শ্রীমঙ্গলে ৬ মাসে পরিপুর্ণ কুরআনে হাফেজ শিশু তামিম – এইবেলা
  1. admin@eibela.net : admin :
রবিবার, ০১ নভেম্বর ২০২৬, ০৪:৫১ অপরাহ্ন
শিরোনাম :
প্রেসক্লাব কুলাউড়া’র ৩০ বছর পূর্তি উদযাপন বড়লেখায় থানা পুলিশের অভিযানে গ্রেফতার ২ জাতীয় স্বার্থ ও গবেষণাভিত্তিক কূটনীতিই পররাষ্ট্রনীতির মুল ভিত্তি হতে হবে -জহরত এমপি ফেসবুক পোস্টের জেরে হামলা- বড়লেখায় বিএনপি যুবদল ও ছাত্রদলের ৫ নেতাকর্মী আহত, ১৩ জনের নামে মামলা সৌদি আরবে আগুনে নিহত আত্রাইয়ের বাকি ৫ জনের মরদেহ দেশে আসছে শনিবার  সিলেটে সাংবাদিকদের ওপর হামলা ওসমানীনগর উপজেলা প্রেসক্লাবের নিন্দা কুলাউড়ায় বিষাক্ত সাপের কামড়ে মাদ্রাসা ছাত্রীর মৃত্যু মানবকল্যাণে অসামান্য অবদান- ‘প্রাইড অব বৃটেন’ অ্যাওয়ার্ড পেলেন সিলেটী কন্যা রেহানা আহমেদ ওসমানীনগরে যুবদলের প্রতিষ্ঠা বার্ষিকীতে বর্ণাঢ্য র‍্যালি ও পথসভা মৌলভীবাজারে যুব ব্লাড ফাউন্ডেশনের প্রতিষ্ঠা বার্ষিকীতে ফ্রি রক্তের গ্রুপ নির্নয় ক্যাম্পেইন

শ্রীমঙ্গলে ৬ মাসে পরিপুর্ণ কুরআনে হাফেজ শিশু তামিম

  • বুধবার, ৩১ মার্চ, ২০২১

Manual7 Ad Code

সৈয়দ ছায়েদ আহমদ, শ্রীমঙ্গল ::

Manual4 Ad Code

মাত্র ৬ মাস ৮ দিনে পবিত্র আল কুরআন মুখস্থ করে পরিপূর্ণ হাফেজ হলেন ১৩ বছর বয়সী শ্রীমঙ্গলের শিশু তামিম। মৌলভবিাজারের শ্রীমঙ্গল শহরের নতুন বাজারে অবস্থিত দারুল কুরআন হাফিজিয়া মাদ্রাসা থেকে হাফিজি মর্যাদা পান। তামিম শ্রীমঙ্গল সদর ইউনিয়নের শহরতলীর সবুজ বাগ এলাকার সমর মিয়ার পুত্র। হাফেজ তামিমের সাথে আরো তিন শিশুকেও পরিপুর্ণ হাফিজি মর্যাদা প্রদান করা হয়।

Manual7 Ad Code

সোমবার (২৯ মার্চ) রাতে কুরআনে হাফেজদের মাথায় পাগড়ী পরানো হয়। কুরআনে হাফেজরা হলেন, উপজেলার সাতগাঁও ইউনিয়নের মো: শাহ আলম এর পুত্র হাফেজ মো: আশরাফ, কমলগঞ্জ শমসের নগর এর মাওলানা নজরুল ইসলাম এর পুত্র হাফেজ মোঃ আব্দুল কাদির এবং হবীগঞ্জ জেলার চুনারুঘাট উপজেলার রানীগাঁও গ্রামের মো: আব্দুল মুমিন এর পুত্র হাফেজ মোঃ রিয়াদ আহমদ।

এই হাফেজদের মাথায় মর্যদার পাগড়ী পরিয়ে দেন শ্রীমঙ্গল নতুনবাজার দারুল কুরআন হাফিজিয়া মাদ্রাসার প্রতিষ্ঠাতা হাফেজ হজরত মাওলানা জামাল উদ্দিন। এসময় মাদ্রার সহকারী শিক্ষক হাফেজ মুজাম্মিল হোসাইন, মাহমুদুল হাসান এবং বিশিষ্ট মুরব্বি ইউসুফ আলী ও ব্যবসায়ী মো. মালেক মিয়া উপস্থিত ছিলেন।

Manual3 Ad Code

মাদ্রাসার প্রতিষ্ঠাতা হাফেজ মাওলানা জামাল উদ্দিন জানান, মৌলভীবাজার জেলায় এর আগে এত অল্প বয়সে ও অল্প সময়ে ৬ মাস ৮া দিনের পরিপূর্ণ কোরআন এ হাফিজ হওয়ার গৌরব অর্জন করেনি। তিনি তাদের শিক্ষা জীবনের সাফল্য কামনা করে এই মাদ্রাসার জন্য এলাকার সকলের সহযোগিতাা কামনা করেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews