কুলাউড়া হাসপাতালের ৮ জনসহ ১১ জনের করোনা শনাক্ত : ৬ জুলাই পর্যন্ত জরুরী ছাড়া চিকিৎসা সেবা বন্ধ ঘোষণা – এইবেলা
  1. admin@eibela.net : admin :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩:২১ অপরাহ্ন
শিরোনাম :
বড়লেখায় ব্যতিক্রমী কর্মসূচি ‘শেষ বিদায়ের সাজ’র উদ্বোধন কুড়িগ্রামে পরিবেশ বান্ধব গ্রাম ও স্যানিটেশন ব্যবস্থা নিশ্চিতকরণে শেয়ারিং ও উদযাপন  জুড়ীতে অটোরিকশা চালকের গলাকাটা লাশ উদ্ধার কুলাউড়ায় সরকারি রাস্তা দখল করে সীমানা দেয়াল নির্মাণ : ১০ হাজার টাকা জরিমানা নবীগঞ্জে প্রাইমারী বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা ও বৃক্ষরোপণ কর্মসূচি কুলাউড়ার লংলা কলেজে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতা আত্রাইয়ে পোনামাছ অবমুক্তকরণের শুভ উদ্বোধন  আত্রাইয়ে বৃক্ষরোপন কর্মসূচির উদ্বোধন  ওসমানীনগর উপজেলা হাসপাতালের মেডিকের অফিসার ছুটি না নিয়েই সাড়ে ৩ মাস ধরে কানাডায় ডা. শাহিনুর কুলাউড়ার পৃথিমপাশা উপস্বাস্থ্য কেন্দ্রে এমবিবিএস  ডাক্তার নিয়োগ ও ২৫ শয্যা হাসপাতালে উন্নীতকরণের দাবিতে মানববন্ধন

কুলাউড়া হাসপাতালের ৮ জনসহ ১১ জনের করোনা শনাক্ত : ৬ জুলাই পর্যন্ত জরুরী ছাড়া চিকিৎসা সেবা বন্ধ ঘোষণা

  • মঙ্গলবার, ৩০ জুন, ২০২০

Manual5 Ad Code

নিজস্ব প্রতিবেদক :: মৌলভীবাজারের কুলাউড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ডাক্তার, নার্স ও স্টাফসহ করোনা ভাইরাস কোভিড-১৯ এর উপসর্গ নিয়ে গত ১৪ জুন নমুনা দেয়া ৩২ জনের মধ্যে ১১ জনের করোনা শনাক্ত হযেছে।

হাসপাতাল সূত্রে জানা যায়, মঙ্গলবার (৩০ জুন) সকালে তাদের নমুনা পরীক্ষায় পজিটিভ রিপোর্ট আসে। আর বাঁকী ২১ জনের নেগেটিভ রিপোর্ট আসে। নতুন করে করোনা পজিটিভ হওয়া ১১ জনের মধ্যে কুলাউড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ডাক্তার, নার্স, সেকমোসহ ৮ জন, পৌরসভার বিছরাকান্দি, সুনাপুর ও আহমেদাবাদ এলাকায় ১ জন করে শনাক্ত রয়েছেন। এনিয়ে কুলাউড়া উপজেলায় মোট আক্রান্ত ৮৯ জন । সুস্থ হয়ে করোনামুক্ত হয়েছেন ৫৩ জন । এছাড়া আরও ৩৩ জনের রিপোর্ট অপেক্ষাধীন রয়েছে।

Manual7 Ad Code

কুলাউড়া উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা.নুরুল হক এইবেলা কে জানান, কুলাউড়া হাসপাতালে ডাক্তার, নার্স, সেকমোসহ ৮ জন কোভিড-১৯ শনাক্ত গওয়ায় আজ মঙ্গলবার (৩০ জুন) থেকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরী বিভাগের সেবা ছাড়া অন্যান্য সব ধরণের চিকিৎসা সেবা আগামী ১ সপ্তারের জন্য সাময়িক বন্ধ রাখার সিদ্ধান্ত হয়েছে।

Manual6 Ad Code

তিনি আরও জানান, আগামী ৬ জুলাই সোমবার থেকে হাসপাতালের সকল ধরণের চিকিৎসা সেবা কার্যক্রম পুনরায় শুরু হবে। এরই মধ্যে হাসপাতালে জীবাণুনাশক স্প্রের মাধ্যমে স্বাস্থ্যবিধি অনুযায়ী চিকিৎসা সেবা দেয়ার উপযোগী করে তোলা হবে। উপজেরা হাসপাতালের চিকিৎসা সেবা স্বাভাবিক হওয়ার পূর্ব পর্যন্ত জনস্বার্থে মাঠ পর্যায়ের ইপিআই কার্যক্রমসহ সকল কমিউনিটি ক্লিনিক খোলা রেখে চিকিৎসা সেবা কার্যক্রম চালু থাকবে। এ পরিস্থিতিতে সর্বমহলের আন্তরিক সহযোগিতা কামনা করছেন।

 

Manual4 Ad Code

এইবেলা/জেএইচজে

Manual2 Ad Code

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!