কমলগঞ্জে উপজেলা যুবলীগের বিক্ষোভ মিছিল ও পথসভা – এইবেলা
  1. admin@eibela.net : admin :
সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ১১:৩৭ অপরাহ্ন
শিরোনাম :
কুলাউড়ার শাহজালাল উচ্চ বিদ্যালয়ে এমপি শওকতুল ইসলামকে সংবর্ধনা  বড়লেখা সিজুম্যা আদালত প্রাঙ্গণে পুবালী ব্যাংকের বৃক্ষরোপন কর্মসূচি কুলাউড়ায় অগ্রণী উচ্চ বিদ্যালয়ে শিক্ষার মানোন্নয়নে অভিভাবক সমাবেশ সাড়ে ৩ বছরের শিশুকন্যাকে হত্যার দায়ে পিতার মৃত্যুদন্ড কমলগঞ্জে এসএসসি-২০২৬ এর জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান কুলাউড়ায় জয়চন্ডী ইউনিয়ন বিএনপি নেতাকে দল থেকে বহিষ্কার নাগেশ্বরীর একটি ডোবা থেকে অজ্ঞাতপরিচয়  যুবকের মরদেহ উদ্ধার শিক্ষাকে অগ্রাধিকার দিয়ে কাজ করছে সরকার- শওকতুল ইসলাম এমপি বড়লেখায় ভারতীয় মহিষকান্ডে ভুয়া রশিদদাতা ইজারাদারসহ ৩ জনের নামে বিজিবির মামলা আত্রাইয়ে ইউনিয়ন ভূমি অফিসের নতুন ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন

কমলগঞ্জে উপজেলা যুবলীগের বিক্ষোভ মিছিল ও পথসভা

  • শনিবার, ২৭ মার্চ, ২০২১

Manual3 Ad Code

কমলগঞ্জ  প্রতিনিধি ::

Manual7 Ad Code

বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী ও মহান স্বাধীনতার সুবর্ণজয়ন্তীর প্রাক্কালে সারাদেশে মৌলবাদী চক্র কর্তৃক ধ্বসাত্মক তান্ডবলীলা ও নৈরাজ্য সৃষ্টির প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও পথসভা করেছে মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলা যুবলীগ। শনিবার (২৭ মার্চ) ভানুগাছ বাজারে বিকাল ৩টায় এ বিক্ষোভ মিছিল ও পথসভা করা হয়।

কমলগঞ্জ পৌরসভার মেয়র ও উপজেলা যুবলীগের আহবায়ক মো: জুয়েল আহমেদ এর নেতৃত্বে বিক্ষোভ মিছিলটি ভানুগাছ বাজারের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। বিক্ষোভ মিছিল শেষে ভানুগাছ বাজার চৌমুহনায় পথসভা অনুষ্ঠিত হয়। উপজেলা যুবলীগের যুগ্ম আহবায়ক আব্দুল মালিক বাবুলের সভাপতিত্বে ও যুগ্ম আহবায়ক সায়েখ আহমেদের সঞ্চালনায় পথসভায় বক্তব্য রাখেন উপজেলা যুবলীগের আহবায়ক, পৌর মেয়র মো: জুয়েল আহমেদ। এ সময় কমলগঞ্জ উপজেলা যুবলীগের সদস্য মো: মোস্তাফিজুর রহমান, জহির আলম নান্নু, নুরুল ইসলাম ইলিয়াস, নিয়াজ মুর্শেদ রাজু, উপজেলা ছাত্রলীগের সভাপতি রাহাত ইমিতয়াজ রিপুল, পৌর ছাত্রলীগের সাধারণ সম্পাদক রিংকু মল্লিক, কলেজ ছাত্রলীগ সভাপতি আব্দুল হাকিম প্রমুখ উপস্থিত ছিলেন।#

Manual7 Ad Code

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!