কুলাউড়ায় বৈদেশিক কর্মসংস্থানের দক্ষতা ও সচেতনতা শীর্ষক সেমিনার – এইবেলা
  1. admin@eibela.net : admin :
রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৪৩ পূর্বাহ্ন
শিরোনাম :
বড়লেখায় যাতায়াত রাস্তা বন্ধ ও ভূমি দখলের মামলা করায় বাদিকে হুমকি-ধমকি সাগর-রুনি হত্যাকাণ্ড- ১৪ বছর ধরে কারাগারে নিরপরাধ এনামুল, মুক্তির অপেক্ষায় গোটা পরিবার কুলাউড়ার একটি চা বাগান থেকে পাইপগান ও চায়না রাইফেলের গুলি উদ্ধার কুলাউড়ায় ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযানের উদ্বোধন সুনামগঞ্জের ৫ আসনেই জাপার জয়লাভ সম্ভব : শামীম পাটোয়ারী আত্রাইয়ে জাতীয় ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা কর্মসূচির উদ্বোধন  র‌্যাব-৯ এর অভিযানে কমলগঞ্জ থেকে ২টি এয়ারগান উদ্ধার কমলগঞ্জে আনসার ভিডিপি সদস্যের উদ্যোগে পরিস্কার পরিচ্ছন্নতা অভিযান কমলগঞ্জে রত্নগর্ভা মা সম্মাননা ও কৃতি শিক্ষার্থী সংবর্ধনা “সবে আমাকে মাফ করি দিও” চিরকুট লিখে তরুণীর আ#ত্ম#হ#ত্যা

কুলাউড়ায় বৈদেশিক কর্মসংস্থানের দক্ষতা ও সচেতনতা শীর্ষক সেমিনার

  • রবিবার, ২৮ জুন, ২০২০

Manual3 Ad Code

এইবেলা, ডেক্স, কুলাউড়া :: 

মৌলভীবাজারের কুলাউড়া উপজেলা প্রশাসনের আয়োজনে এবং প্রবাসী কল্যান ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রনালয়ের অর্থায়ন ও তত্বাবধানে ‘জেনে বুঝে বিদেশ যাই, অর্থ-সম্মান দু’টোই পাই’ এই প্রতিপাদ্যকে নিয়ে বৈদেশিক কর্মসংস্থানের জন্য দক্ষতা ও সচেতনতা’ শীর্ষক প্রচার, প্রেস ব্রিফিং ও সেমিনার অনুষ্টিত হয়েছে। রোববার (২৮ জুন) দুপুরে উপজেলা পরিষদ হলরুমে এ সেমিনার অনুষ্ঠিত হয়।

কুলাউড়া উপজেলা নির্বাহী অফিসার এটিএম ফরহাদ চৌধুরীর সভাপতিত্বে অনুষ্টিত সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন মৌলভীবাজার জেলা কর্মসংস্থান ও জনশক্তি কার্যালয়ের সহকারী পরিচালক (ভারঃ) মোহাম্মদ মোশাররফ হোসেন।

Manual6 Ad Code

আলোচনায় অংশ নেন কুলাউড়া থানার ওসি ইয়ারদৌস হাসান, কুলাউড়া উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা সেলিনা ইয়াসমিন, কুলাউড়া প্রেসক্লাব সভাপতি এম শাকিল রশীদ চৌধুরী, ভাটেরা স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ সিপার উদ্দিন আহমদ, মহতোছিন আলী উচ্চ বিদ্যালয়েরর প্রধান শিক্ষক মোঃ ফয়জুর রহমান ছুরুক, প্রেসক্লাব কুলাউড়ার সভাপতি ও যুগান্তর প্রতিনিধি আজিজুল ইসলাম, ডেইলি স্টার প্রতিনিধি মিন্টু দেশওয়ারা, এনটিভি ইউরোপ এর কুলাউড়া প্রতিনিধি এম এ কাইয়ুম প্রমুখ।

Manual8 Ad Code

সেমিনারে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভুমি) নাজরাতুন নাঈম, উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মোঃ আজহারুল ইসলাম, উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা (ভারঃ) মেহেদী হাসান, উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা শাহানারা পারভীন, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা আব্দুল মতলিব, উপজেলা মাধ্যমিক সহ-শিক্ষা কর্মকর্তা মোঃ শফিকুল ইসলাম, কুলাউড়া ইয়াকুব-তাজুল মহিলা ডিগ্রী কলেজের অধ্যক্ষ (ভারঃ) এমদাদুল ইসলাম ভুট্টো, কুলাউড়া উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি অধ্যক্ষ মোঃ আব্দুল কাদির, কুলাউড়া নবীনচন্দ্র সরকারী মডেল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আমির হোসেন, উত্তর কুলাউড়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাহমুদুর রহমান কবির, কুলাউড়া বালিকা উচ্চ বিদ্যালয়ের সহঃ প্রধান শিক্ষক মোঃ জসিম উদ্দিন, সাংবাদিক স্বপন কুমার দেব, খালেদ পারভেজ বখশ, আব্দুল আহাদ, সৈয়দ আশফাক তানভীর, এস আর অনি চৌধুরী প্রমুখ।

Manual8 Ad Code

সেমিনারে উপস্থিত বিভিন্নজন মতামত ব্যক্ত করে বলেন, বিদেশগামীদের সরকারীভাবে ও বৈধভাবে কর্মসংস্থানের প্রশিক্ষন নিয়ে বিদেশ গমনের উপর গুরুত্বারোপ করে দালালের মাধ্যমে বিদেশ না যাওয়ার পরামর্শ দেয়া হয়। যারা বৈধভাবে বিদেশ গমনের প্রক্রিয়া না করে দালালের মাধ্যমে বিদেশ গিয়ে দেশের ভাবমুর্তি বিনষ্ট করবে এবং বৈধভাবে বিদেশগমনেচ্ছুকদের প্রতিবন্ধকতা সৃষ্টি করবে দালালসহ তাদের বিরুদ্ধে কঠোর আইনী ব্যবস্থা গ্রহনের জন্য সরকারের কাছে দাবী জানানো হয়।

Manual7 Ad Code

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!