সংসদ সদস্য সৈয়দা সায়রা মহসিন, মৌলভীবাজার পৌর মেয়র ফজলুর রহমান, মৌলভীবাজার সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান কামাল হোসেন, রাজনগর উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ শাহজাহান খান, রাজনগর উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও সাবেক উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব মিছবাহুদ্দোজা ভেলাই মিয়া, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও মনসুরনগর ইউপি চেয়ারম্যান মিলন বখতসহ মুক্তিযোদ্ধা সংসদ, উপজেলা যুবলীগ, সেচ্ছাসেবক লীগ, শ্রমিক লীগ, ছাত্রলীগ।#

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews