কুলাউড়া বালিকা উচ্চ বিদ্যালয়ের উদ্যোগে বঙ্গবন্ধুর জন্ম শতবার্ষিকী পালন – এইবেলা
  1. admin@eibela.net : admin :
বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ০৫:২৮ পূর্বাহ্ন
শিরোনাম :
বড়লেখায় প্রান্তিক জনগোষ্ঠীর নাগরিক অংশগ্রহণ ও প্রতিনিধিত্ব জোরদারে পাবলিক টাউন হল সভা নিষিদ্ধ ছাত্রলীগের সি‌লেট মহানগর সহ-সভাপতি ছাতক থেকে গ্রেপ্তার ছাতকে চেয়ারম্যান প্রার্থী আশরাফুর রহমানের সমর্থনে মতবিনিময় সভা  ছাতকে নিষিদ্ধ সংগঠনের নেতাসহ ২ আসামি গ্রেপ্তার  বৃটেনে ময়নুল খাঁনের উদ্যোগে মিলনমেলা  কমলগঞ্জে নিজের গাড়িতে আগুন লাগিয়ে ফাঁসানোর অভিযোগ! ওসমানীনগরে ভাসুরের হাতে গৃহবধূ খুন!  তরুণ প্রজন্মকে ক্রীড়ামুখী করার লক্ষ্যে বড়লেখায় জহরত চৌধুরী এমপির উদ্যোগে ক্রীড়া সামগ্রী বিতরণ সামাজিক যোগাযোগমাধ্যমে অপপ্রচারের প্রতিবাদে জুড়ীতে সংবাদ সম্মেলন জেনেভায় আন্তর্জাতিক সংস্থাগুলোর সঙ্গে ব্যারিস্টার জহরত আদিব এমপির ফলপ্রসূ বৈঠক

কুলাউড়া বালিকা উচ্চ বিদ্যালয়ের উদ্যোগে বঙ্গবন্ধুর জন্ম শতবার্ষিকী পালন

  • বুধবার, ১৭ মার্চ, ২০২১

Manual5 Ad Code

এইবেলা, কুলাউড়া ::

জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০১তম জন্মদিন ও জাতীয় শিশু দিবস যথাযথ মর্যাদায় উদযাপন করেছে কুলাউড়ার ঐতিহ্যবাহী বিদ্যপীঠ কুলাউড়া বালিকা উচ্চ বিদ্যালয়।

Manual3 Ad Code

বুধবার ১৭ মার্চ সকাল সাড়ে ৯টায় বিদ্যালয়ের পক্ষ থেকে উপজেলা পরিষদ প্রাঙ্গণে নির্মিত বঙ্গবন্ধু মুর‌্যালে শ্রদ্ধাঞ্জলি অর্পণ করা হয়।

Manual4 Ad Code

এসময় উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান ও বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি একেএম সফি আহমদ সলমান, উপজেলা নির্বাহী অফিসার এটিএম ফরহাদ চৌধুরী, কুলাউড়া পৌরসভার মেয়র সিপার উদ্দিন আহমদ, অতিরিক্ত পুলিশ সুপার (কুলাউড়া সার্কেল) সাদেক কাওসার দস্তগীর, কুলাউড়া থানার অফিসার ইনচার্জ বিনয় ভূষণ রায়, বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক মো. জসিম উদ্দিন, সিনিয়র শিক্ষক মো. ছমিউর রহমানসকল শিক্ষকবৃন্দ।

এরপর সকাল ১১টায় বিদ্যালয় মিলনায়তনে বঙ্গবন্ধুর জন্মদিন উপলক্ষে এক কেক কাটা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক মো. জসিম উদ্দিনের পরিচালনায় এসময় বক্তব্য দেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আব্দুল মতিন। এসময় উপস্থিত ছিলেন বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক মো. ছমিউর রহমান, মো. ছদরুল আলম, মো. আব্দুল আহাদ, সাজেদা বেগম, মো. মোশাররফ হোসাইন, জায়েদা বেগম, আখন্দ জান্নাতুল মাওয়া, সহকারী শিক্ষক বিপুল চন্দ্র দাস, এ এইচ এম হামিদুল ইসলাম, সজল চন্দ্র দেবনাথ, মো. সুরমান আলী, মো. সুহেল আহমদ, মো. শাহজাহান আলম, মো. মাসুদুর রহমান, মো. আব্দুল হামিদ, লাইব্রেরিয়ান ফারজানা আক্তার, সহকারী শিক্ষক মো. মামুন আহমদ, অমিত চক্রবর্তী, মো. ইসরাইল আলী প্রমুখ।#

Manual8 Ad Code

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews