পুলিশের পক্ষ থেকে কুলাউড়ায় ২য় দিনের মত মাস্ক বিতরণ – এইবেলা
  1. admin@eibela.net : admin :
রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ১১:১২ পূর্বাহ্ন
শিরোনাম :
বদরুল ইসলাম ফাউন্ডেশনের অর্থায়ন- বড়লেখার সুজানগরের গ্রামীণ সড়কে সোলার স্ট্রীট লাইট স্থাপন নেপালের বন্যা: জলবায়ু পরিবর্তন কোনো সীমান্ত মানে না কমলগঞ্জে মহাবতার ভগবান শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উৎসব পালিত রাজারহাটে শহীদ রাজীব স্মৃতি ফুটবল টুর্নামেন্ট খেলা অনুষ্ঠিত  কমলগঞ্জে মণিপুরি ভাষা দিবস উদযাপন কমলগঞ্জে রাজকান্দি বনের গহীনে যৌথ বাহিনীর অভিযানে অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার ছাতকে পুলিশের অভিযানে ৩ জন ইয়াবাসহ মোট ৭ আসামী আটক বড়লেখায় ওসির প্রেসব্রিফিং- গৃহবধু মুন্নির মৃত্যু আত্মহত্যা জনিত, প্ররোচনার মামলা দিলে ব্যবস্থা নিবে পুলিশ বড়লেখায় মুন্নির মৃত্যুর ঘটনায় মামলা গ্রহণ ও অভিযুক্তদের দ্রুত গ্রেফতার দাবিতে মানববন্ধন বড়লেখায় নিসচা’র কর্মপরিকল্পনা সভায় টিশার্ট প্রদান ও দোয়া মাহফিল

পুলিশের পক্ষ থেকে কুলাউড়ায় ২য় দিনের মত মাস্ক বিতরণ

  • রবিবার, ২১ মার্চ, ২০২১

Manual8 Ad Code

এইবেলা, কুলাউড়া ::

‘মাস্ক পরার অভ্যেস, করোনামুক্ত বাংলাদেশ’ এই স্লোগানে কোভিড-১৯ দ্বিতীয় ধাপ মোকাবেলায় বাংলাদেশ পুলিশের উদ্যোগে মৌলভীবাজারের কুলাউড়ায় সচেতনতামূলক মাস্ক বিতরণ কর্মসূচি পালন করা হয়েছে।

Manual7 Ad Code

শনিবার ও রোববার (২০ ও ২১ মার্চ)  পৌর শহরের বিভিন্ন এলাকায় কুলাউড়া থানা পুলিশের পক্ষ থেকে ৫ শতাধিক পথচারী ও সাধারণ মানুষের মধ্যে মাস্ক বিতরণ করা হয়।

থানা পুলিশ সূত্রে জানা যায়, বাংলাদেশ পুলিশের উদ্যোগে কোভিড-১৯ দ্বিতীয় ধাপ মোকাবেলায় সাধারণ মানুষকে মাস্ক ব্যবহারে উদ্বুদ্ধকরণে কর্মসূচি হিসেবে কুলাউড়া থানার পক্ষ থেকে এ মাস্ক বিতরণ করা হয়। কর্মসূচিতে উপস্থিত থেকে মাস্ক বিতরণ করেন অতিরিক্ত পুলিশ সুপার (কুলাউড়া সার্কেল) সাদেক কাওসার দস্তগীর, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. নুরুল হক, কুলাউড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) বিনয় ভূষণ রায়, ওসি (তদন্ত) মো. আমিনুল ইসলাম, প্রেসক্লাব সভাপতি আজিজুল ইসলাম, কুলাউড়া ব্যবসায়ী কল্যাণ সমিতির সাধারণ সম্পাদক আতিকুর রহমান আখই, দৈনিক কালের কন্ঠের কুলাউড়া প্রতিনিধি মাহফুজ শাকিল, কুলাউড়া থানার এস আই আব্দুর রহিম, নাজমুল ইসলাম, কামরুল হাসান, এএসআই জেলী আক্তারসহ পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।

Manual7 Ad Code

কুলাউড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) বিনয় ভূষণ রায় বলেন, কোভিড-১৯ মোকাবেলায় সচেতনতা বৃদ্ধিতে এ ধরণের কার্যক্রম চলমান থাকবে। তাছাড়া পর্যায়ক্রমে থানা পুলিশের পক্ষ থেকে উপজেলার প্রতিটি ইউনিয়নের সাধারণ মানুষদের মধ্যে মাস্ক বিতরণ করা হবে।#

Manual1 Ad Code

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!