কুলাউড়া জয়চন্ডীতে মিনিবার ফ্লাশ লাইট ফুটবল টুর্নামেন্টের শুরু – এইবেলা
  1. admin@eibela.net : admin :
বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ১০:০৯ অপরাহ্ন
শিরোনাম :
অপরাধীর পরিচয় নয়, অপরাধ দেখুন রাষ্ট্রের ভিত শক্তিশালী করতে আইনের শাসন ফেরাতে হবে হাকালুকির ‘হাওরখাল’ বিলের উন্মুক্ত পুনঃনিলাম কাল কুলাউড়ায় ‘সীমান্তের ডাক’র গুণীজন সংবর্ধনা- ড. আবেদ চৌধুরী ও মাহিদুর রহমানকে সম্মাননা দর ওঠেছে ৫০ লাখ ৫০ হাজার টাকা- হাকালুকির ‘হাওরখাল’ বিলের কাঙ্খিত সরকারি দর না ওঠায় নিলাম কার্যক্রম স্থগিত কমলগঞ্জে ৬ষ্ঠ শ্রেণির ছাত্রীকে দলবদ্ধ ধর্ষণের অভিযোগে গ্রেফতার ৩ কমলগঞ্জের কালী প্রসাদ উচ্চ বিদ্যালয়ে কৃতি শিক্ষার্থী ও গুণীজন সংবর্ধনা অনুষ্ঠিত ছাতকে গোবিন্দগঞ্জ পশুর হাট নিয়ে পাল্টাপাল্টি অভিযোগ সুনামগঞ্জ জেলার শ্রেষ্ঠ ওসি ছাতক থানার মিজানুর রহমান বড়লেখায় সাংবাদিক খলিলুর রহমানের পিতার মৃত্যুবার্ষিকী পালন কুলাউড়ায় পৌরসভা সেলুন সমিতির আয়োজনে বিশ্বকর্মা পূজা অনুষ্ঠিত

কুলাউড়া জয়চন্ডীতে মিনিবার ফ্লাশ লাইট ফুটবল টুর্নামেন্টের শুরু

  • সোমবার, ৮ মার্চ, ২০২১

Manual2 Ad Code

নিজস্ব প্রতিবেদক ::

Manual5 Ad Code

স্বাধীনতার ৫০-বর্ষ উপলক্ষে কুলাউড়া উপজেলার জয়চন্ডীতে প্রাইজ মানি এন্ড প্রাইজ মানি মিনিবার ফ্লাশ লাইট ফুটবল টুর্নামেন্ট-২০২১ এর শুভ উদ্বোধন করা হয়েছে। ইলেভেন স্টার যুব সংঘের আয়োজনে সোমবার রাত ৮ টায় ইউনিয়নের বিজয়াবাজার সংলগ্ন মাঠে এ খেলার উদ্বোধন করা হয়।

খেলা পরিচালনা কমিটির সভাপতি ব্যাবসায়ী নুরুল ইসলামের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক রুমান মালিক এর প্রানবন্ত সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে টুর্নামেন্টের শুভ উদ্বোধন করেন কুলাউড়া উপজেলা পরিষদের চেয়ারম্যান একেএম সফি আহমদ সলমান।

অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য দেন, জয়চন্ডী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কমর উদ্দিন আহমদ কমরু, লংলা আধুনিক মহা বিদ্যালয়ের ভারপ্রাপ্ত অধ্যক্ষ আতাউর রহমান, বিজয়া চা বাগানের ব্যবস্থাপক শাহাদাৎ হোসেন, বিশিষ্ট দলিল লেখক ও সার্ভেয়ার সোনাওর আলী ময়না, বিশিষ্ট ক্রীড়া সংগঠক নজীব আলী, সাংবাদিক আবদুল আহাদ, বিশিষ্ট সমাজ সেবক হালিম আহমদ প্রমুখ।

Manual7 Ad Code

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ইউনিয়ন আওয়ামীলীগ নেতা নুরুল ইসলাম দুদু, রুহুল আমিন, কুলাউড়ার ডাক পত্রিকার স্টাফ রিপোর্টার রবি মল্লিক ও রাসেল আহমদ, মোঃ ছুটো মিয়া, বিশিষ্ট ব্যবসায়ী রাসেদ আহমদ, ছায়েদ উদ্দিন মান্না প্রমুখ।

Manual1 Ad Code

উদ্বোধনী খেলায় একতা যুব সংঘ, ছকাপন মোকাবেলা করছে ওরা পাঁচজন হবিগঞ্জ এর সাথে। নির্ধারিত সময়ে কোন দলই গোলের দেখা পায়নি। পরে ট্রাইবেকারে ২-১ গোলে ওরা পাঁচজন হবিগঞ্জকে পরাজিত করে শুভ সূচনা করে একতা যুব সংঘ, ছকাপন। ২য় খেলায় বিজয়ী হয় বিজলি যুব সংঘ। খেলায় বিভিন্ন উপজেলার ৪৮ টি দল অংশগ্রহন করছে।#

Manual3 Ad Code

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!