রাজনগরে লক্ষণ হত্যাকারী পলাতক আসামীদের গ্রেফতার ও ফাঁসির দাবিতে মানববন্ধন – এইবেলা
  1. admin@eibela.net : admin :
শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ১১:১০ পূর্বাহ্ন
শিরোনাম :
বড়লেখায় ওসির প্রেসব্রিফিং- গৃহবধু মুন্নির মৃত্যু আত্মহত্যা জনিত, প্ররোচনার মামলা দিলে ব্যবস্থা নিবে পুলিশ বড়লেখায় মুন্নির মৃত্যুর ঘটনায় মামলা গ্রহণ ও অভিযুক্তদের দ্রুত গ্রেফতার দাবিতে মানববন্ধন বড়লেখায় নিসচা’র কর্মপরিকল্পনা সভায় টিশার্ট প্রদান ও দোয়া মাহফিল ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি হলেন এম‌পি কলিম উদ্দিন আহমদ মিলন বিধি বর্হিভুতভাবে পরিচালনা- বড়লেখার এস.আর ব্রিকসের লাইসেন্স বাতিল জুড়ীতে বিজিবির অভিযানে ভারতীয় অবৈধ মোটরসাইকেল উদ্ধার কুলাউড়ায়  চা শ্রমিকদের  প্রভিডেন্ট ফান্ডের টাকা আত্মসাতের অভিযোগ  হারিছ মোহাম্মদ : নিভে গিয়েও আলো ছড়ানো নির্ভীক এক সাংবাদিক সিলেট নগরীর গ্রীনহিল কলেজের অধ্যক্ষ পদে নিয়াজ উদ্দীনের যোগদান হাকালূকির মৎস্যসম্পদ রক্ষায় অভিযান, বিপুল পরিমাণ অবৈধ জাল জব্দ

রাজনগরে লক্ষণ হত্যাকারী পলাতক আসামীদের গ্রেফতার ও ফাঁসির দাবিতে মানববন্ধন

  • শনিবার, ২৭ মার্চ, ২০২১

Manual5 Ad Code

রাজনগর প্রতিনিধি ::

Manual3 Ad Code

মৌলভীবাজারের রাজনগর উপজেলায় ব্যবসায়ী লক্ষণ পালকে (৩৭) হত্যার প্রতিবাদে, হত্যাকারীদের ফাঁসি ও বাকী আসামীদের গ্রেফতারের দাবিতে শুক্রবার মানববন্ধন করা হয়েছে। উপজেলার পাঁচগাঁও ইউনিয়নের আজাদেরবাজার বাজার কমিটি ও ব্যবসায়ী সমিতি রাজনগর-বালাগঞ্জ সড়কে যৌথভাবে এই মানববন্ধনের আয়োজন করে।

বাজার কমিটির সহ-সভাপতি হাফিজ আবুল কালাম আজাদের সভাপতিতে ও উপজেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক হাবিবুর রহমান রমজানের সঞ্চালনায় মানববন্ধনে বক্তব্য দেন পাঁচগাঁও ইউনিয়নের সাবেক মেম্বার মো. নুরুজ মিয়া, অঞ্জন কুমার দেব, আজাদেরবাজার জামে মসজিদের ইমাম মোস্তাকিম বিল্লাহ, শেখ আম্বর মিয়া, বিমল দেব প্রমুখ।

Manual7 Ad Code

পরে এক প্রেস ব্রিফিংয়ে লিখিত বক্তব্যে বাজার কমিটির সাধারণ সম্পাদক আব্দুল হাসিম বলেন, আজাদের বাজারের ব্যবসায়ী রামেন্দ্র দেবের সাথে পাওনা টাকা নিয়ে বিরোধের জেরে শ্রীমঙ্গলের ব্যবসায়ী লক্ষণ পালকে গত ১২ মার্চ রাজনগরে হত্যা করা হয়। হত্যাকারীদের শনাক্ত করে তাদের কয়েকজনকে প্রশাসন গ্রেফতার করায় সংশ্লিষ্টদের ধন্যবাদ জানাচ্ছি। আসামীদের সর্ব্বোচ্চ শাস্তি মৃত্যুদন্ডের জন্য এবং পলাতক আসামীদের গ্রেফতার করে বিচারের মুখোমুখি করার দাবি জানাচ্ছি।#

Manual1 Ad Code

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!