কমলগঞ্জে চোলাই মদসহ একজন আটক – এইবেলা
  1. admin@eibela.net : admin :
বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৩৩ অপরাহ্ন
শিরোনাম :
কুলাউড়ার পৃথিমপাশা উপস্বাস্থ্য কেন্দ্রে এমবিবিএস  ডাক্তার নিয়োগ ও ২৫ শয্যা হাসপাতালে উন্নীতকরণের দাবিতে মানববন্ধন থানা পুলিশের বিশেষ অভিযান- বড়লেখায় ভারতীয় চোরাই গরু ও দেশিয় মদসহ গ্রেফতার ৪ শ্রীমঙ্গলের ভুনবীর ইউনিয়নে ফলদ ভেষজ ও বনজ বৃক্ষচারা বিতরণ ছাতকের আ’লীগ নেতা হাজী স্বপন ঢাকার রমনা থেকে গ্রেপ্তার আত্রাইয়ে ঝুঁকিপূর্ণ ব্রিজে জীবনের ঝুঁকি নিয়ে চলাচল দুর্ঘটনার আশংকা কমলগঞ্জে পারিবারিক কলহের জেরে যুবকের আ*ত্ম*হ*ত্যা নিখোঁজের প্রায় ৩০ ঘণ্টা পর ধলাই নদী থেকে টমটম চালকের মরদেহ উদ্ধার ডেঙ্গু প্রতিরোধে সবাইকে নিজ নিজ অবস্থান থেকে সচেতব হতে হবে : এমপি লুনা জুড়ীতে নারী চা শ্রমিকদের মধ্যে রেইনকোট ও ক্রীড়া সামগ্রী বিতরণ করেন নাসির উদ্দিন আহমেদ মিঠু এমপি বড়লেখায় জাতীয় শিক্ষা সপ্তাহের বিজয়ীদের সম্মাননা ক্রেষ্ট ও সনদ প্রদান

কমলগঞ্জে চোলাই মদসহ একজন আটক

  • রবিবার, ২৮ জুন, ২০২০

Manual1 Ad Code

এইবেলা, কমলগঞ্জ ::

Manual8 Ad Code

মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার শমশেরনগর চা বাগানের আদমটিলা এলাকায় অভিযান চালিয়ে ৩১ লিটার দেশীয় চোলাই মদসহ একজনকে আটক করেছে শমসেরনগর ফাঁড়ি পুলিশ। আটক প্রেম নারায়ন গোয়ালা (৪২) শমশেরনগর চা বাগানের আদমটিলা এলাকার মৃত পাইরগা গোয়ালার ছেলে।

জানা যায়, গত শনিবার ২৭ জুন রাত সাড়ে ৮ টায় শমশেরনগর পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক (তদন্ত) অরুপ কুমার চৌধুরীর নির্দেশে উপ-পরিদর্শক আনজির হোসেনের নেতৃত্বে সঙ্গীয় পুলিশ সদস্যরা অভিযান চালিয়ে তাকে আটক করেন।

শমশেরনগর পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক আনজির হোসেন জানান, গোপন সংবাদের ভিত্তিতে শনিবার রাত ৮টার দিকে শমশেরনগর চা বাগানের আদমটিলা এলাকায় প্রেম নারায়ন গোয়ালার বসতঘরে তল্লাশি চালানো হয়। এ সময় ছোট বড় ৫টি ড্রামে ৩১ লিটার দেশীয় চোলাই মদসহ প্রেম নারায়ন গোয়ালাকে হাতেনাতে আটক করা হয়। এ ব্যাপারে রোববার কমলগঞ্জ থানায় মাদক আইনে একটি মামলা হয়েছে।

Manual2 Ad Code

আটক প্রেম নারায়ন গোয়ালাকে ওই মামলায় গ্রেফতার দেখিয়ে রোববার দুপুরে মৌলভীবাজার আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।#

Manual4 Ad Code

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!