কুলাউড়া উপজেলা জাতীয়তাবাদী কৃষকদলের কমিটি গঠন – এইবেলা
  1. admin@eibela.net : admin :
মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ১২:০৩ পূর্বাহ্ন
শিরোনাম :
কমলগঞ্জের লাউয়াছড়া জাতীয় উদ্যান থেকে বিশালাকৃতির সেগুন গাছ পাচার  কুলাউড়ায় পথচারীকে বাঁচাতে গিয়ে মোটরসাইকেল থেকে পড়ে যুবক নিহত চিহ্নিত দুর্বলতা কাটিয়ে স্বকীয়তা রক্ষায় মাদরাসা শিক্ষায় আধুনিকায়ন ও সংস্কার জরুরি- জাতীয় ওলামা পরিষদ কমলগঞ্জের আদমপুর বাজার ব্যবসায়ী কল্যাণ সমিতির নির্বাচন সম্পন্ন : সভাপতি আনিছ ও সম্পাদক সালেহ কমলগঞ্জের শমশেরনগরে অটোরিক্সা থেকে চাঁদা আদায়কে কেন্দ্র করে হামলা : থানায় অভিযোগ কমলগঞ্জে ডাকাতির মিথ্যা মামলা দায়েরে এলাকাবাসীর প্রতিবাদ বদরুল ইসলাম ফাউন্ডেশনের অর্থায়ন- বড়লেখার সুজানগরের গ্রামীণ সড়কে সোলার স্ট্রীট লাইট স্থাপন নেপালের বন্যা: জলবায়ু পরিবর্তন কোনো সীমান্ত মানে না কমলগঞ্জে মহাবতার ভগবান শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উৎসব পালিত রাজারহাটে শহীদ রাজীব স্মৃতি ফুটবল টুর্নামেন্ট খেলা অনুষ্ঠিত 

কুলাউড়া উপজেলা জাতীয়তাবাদী কৃষকদলের কমিটি গঠন

  • মঙ্গলবার, ২ মার্চ, ২০২১

Manual7 Ad Code

এইবেলা, কুলাউড়া ::

Manual6 Ad Code

বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষকদল কুলাউড়া উপজেলা শাখার কমিটি গঠন করা হয়েছে। নতুন কমিটিতে সোহেব আহমদ চৌধুরীকে সভাপতি, আব্দুল মুকিত বুলবুলকে সাধারণ সম্পাদক এবং মো: ছালামত খানকে সাংগঠনিক সম্পাদক করা হয়েছে।

জানা যায়, গত ২৭ ফেব্রুয়ারি স্থানীয় পাবলিক সেন্টারে বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষকদল কুলাউড়া উপজেলা শাখার সম্মেলন অনুষ্ঠিত হয়। উপজেলা কৃষকদলের আহ্বায়ক সোহেব আহমদ চৌধুরীর সভাপতিত্বে এবং সদস্য সচিব আব্দুল মুকিত বুলবুলের সঞ্চালনায় অনুষ্ঠিত সম্মেলনের প্রথম অধিবেশনে প্রধান অতিথির বক্তব্য দেন, এড. আবেদ রাজা।

এতে বিশেষ অতিথির বক্তব্য দেন, জেলা কৃষকদলের আহ্বায়ক এড. মামুনুর রশিদ, কুলাউড়া উপজেলা বিএনপির সভাপতি কাউন্সিলর জয়নাল আবেদিন বাচ্চু, জেলা কৃষকদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক শামীম আহমদ, কুলাউড়া উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক বদরুজ্জামান সজল, যুগ্ম সাধারণ সম্পাদক আলমগীর হোসেন ভূইয়া, মইনুল হক বকুল, বড়লেখা উপজেলা কৃষকদলের সভাপতি হাজী সেলিম, জেলা আইনজীবি ফোরামের সাধারণ সম্পাদক এড. বকশি জোবায়ের আহমদ, উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক কাওসার আহমদ নিপার, যুগ্ম আহ্বায়ক আব্দুল মোহিত বাবলু, স্বেচ্চাসেবক দলের সুরমান আহমদ, আব্দুল মোহিত, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক সুলতান আহমদ টিপু, সদস্য সচিব সাইফুর রহমান সাইফুল, কলেজ ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক হাবিবুর রহমান টিপু, জুড়ী উপজেলা কৃষকদলের সভাপতি আব্দুল কাইয়ুম, সাধারণ সম্পাদক তুলা মিয়া, বড়লেখা উপজেলা কৃষকদলের সাংগঠনিক সম্পাদক আব্দুল খালিক প্রমুখ।

Manual7 Ad Code

সম্মেলনে প্রথম অধিবেশন শেষে পূর্বের কুলাউড়া উপজেলা কৃষকদলের আহ্বায়ক কমিটি বিলুপ্ত ঘোষনা করে সোহেব আহমদ চৌধুরীকে সভাপতি, আজিজুল হক বাবুলকে সিনিয়র সহ-সভাপতি, আব্দুল মুকিত বুলবুলকে সাধারণ সম্পাদক, আব্দুল করিম কালাকে যুগ্ম সাধারণ সম্পাদক, এবং মো. ছালামত খানকে সাংগঠনিক সম্পাদক করে সুপার ফাইভ কমিটি ঘোষনা করা হয়।

Manual4 Ad Code

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!