আত্রাইয়ে মাস্ক পরিধান নিশ্চিতে উপজেলা প্রশাসনের অভিযান – এইবেলা
  1. admin@eibela.net : admin :
মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬, ০৫:০৪ পূর্বাহ্ন
শিরোনাম :
বড়লেখায় ১৬ ব্যাংকের প্রকাশ্যে কৃষিঋণ বিতরণ : ৪০ কৃষক পেলেন ৭৫ লাখ টাকার চেক শিক্ষার্থীদের রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রী হওয়ার স্বপ্ন দেখালেন এমপি মাহফুজা সিদ্দিকা অনাকাঙ্ক্ষিত ভুলের জন্য সাংবাদিকদের কাছে ক্ষমা চাইলেন চিলমারীর পিআইও অফিসের কর্মচারী কুড়িগ্রামে এসএসবিসি প্রকল্পের আয়োজনে স্বাস্থ্য বিষয়ে কমিউনিটি অ্যাকশন প্ল্যানিং সভা মৎস্য সম্পদের সর্বোত্তম ব্যবহার নিশ্চিত করতে কাজ করছে সরকার : এমপি লুনা ছাতক উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটি গঠন বড়লেখায় জাতীয় মৎস্য পক্ষে র‌্যালি আলোচনা সভা ও সম্মাননা প্রদান কমলগঞ্জে শিশু সুরক্ষা নিশ্চিতে ‘গুড নেইবারস বাংলাদেশ’ সিডিপির নেটওয়ার্ক ক্যাম্পেইন কমলগঞ্জে কিশোরী ধর্ষণের অভিযোগে ইউপি সদস্যসহ আটক ২ ছাতকে জাতীয় মৎস্য পক্ষ উপলক্ষে র‍্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত .

আত্রাইয়ে মাস্ক পরিধান নিশ্চিতে উপজেলা প্রশাসনের অভিযান

  • মঙ্গলবার, ২৩ মার্চ, ২০২১

Manual1 Ad Code

নাজমুল হক নাহিদ, আত্রাই (নওগাঁ) প্রতিনিধি ::

নওগাঁর আত্রাইয়ে করোনা প্রতিরোধে মাস্ক পরিধান নিশ্চিত করতে অভিযান পরিচালনা করেন উপজেলা প্রশাসন।

Manual3 Ad Code

মঙ্গলবার দুপুরে উপজেলার সাহেবগঞ্জ বাজারসহ উপজেলার বিভিন্ন রাস্তার মোড়ে মোড়ে অভিযান চালান উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. ইকতেখারুল ইসলাম। এসময় স্বাস্থ্যবিধি না মানায় খাবারের দোকানে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে জরিমানা আদায় করা হয়। সেইসাথে রাস্তায় চলাচলকারী বিভিন্ন যানবাহনের চালক ও যাত্রীদের মাস্ক পরিয়ে দিয়ে সরকারী নির্দেশনা ও স্বাস্থ্য বিধি মেনে চলতে বলা হয়। এছাড়া মাস্কছাড়া বাড়ীর বাহিরে বের না হতে সর্ব সাধারণকে সতর্ক থাকার পরামর্শ প্রদান করা হয়।

Manual5 Ad Code

উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. ইকতেখারুল ইসলাম বলেন, বেশ কিছুদিন থেকে করোনা মহামারির প্রাদুর্ভাব বেড়েগেছে। বহিঃবিশ্বের ন্যায় বাংলাদেশেও আক্রান্ত এবং মৃত্যুর হার বেড়ে যাওয়ায় মাননীয় প্রধানমন্ত্রী সর্বসাধারণকে মাস্ক পরতে নির্দেশনা দিয়েছেন। মাননীয় প্রধানমন্ত্রী ও স্বাস্থ্য মন্ত্রনালয়ের নির্দেশনার আলোকে এ অভিযান পরিচালানো করা হলো।#

Manual1 Ad Code

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!